আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250223-WA0029.jpg

ফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ তাই ফুল দেখলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ এ ছবি গুলো আমি বিভিন্ন সময় ক্যাপচার করেছি ৷ আশা করি আমার তোলা এই রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে ৷


রেনডম ফুলের ফটোগ্রাফি


IMG-20250223-WA0005.jpg

IMG-20250223-WA0006.jpg


শুরুতেই যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এগুলো বাড়ির পাশে লাগানো লেবু ফুল ৷ দেখতে খুবই সুন্দর ফুল গুলো ৷ খুবই চমৎকার ভাবে ফুটে ছিলো ফুল গুলো ৷ আমার কাছে বেশ ভালো লাগে ফুল গুলো তাই কয়েকটা ছবি ক্যাপচার করে রেখে দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷ আশা করি এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে ৷



IMG-20250223-WA0024.jpg

IMG-20250223-WA0021.jpg


এবার যে দুটো ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুল গুলোও বেশ চমৎকার ৷ সেদিন ঘুরতে গিয়ে এক জায়গায় গাছ ভর্তি এই ফুল গুলো ফুটে থাকতে দেখেছি ৷ খুবই সুন্দর ছিলো সেই দৃশ্যটা ৷ যদিও ফুলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ৷ তবে এই ফুলটি দেখতে একটু অন্যরকম হলেও অসম্ভব সুন্দর ৷



IMG-20250223-WA0014.jpg

IMG-20250223-WA0015.jpg


সকাল বেলার একটি মনোমুগ্ধকর দৃশ্য ৷ সাথে ল্যান্টানা ফুল ৷ যদিও ফুলের নামটা গুগল থেকে জানতে পেরেছি ৷ তবে ফুলটা বেশ পরিচিত ৷ রাস্তার পাশে ছোট জঙ্গলে সব জায়গায় কম বেশি এই ফুলটি দেখতে আসছি আমি ৷ খুবই সুন্দর এই ফুলটি ৷



IMG20250222130348_00.jpg

IMG20250222130334_00.jpg


পেঁয়াজ ফুল ৷ এই ফুলটি হয়তো অনেকেই দেখেছেন ৷ বীজ রাখার জন্য পেঁয়াজ যখন রেখে দেওয়া হয় তখন এই ফুল গুলো ফোটে ৷ খুবই সুন্দর লাগে ফুল গুলো দেখতে ৷ আমরা সামান্য কিছু পেঁয়াজ রেখেছি বীজের জন্য মাঠে , সেখান থেকেই এই দুটো ফটোগ্রাফি করা হয়েছে আমার ৷ আশা করি ফটোগ্রাফি দুটো আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG-20250223-WA0029.jpg

IMG-20250223-WA0026.jpg


গাদা ফুল ৷ গাদা ফুলের এই মনোমুগ্ধকর ছবি দেখে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ বাড়িতে লাগানো দুটো গাদা ফুলের গাছ থেকে দুটো ফটোগ্রাফি করেছি ৷ আশা করি ভালো লাগবে ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই ফটোগ্রাফি পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ এলোমেলো ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ redmi not10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01 MaR 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 last year 

দারুন দারুন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এতগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আসলে ফুলের সৌন্দর্যের কোন তুলনা হয় না। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁধা ফুল এবং পেঁয়াজের ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। এ ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ফুল মানেই একটি সুন্দর জিনিস। ফুলের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আমি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করে থাকি। যে যত বেশি ফটোগ্রাফি সুন্দরভাবে ক্যাপচার করতে পারবে সে তত বেশি ফটোগ্রাফির প্রতি দক্ষতা অর্জন করবে। আর তার থেকে ভালো ভালো ফটোগ্রাফি পাওয়া সম্ভাবনা থেকে থাকে অনেক বেশি। অনেক ভালো লেগেছে আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে।

 last year 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তবে সকালবেলার দৃশ্য সাথে লান্টানা ফুলের ফটোগ্রাফিটি বেশি চমৎকার লাগছে। পাশের বাড়ি থেকে লেবুর ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখছি। দ্বিতীয় ফটোগ্রাফিতে দেখানো ফুলগুলোকে আমাদের এদিকে হয়তোবা ছটকার ফুল বলে সবাই চিনে থাকে।ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। যাইহোক ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

এলোমেলো ভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি একেবারে মুগ্ধ হওয়ার মত ছিল। তবে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 last year 

আজকে দেখছি দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন, প্রতিটিই ফটোগ্রাফি সত্যিই চমৎকার হয়েছে ।বিশেষ করে গাঁধা ফুল আর পেঁয়াজের ফুলের ছবিগুলো তো নজর কাড়ার মতো লেগেছে ,একটা স্নিগ্ধতা আর সৌন্দর্য ফুটে উঠেছে ও গুলোতে। আসলে প্রকৃতির সৌন্দর্য কখনোই ক্লান্তিকর হয় না, বরং যত দেখি, তত মুগ্ধ হই। ভাইয়া, ধন্যবাদ এমন সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে পেঁয়াজের ফুলের ফটোগ্রাফি লেবু ফুলের ফটোগ্রাফি চমৎকার লাগলো। গাঁদা ফুলের ফটোগ্রাফিটি আরো বেশি ভালো লাগলো। ভালো লাগার মত ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

সকাল বেলার একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সত্যি খুব দারুণ। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। ফুল দেখলে খুব ভালো লাগে। বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। ফুলের সৌন্দর্য খুবই দারুণ। এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আমি সবসময় চেষ্টা করি আপনার ফটোগ্রাফি গুলো দেখার৷ আজকেও একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ এখানে যেভাবে আপনি এই সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন তা যেরকম অসাধারণ দেখা যাচ্ছে৷ তেমনি এখানে ফটোগ্রাফির কোনটি ছেড়ে কোনটি দেখব তা যেন ভেবে পাচ্ছিলাম না৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40