আমার কিছু বাস্তব অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 years ago

globe-3441673_1280.jpg
Link

হ্যালো বন্ধুরা আমার

শুভ দুপুর সবাইকে ৷ কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আমার জীবনে এতোটা পথ আসা উব্ধি আমি অনেক অভিজ্ঞতাই অর্জন করেছি ৷ অনেক কিছুই শিখতে পেরেছি এবং জানতে পেরেছি ৷ হয়তো বাকিটা জীবন অতিক্রম করতে করতে আরো অনেক কিছুই অভিজ্ঞতা হবে ৷ তবে আজ আমি আমার ছোট্ট জীবনের ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা শেয়ার করবো ৷ যে গুলো আসলে আমার সম্পূর্ণ বাস্তব জীবনের অভিজ্ঞতা , কোনো গল্প থেকে নেওয়া নয় ৷ জীবনে সেই পরিস্থিতি উপলব্ধি করেছি কিংবা দেখেছি সেখান থেকেই এই অভিজ্ঞতা হয়েছে আমার ৷ তো চলুন শুরু করি আমার বাস্তব অভিজ্ঞতার সামান্য কিছু কথা..

প্রথমত আমি যেটা বেশ ভালো ভাবেই উপলব্ধি করেছি , সেটা হলো সময়ের মূল্য ৷ যদি আপনি সঠিক সময়ে সময়ের মূল্য দিতে না পারেন , তাহলে আপনি কোনোই সফল হতে পারবেন নাহ ৷ সময় এমন একটা জিনিস , যেটার সঠিক ব্যবহার করতে না পারা জীবনে সব চাইতে বড় ভুল ৷ সময়কে মূল্য দিতে হয় , সময়ের কাজ সময়ে করতে হয় ৷ কারণ সময় গেলে তা কখনো কোনো ভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয় ৷ তাই আর যাই করুন , সময় নষ্ট করবেন নাহ ৷ সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন ৷ নয়তো পরবর্তীতে জীবনের প্রতিটা মুহূর্তে আফশোস করতে হবে ৷

আপনার জীবনের ভুল কিংবা সমস্যা গুলো সমাধান করতে কেউ এগিয়ে আসবে না ৷ কিন্তু পিছন থেকে আপনার সেই ভুল নিয়ে সমালোচনা এবং কুটু কথা বলতে পারবে সবাই ৷ আপনি ভালো কিছু করছেন ? আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে সবাই ৷ আপনি বিপদে পরেছেন ? হাসাহাসি করবে সবাই ৷ অথচ কেউ পাশে এসে দারাবে না ৷ সমাজ এমনই , লাড়াই করে বাঁচতে শিখুন ৷ সমাজের মানুষ কখনোই আপনার ভালো চাইবে না , পাশে এসে দারাবে না ৷ তবে সব জায়গায় বা সব ক্ষেত্রে নয় ৷

অর্থ ৷ বর্তমান সময়ে মানুষয়ের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে অর্থ ৷ এখন মানুষ কেবল অর্থের পিছনে ছুটে ৷ কারণ জীবনের সব কিছু মূলে অর্থের প্রয়োজন হয় ৷

সমাজে আপনার সন্মান ততক্ষণ , যতক্ষণ আপনার টাকাপয়সা অর্থ সম্পদ আছে ৷ অর্থের প্রভাবশালী ব্যাক্তিদে-ই মানুষ সম্মান করে ৷ হোক সে অশিক্ষিত কিংবা খারাপ ব্যক্তি ৷ টাকা থাকলে তার সম্মান শ্রদ্ধা সব সময় আগে ৷ অর্থ থাকলে আপনি স্বাধীন সুন্দর জীবন উপভোগ করতে পারবেন ৷ সমাজে আপনার অবস্থান সবর্দাই উপরে ৷

বন্ধু-বান্ধব আত্মীয় পরিজন সব-ই টাকা কাছে ৷ আপনার টাকা থাকলে সবাই পাশে এসে দারাবে ৷ আপনাকে সম্মান ভালোবাসা সব ই দেবে ৷ তবে আপনার টাকা না থাকলে এসবের কিছু ই পাবেন না ৷ আপনার অবস্থান শুধু বিরক্তিকর হবে সবার কাছে ৷ সমাজে এবং পরিবারের কাছে একটা বোঝা মাত্র আপনি , শুধু টাকা অর্থের অভাবে ৷

যে ব্যক্তি সাহস রাখে না আপনার চোখে চোখ রেখে কথা বলার , সেই ব্যাক্তি ই লাথি মেরে চলে যাবে ৷ যখন আপনার অর্থ টাকাপয়সা থাকবে না ৷ কারণ অর্থ টাকা পয়সা ই সব ৷ এজন্য অর্থ নষ্ট নয় , অর্জন করুন ৷

প্রয়োজনের সময়টুকু আপনি প্রিয়জন হবেন ঠিকই , তবে অপ্রয়োজনে ? আপনার মূল্য নেই কথাও ৷ আশেপাশের মানুষজন ভালোবাসা দেখায় ! তবে তাদের প্রয়োজনীয় সময়টুকুতেই কেবল ৷ যতক্ষণ তাহাদের প্রয়োজন আপনার , ততক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে পাশে থাকবে আপনার ৷ প্রয়োজন মিটিয়ে গেলে সব হিসাব তখনি শেষ করে দেয় ৷ চিনতেই পারে না প্রয়োজন শেষে কেউ ৷

ভালো কিছু করতে নিজের চেষ্টা থাকা জরুরি ৷ সমাজ পরিজনদের দিকে তাকিয়ে থেকে জীবনের হিসাব মেলানো টা ভুল ৷ জীবনের সফলতা জন্য পরিশ্রম করতে হয় ৷ ভেবে ভেবে সময় নষ্ট করা সব চেয়ে বড় বোকামি ৷ পরিশ্রম ছাড়া সফলতা কখনোই সম্ভব নয় ৷ আমি দেখেছি বারবার বহুবার ৷ কঠোর পরিশ্রম.....সফলতা ৷

এজন্য বলবো সময় নষ্ট না করে অর্থ অর্জন করতে শিখো ৷ প্রিয়জন প্রয়োজনে হিসাবটা মেলাও ৷ জীবন সুন্দর করতে লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করো ৷ জীবন সুন্দর হবে একা চলতে শিখো ৷ যাই হোক, এইটুকু ছিলো ৷ ধন্যবাদ সবাইকে..

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি ঠিক বলেছেন বর্তমান সমাজের সবচেয়ে বেশি মূল্য হচ্ছে অর্থের ।যার অর্থ নেই তার কোন মূল্য নেই ।চরিত্র এবং সম্মান এখন একেবারেই মূল্যহীন। যার অর্থ আছে তার মূল্য সবচেয়ে বেশি, এখন মানুষ অর্থের পিছনে ছোটাছুটি করে। এবং মানুষেরা যতক্ষণ প্রয়োজন হবে সে আপনাকে কাজে লাগাবে যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে সে আপনাকে ছুড়ে ফেলে দিবে।

 3 years ago 

হ্যা আপু বর্তমান অবস্থা এমন ই ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

আপনি আজকে দারুন কিছু মোটিভেশনাল কথা আমাদের মাঝে শেয়ার করেছে। আসলে সময় থাকতে থাকতে সবকিছু করে ফেলাই ভালো সময় শেষ হয়ে গেলে সব শেষ। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন বর্তমান সমাজে চলার ক্ষেত্রে অর্থ বেশ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। অর্থ না থাকলে কেউ কারো মূল্য দিতে চায় না। তবে সব ক্ষেত্রে এরকমটা হবে তা কিন্তু নয় কিন্তু অনেক ক্ষেত্রে এরকমটাই হয়ে থাকে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া , আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

খুব ভাল লাগলো লেখাগুলো পড়ে। বাস্তবতা শুধু আপনাকে নয় সবাইকে ই এই শিক্ষা দিয়েছে।সময়, অর্থ, পরিশ্রম এই সবগুলো ই দরকার। নিজেকে সঠিকভাবে পরিচালিত করে পরিশ্রম দ্বারা এগিয়ে যেতে হবে। সুন্দর লিখেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো ৷ আশা করি আপনি আমাদের নিয়মিত উন্নতমানের পোস্ট শেয়ার করবেন ৷

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ঠিক তাই জীবনের প্রধান লক্ষ্যই বর্তমান অর্থ ৷ অর্থ ব্যতীত মানুষের জীবনটা অনেকটাই
বৈধাবিহীন নৌকার মতো৷ জীবনটা এমনই প্রতিখন প্রতিটা মুহূর্তই কিছু না কিছু উপলব্ধি করায় বা শেখায়৷
আর জীবনে এই ই শিখার বাও উপলব্ধি করার মুহূর্তগুলো থেকেই নিজেকে পরিবর্তন করতে হবে ৷ আর তার জন্য প্রতিনিয়ত সময় কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

মানুষের জীবনে বহু অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং তা নিয়ে শিক্ষা নেয়।আপনার লেখার বিষয়টি সুন্দর ছিল।আসলে পরিশ্রম ব্যতিত কোনো কিছুই সম্ভব নয়।তাই জীবনে সময়ের গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি আপানাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63719.64
ETH 1673.22
USDT 1.00
SBD 0.42