সরিষা ফুল 🌼

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20250102-WA0020.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার খুব প্রিয় একটি ফুলের কয়েকটি ফটোগ্রাফি এবং তার সাথে ছোট্ট একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফুল হচ্ছে সৌন্দর্য এবং ভালোবাসা প্রতীক ৷ ফুলের সৌন্দর্য আর সুগন্ধ আমাদের ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ আমরা সবাই ফুল পছন্দ করি ৷ সব ক্ষেত্রেই ফুলের ব্যবহার করি ৷ ফুলের প্রতি আমাদের ভালোবাসা অসম্ভব ৷ ফুল দেখতে যেমন সুন্দর তেমনই ভালোলাগার ৷ পৃথিবীতে অনেক ধরনেরই ফুল আছে , প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা সৌন্দর্য এবং সুগন্ধ আছে ৷ যেসব আমাদের মুগ্ধ করে এবং ফুলের প্রতি ভালোবাসা তৈরি করে ৷ তেমনই আমার খুব প্রিয় এবং ভালোবাসার একটি ফুল সরিষা ফুল ৷ এই ফুলের অপরূপ সৌন্দর্য আমায় ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ এই ফুলের প্রতি আমার ভালোলাগা এবং ভালোবাসা অসম্ভব ৷ সরিষা ফুল দেখলেই আমার ভীষণ ভালো লাগে ৷


সরিষা ফুলের ফটোগ্রাফি 🌼

IMG-20250102-WA0019.jpg

IMG-20250102-WA0018.jpg

IMG-20250102-WA0020.jpg

IMG-20250102-WA0021.jpg


শীতের এ সময় বিভিন্ন জায়গায় সরিষা ফুল দেখা যায় ৷ মনোমুগ্ধকর সৌন্দর্য আর মুগ্ধতা নিয়ে মাঠ জুড়ে থাকে সরিষা ফুল আর ফুল ৷ হলুদ রঙে ভরে থাকা সেসব মাঠ দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷ আমাদের এদিকে ছোট ছোট কিছু মাঠে সরিষা লাগানো হয়েছে ৷ সেসব সরিষা গাছে সবে ফুল ফুটতে শুরু করেছে ৷ তাতেই দেখতে বেশ ভালো লাগছে ৷ আজ সকালে সেদিক সেদিক ঘোরাঘুরি মাঝে সরিষা ফুলের এই দৃশ্যে গুলো ক্যামেরা বন্দি করি ৷ সাথে ছোট সরিষা ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য কাছ থেকে উপভোগ করি ৷ বেশ ভালো লাগে প্রকৃতি এই রূপ দেখে ৷ ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি ৷ তাই আসলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


সরিষা ফুলের ভিডিওগ্রাফি 🌼


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি সরিষা ফুলের এই অপরুপ সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ প্রিয় ফুল সরিষা 🌼
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 04 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



@nirob70

Sort:  
 2 years ago 

দাদা আপনার ভিডিওগ্রাফি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে সরিষা ফুলের অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল মানেই প্রাকৃতিক সৌন্দর্য ফুল মানেই ভালোবাসার প্রতীক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

Picsart_25-01-04_21-47-41-223.jpg

 2 years ago 

যাক আবারো ফটোগ্রাফার সাহেবের ছবি এবং ভিডিওগ্রাফি নিয়ে হাজির 😍
সরিষার ফুল বরাবরই আমার ভীষণ ভালো লাগে।
আমি সুযোগ পেলেই একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি সরিষার ফুল। দারুন ছিল ফটো এবং ভিডিও।

 2 years ago (edited)

শীতকালের একাংশ সৌন্দর্য সরিষা ফুল বহন করে থাকে। এ সময় মাঠে মাঠে সরিষা ফুলে ভরে থাকে। কি অপূর্ব দৃশ্য তাই না। আপনি দেখছি সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য ভিডিওগ্রাফি করে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি দারুন হয়েছে। খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। সেই সরিষা ফুলের সৌন্দর্য আপনার ফটোগ্রাফিতে দেখতে পেরে খুব ভালো লাগলো।

 2 years ago 

এই সিজনে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যায়। বিশেষ করে পুরো বছরে আমরা যে ফুলগুলো দেখতে পাই না সেগুলো শীতকালে দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে সরিষা ক্ষেতের ফুল। অনেক ভালো লাগলো এত সুন্দর হলুদ কালারের ফুলগুলো আমাদের সাথে শেয়ার করলেন। দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সরিষা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমার মনে হয় শুধু আমার নয় শীতের সময় অনেকের জনপ্রিয় ফুল হলো সরিষা ফুল। আপনার ফুলের ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর সরিষা ফুলের ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হলুদ পাপড়ির সরিষা ফুলের সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। শীতকাল মানে সরিষা ফুলের অবিরাম সৌন্দর্য। সরিষা ফুলের ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর সরিষা ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে সরিষা ফুলের ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমিও কিছুদিন ধরে ভাবছি যে একটা সরিষা ফুলের ভিডিওগ্ৰাফি শেয়ার করবো। ভিডিও করে রাখছি শুধু একটু ইডিট করে ছেড়ে দিব তার আগেই দেখছি আপনি চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফিটি অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

বাহ চমৎকার হয়েছে সরিষা ফুলের ভিডিও। ভিডিওগ্রাফির সাথে মিউজিক টি ও দারুণ অ্যাড করেছে ন। আপনার সরিষা ফুলের ভিডিওগ্রাফিটি মজা করে উপভোগ করলাম পুরো সময়টা জুড়ে। আপনি সঠিক বলেছেন আসলেই প্রত্যেকটা ফুলের নিজস্ব সৌন্দর্য এবং সুগন্ধ রয়েছে। তার মধ্যে সরিষা ফুল অন্যতম। এরকম চমৎকার একটি সরিষা ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62707.26
ETH 1744.61
USDT 1.00
SBD 0.39