ডাই || ক্লে দিয়ে পোকা তৈরি 🐞

in আমার বাংলা ব্লগlast year

Picsart_25-01-29_20-41-58-819.jpg

ক্লে দিয়ে তৈরি পোকা 🐞


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি ছোট একটি ডাই পোস্ট শেয়ার করবো ৷ বেশ অনেক দিন আগেই কিছু ক্লে নিয়ে এসেছিলাম ৷ ক্লে দিয়ে টুকটাক জিনিস তৈরি করার জন্য ৷ কিন্তু তেমন কিছুই তৈরি করা হয়নি এ পর্যন্ত ৷ আজ ভাবলাম ক্লে দিয়ে কিছু একটা তৈরি করা যাক ৷ এর আগে অবশ্য দু-বার চেষ্টা করেছি ৷ এবার তৃতীয় বার চেষ্টা করলাম ৷ শেখার জন্যই ছোট্ট এই চেষ্টা গুলো ৷ আশা করি একটা সময় পর ক্লে দিয়ে সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করতে পারবো ৷ আজকে আমি ক্লে দিয়ে ছোট একটি পোকা তৈরি করার চেষ্টা করেছি ৷ এই পোকা গুলো আমি দেখেছি অনেকবারই , তবে নাম জানি নাহ ৷ দেখতে বেশ ভালোই এই ছোট পোকা গুলো ৷ আমার ক্ষুদ্র চেষ্টায় আরো সুন্দর ভাবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷ আশা করি সবার ভালো লাগবে ৷


ক্লে দিয়ে 🐞 পোকা তৈরি


প্রয়োজনীয় উপকরণঃ

এটি বানানোর জন্য শুধু ক্লে-ই প্রয়োজন ৷


প্রস্তুতকরণঃ-

IMG20250129201025_00.jpg

IMG20250129201148_00.jpg


শুরুতেই প্রয়োজনীয় ক্লে নিয়েছি ৷ এরপর দুটো কালারের ক্লে দিয়ে গোল করে নিয়েছি ৷


IMG20250129201349_00.jpg

IMG20250129201653_00.jpg


এরপর সেটি একসাথে জুড়ে দিয়ে পোকার আঁকারে তৈরি করেছি ৷


IMG20250129201907_00.jpg

IMG20250129202301_00.jpg


তারপর ছোট ছোট কালো ক্লে পোকার উপর বসিয়ে দিয়েছি ৷


IMG20250129202507_00.jpg

IMG20250129202545_00.jpg


এরপর সাদা কালো ক্লে দিয়ে চোখ দুটো তৈরি করে দিয়েছি ৷ তাতেই তৈরি হয়ে গেছে ক্লে দিয়ে ছোট পোকা 🐞 ৷


IMG20250129202842_00.jpg

IMG20250129202851_00.jpg


এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়ছি ক্লে দিয়ে তৈরি ছোট পোকাটির 🐞 ৷


IMG20250129202907_00.jpg

IMG20250129202914_00.jpg

Picsart_25-01-29_20-41-58-819.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার ক্ষুদ্র চেষ্টাটুকু আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ক্লে দিয়ে 🐞 পোকা তৈরি ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 29 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 last year 

Picsart_25-01-08_22-36-07-259.jpg

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

এই পোকা টিকে উই পোকা বলে ভাই। বর্তমান সরিষা খেতে সবথেকে বেশি লক্ষ্য করা যায় এই পোকাটিকে। তাছাড়া বিভিন্ন সবজি ক্ষেতের মধ্যে এই পোকা সচরাচর লক্ষ্য করা যায়। খুবই সুন্দর করে ক্লে দিয়ে তৈরি করেছেন পোকাটির ডিজাইন। দেখে তো মনে হচ্ছে অরিজিনাল পোকা। দুইবার চেষ্টা করার পরে তিনবারের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছেন। বোঝাই যাচ্ছে আপনার প্রচেষ্টা অনেক বেশি। শুভকামনা রইলো ভাই যেনো আগামীতে আরো ইউনিক জিনিসগুলো ক্লে দিয়ে তৈরি করতে পারেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই , পোকাটি দেখি প্রায় , তবে নাম জানা ছিলো নাহ ৷ আপনার থেকে এই পোকার নাম জেনে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

বাহ্ ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটি পোকা তৈরি করছেন ভাইয়া।প্রথমে দেখে আমি তো পোকাটি একেবারে বাস্তব মনে করছি।যাইহোক ক্লে দিয়ে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। পোকা তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ভাইয়া, আপনি যে ক্লে দিয়ে পোকাটি তৈরি করছেন, তা দেখে আমি সত্যিই মুগ্ধ। প্রথমে একদম বাস্তবের মতো ভেবেছি ।ক্লে দিয়ে এমন সব সৃজনশীল কাজ করা যে কতটা সম্ভব, তা আপনি বেশ ভালোভাবে প্রমাণ করছেন। পোকা তৈরি করার প্রতিটি ধাপও আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা আমাদের শেখার জন্য দারুণ। এমন সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আরে বাহ্ আপনি তো দেখছি ক্লে ব্যবহার করে খুবই কিউট দেখতে একটা পোকা তৈরি করেছে। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমি অনেক পছন্দ করি। লেডি বাগ পোকা গুলো খুবই কিউট হয়ে থাকে। এভাবে আপনি বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি পোকা তৈরি করেছেন ভাইয়া আপনি।ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ভাই ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার পোকা তৈরি করেছেন। মনে হচ্ছে ছোট্ট একটি বাস্তবে পোকা বসে রইল। আর ধৈর্য ধরে কিছু তৈরি করলে দেখতেও বেশ ভালো লাগে ক্লে দিয়ে। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে পোকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমি অনেক বছর আগে এই পোকার ফটোগ্রাফি করেছিলাম৷ এটি এতটাই ছোট ছিল যে এর ফটোগ্রাফি করতে অনেক কষ্ট হয়েছিল৷ তবে আজকে যেভাবে আপনি আপনার দক্ষতা এবং প্রতিভার মধ্য দিয়ে এত সুন্দর ভাবে এই পোকা তৈরি করে ফেলেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ এটি তৈরি করার মাধ্যমে আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোকা দেখতে পেলাম যা আমি অনেকক্ষণ যাবৎ দেখলাম৷ এটি তৈরি করার ধাপগুলো আমি দেখে নিলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39