শেষ বিকেলের সূর্য

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230428180441_00.jpg

হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আজ আমি আপনাদের মাঝে একটি শেষ বিকেলের কিছু আলোকচিত্র শেয়ার করবো ৷ দিনটা ছিল আজকেই ৷ অন্যান্য দিনের মতোই আজও সকাল , দুপুর কেটে গেলো ৷ এরপর বিকেলে বেলা চলে গেলাম আড্ডায় ৷ প্রতিদিনের মতোই আজও আড্ডাটা পাড়ার স্কুল মাঠে বসেছে ৷ সেখানে বেশ খানিকটা সময় কাটালাম ৷ এরপর সেখান থেকে চলে গেলাম একটা খেলার মাঠে ৷ আমাদের গ্রাম থেকে দুই গ্রাম পর এই খেলার মাঠ টি ৷ এই মাঠে আজ ক্রিকেট খেলা হবে দুই গ্রামের দুটি দল মিলে ৷ আমরা এসেছি দর্শক হয়ে খেলা দেখবো , সেজন্য আর কি ৷ খেলা শুরু হলো , আমারও বেশ উপভোগ করতে লাগলাম ৷ এরপর সময় যেতে শুরু করলো ৷ দেখতে দেখতে অনেকটা সময় চলে গেলো ৷ হঠাৎ আমার চোখ গেলো পশ্চিম দিকে লালচে সূর্যে দিকে ৷ বেশ ভালো লাগছে শেষ বিকেলের লালচে সূর্যের উজ্জল রুপ দেখতে ৷ মনে হলো কিছু ফটোগ্রাফি করি নেই , এই উজ্জ্বল চক চকে সূর্যের ৷ তাই কিছু ফটোগ্রাফি করতে শুরু করে দিলাম ৷ তবে আমার ফোনের ক্যামেরার যে বেহাল অবস্থা , শুধু সূর্যের ফটোগ্রাফি ভালো দেখা যাচ্ছে নাহ ৷ তাই পাশে থাকা কিছু লতাপাতা আর ফুলের সাথে শেষ বিকেলের সূর্যের অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দি করে রেখে দিলাম ৷

IMG20230428180343_00.jpg

IMG20230428175811_00.jpg

মাঠের খানিকটা দূরে ছোট একটা খাল গিয়ে নদীতে মিশেছে ৷ সেই খালের ধারে বিভিন্ন রকম গাছের সমারোহ ৷ আমি গিয়ে সেখানে কিছু লতাপাতা আর ফুলের সাথে শেষ বিকেলের সূর্যের সুন্দর দৃশ্যে গুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম ৷

IMG20230428180228_00.jpg

IMG20230428175708_00.jpg

সেখানে বিভিন্ন রকমের গাছ গাছালি ছিলো ৷ সহজ ভাবে বলতে গেলে সেটা ছোট জঙ্গল আর কি ৷ আমি সেখানে গিয়ে সুন্দর কিছু গাছের সাথে সূর্যের ফটোগ্রাফি করার চেষ্টা করলাম ৷ আমার শেয়ার করা গাছ গুলোর মধ্যে রয়েছে কলমী ফুলের গাছ , হাতিগুঁড় ফুলের গাছ সহ অন্যান্য কিছু লতাপাতার গাছ ৷

IMG20230428175627_00.jpg

IMG20230428175500_00.jpg

শেষ বিকেলের সূর্যটাকে আমি বিভিন্ন ভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি ৷ এবং সেই লালচে সূর্যের সাথে প্রকৃতির বিভিন্ন গাছের সৌন্দর্য দেখাতে চেয়েছি ৷ যদিও শেষ বিকেলে কলমী ফুল গুলো সব সূর্যের আলোয় চুপসে গেছে ৷ এরপরও আমি কিছু ফটোগ্রাফি করে নিয়েছি সেই চুপসে যাওয়া ফুল গুলোর ৷ এরপর টাইগার খেয়ে সেই বোতলের উপর ছোট একটি ফুল রেখে পেছনের লালচে সূর্যের কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷ বেশ ভালোই লেগেছে আমার , শেষ বিকেলের সূর্যের সাথে কাটানো মুহূর্ত টা ৷

IMG20230428175550_00.jpg

IMG20230428180557_00.jpg

IMG20230428180833_00.jpg


ছবিঃ শেষ বিকেলের সূর্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 03 May 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

বিকেল বেলা টা দারুন সময় অতিবাহিত করছিস ৷ ভালো ছিল বিকেল বেলার আলোকচিত্র গুলো ৷ আসলে সময় চলে যায় সময়ের মতো ৷ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷

 3 years ago 

তোকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

শেষ বিকেলের অপরূপ সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করেছেন এবং ফটোগ্রাফি গুলো করেছেন। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

বিকেল বেলায় খেলা দেখতে গিয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে সূর্য ডোবার মুহূর্তে সূর্যটি দেখতে খুব চমৎকার লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূর্যের খুব সুন্দরভাবে ছবিগুলো ফুটিয়ে তুলেছেন। দেখতে আরো ভালো লাগছে । সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে এবং ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

ব্যাকগ্রাউন্ড হয়তো খুব আহামরি ছিল না তবে আপনার ছবি তোলার কৌশল দারুন ছিল ভাই। খুব ভালো লাগছিল প্রতিটা ছবি দেখতে। গোধূলি লগ্নের এই সূর্যটা অসম্ভব সুন্দর লাগে দেখতে ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42