সৃস্বাদু বাঙালি রেসিপি" খেচুরি"
হাই বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের আর্শিবাদে ও দোয়ায় ভালো আছি।আজ আমি আপনাদের সাথে খেচুরি রেসিপি শেয়ার করবো। আজকে আমি প্রথম বার আমার বাংলা ব্লগে রান্নার নিয়ে হাজির হয়েছি।যখন আমার বয়স ১৫ ছিলে ,তখন থেকে আমি বাড়ীতে আমার মাকে রান্না কাজে সাহায্য করতাম।সামনে ১৫ আগস্ট আমার অফিস বন্ধ ছিলে।সে দিন আমার মাকে বললাম ,মা আজকে আমি খেচুরি রান্না করবে।তখন মা বলল ঠিক আছে করো। অনেক দিন পর আমি আজকে রান্না করতে আসলাম।জানি না কতটা ভালো হবে। তবুও ভালো করার চেষ্টা করবো। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব "খেচুরি" । তাহলে চলুন খেচুরি রান্না শুরু করা যাক।
উপকরণ:
১.খেসিরি ডাল - ১/২কেজি
২. পুইশাক - ১/২কেজি
৩. কুমড়ে - ১ পোয়া
৪. বেগুন -১ পোয়া
৫. আলু - ১/২কেজি
৬. সরিষ তৈল -আধা পোয়া
কুমড়ে
খেচুরি
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে আমি একটি কোড়ায় মধ্যে ৩ চামুচ তেল দিয়ে।তেল টাকে গরম করে ,তার মধ্যে কিছু মরিচ,পিয়াঁজ আর মশলা দিতে হবে।কোড়ায় মধ্যে সব দেওয়ার পর দুই একবার সুচনি দিয়ে নাড়তে হবে।
২.এরপর কোড়ায় মধ্যে খেসিরি ডাল , পুইশাক ,কুমড়ে,বেগুন ,আলু আ র তেল ,লবন পরিমান মতো দিয়ে কিছু সময় ধরে কষতে হবে ।কষা শেষে কোড়ায় মধ্যে পরিমান মতো পানি ঢালতে হবে।তারপর কোড়ায় টাকে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিটে পর্যন্ত রাখতে হবে।
৩. ৬. এভাবে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে দিতে হবে। কারন পানি শেষ হলে আর সব কিছু সিদ্ধ হয়ে গেলে ,তারপর পরিমান মতো মশলা দিয়ে আর কিছু ডাকনা দিয়ে রাখতে হবে।
৪. এরপর চুলার জ্বালটি কমিয়ে দিয়ে চুলার উপর কড়াই টা রেখে দিতে হবে। খেচুরিরে মধ্যে নুন লাগছে কি না তা জানার জন্য । একটা পাত্রে নামিয়ে নিয়ে একটু চিহ্বার মধ্যে দিয়ে টেস্ট করতে হবে ।লবন লাগলে,তা অন্য পাত্রে নিতে হবে।
আমি তৈরি করলাম **সুস্বাদু খেচুরি ** । এটি গরম গরম পরিবেশন করতে হবে।আর গরম গরম খাওয়ার মজায় আলাদা।
সবাই ভালো ও সুস্থ থাকবেন।
ধন্যবাদ
অনেক সুন্দর রেসিপি বানিয়েছেন। ছবিগুলো সুন্দর হয়েছে।
ধন্যবাদ @abusalehnahid!!
খিচুড়ি আমার অনেক পছন্দের, ধন্যবাদ আপনাকে। রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমারও অনেক প্রিয় ভাই!আপনাকে অনেক ধন্যবাদ ,আমার পোস্টটি দেখার ও মন্তব্য করার জন্য।