ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা 🌿

in আমার বাংলা ব্লগlast year

Picsart_25-01-12_14-47-02-649.jpg

ক্লে দিয়ে তৈরি পুতুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে সকাল বেলা বসেই ছিলাম ৷ রোদে বসে থাকার মাঝে ভাবলাম কিছু একটা করা যাক ৷ বেশ কিছু দিন ধরে কমিউনিটিতে তেমন একটা সময় দেওয়া হয়নি বিভিন্ন কারণে ৷ সময়টা এদিক সেদিক করে অযথাই নষ্ট করছি ৷ সময়টা কাজে লাগাতে হবে এবার , সময় গেলে তা আর ফিরে পাওয়া যায় নাহ ৷ এভাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না ৷ সেই ভাবনা থেকে আজকে পোষ্ট তৈরি করার কথা মাথায় আসলো ৷ বেশ কিছু দিন আগে ক্লে কিনে নিয়ে এসেছিলাম ৷ সে গুলো কাজে লাগবো লাগবো করে লাগনো হয়নি ৷ তাই আজ সেগুলোই বের করে বসে রইলাম কিছুক্ষণ ৷ এরপর আরো কিছুক্ষণ ভেবে শুরু করলাম আমার ক্ষুদ্র চেষ্টা ৷ ক্লে দিয়ে ছোট্ট একটা পুতুল বানাবো ৷ এর আগে একবারই মাত্র ক্লে দিয়ে কিছু বানিয়েছি ৷ এবার দ্বিতীয় বার ক্লে দিয়ে কিছু বানানোর চেষ্টা করছি ৷ এই কাজ গুলো দেখতে যেমন সুন্দর , তৈরি করা ততটাই কঠিন আমার মনে হয়েছে ৷ ছোট একটি পুতুল যত্নের সঙ্গে বানাতে গিয়েও সুন্দর ভাবে বানাতে পারিনি ৷ শুধু চেষ্টাই করেছি , সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারনি ৷ আশা করি পরবর্তীতে ক্লে দিয়ে আরো কিছু তৈরি করলে তা ভালোই হবে ৷ তো চলুন আজকের এই চেষ্টা টুকু আপনাদের মাঝে শেয়ার করি ৷


এই পুতুল বানানোর জন্য শুধু কয়েক রঙের ক্লে-ই প্রয়োজন ৷


IMG20250112135548_00.jpg


শুরুতে কয়েক রং এর ক্লে নিয়েছি ৷


IMG20250112135955_00.jpg


এরপর একটি রং এর ক্লে নিয়ে পুতুল বানানোর জন্য গোল করে নিয়েছি ৷


IMG20250112140929_00.jpg


তারপর অন্য এক রঙের ক্লে নিয়ে তিনটি পাতা আকারে ডিজাইন তৈরি করে নিয়ে বসিয়ে দিয়েছি ৷


IMG20250112141616_00.jpg


এবার পুতুলের জন্য আরো কিছু ক্লে ব্যাবহার করে চোখ তৈরি করে নিয়েছি ৷


IMG20250112142033_00.jpg


এরপর নাকের অংশটুকু ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি ৷


IMG20250112142438_00.jpg


শেষমেষ হাত দুটো ক্লে দিয়ে তৈরি করে বসিয়ে দিয়ে আমার ক্ষুদ্র চেষ্টা সম্পূর্ণ করেছি ৷


IMG20250112142518_00.jpg


এরপর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি ৷


IMG20250112143011_00.jpg

ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা ৷...

IMG20250112143046_00.jpg

IMG20250112142950_00.jpg

IMG20250112143148_00.jpg

Picsart_25-01-12_14-47-02-649.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার ক্ষুদ্র চেষ্টাটুকু আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ ক্লে দিয়ে তৈরি পুতুল ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 12 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 last year 

ভাইয়া আপনি দ্বিতীয় বারের মতো ক্লে দিয়ে পুতুল বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমার মনে হয় এটা পুতুল নয় মুরগী তৈরি করে ফেলেছেন।যাই হোক চেষ্টা করে যান আশাকরি ভালো কিছু হবে।ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ক্লে দিয়ে বানানো জিনিস টি পুতুল কম মুরগি বেশি লাগছে। হা হা হা। তবে যাই হোক রংয়ের কম্বিনেশন টা কিন্তু খুব ভালো হয়েছে। এবং পুতুলকেও খুব কিউট লাগছে দেখতে ছোট বাচ্চাদের খেলার জন্য এই ধরনের নানান কিউট কিউট জিনিস তৈরি করে দিলে তাদেরও মন ভালো থাকে। বেশ ভালো লাগলো আপনার ক্লে দিয়ে তৈরি করা পুতুলটি।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ক্লে দিয়ে পুতুল বানানো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে এই পুতুল তৈরি করেছেন।ধাপ গুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করব।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ক্লে দিয়ে দারুন সুন্দর একটি পুতুল বানালেন তো। আপনার বানানো পুতুলটি একেবারে কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে হয়েছে। আবার ধাপে ধাপে সুন্দর করে সম্পূর্ণ প্রস্তুতিকরণটি আমাদের সামনে তুলে আনলেন বলে অনেক সুবিধা হয়ে গেল। এমন সুন্দরভাবে ব্লগে উপস্থাপনা করবার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ভাইয়া ক্লে নরম থাকায় যেকোন শেপে তৈরি করা যায়। আপনার পুতুলটি চমৎকার হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

অনেক সুন্দর পুতুল তৈরি করার চেষ্টা করেছেন আপনি। সুন্দর এ পুতুলটা আমার কাছে ভালো লেগেছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি। বেশিরভাগ ইউজার ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর পুতুল তৈরি করে দেখায়। চমৎকার হয়েছে।

 last year 

আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

Picsart_25-01-12_23-21-43-941.jpg

 last year 

মাথায় ঝুঁটি আর লম্বা নাক দেওয়ার জন্য পুতুল মনে হচ্ছে না। এটা দেখতে অনেকটা মোরগ এর মতো দেখাচ্ছে। তবে ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনি আজকে খুব সুন্দর ডাই তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আপনার চেষ্টা সার্থক হয়েছে ভাইয়া। ক্লে দিয়ে খুব সুন্দর একটি পুতুল তৈরি করেছেন। দেখতে খুবই কিউট লাগছে।আমিও মাঝে মাঝে এরকম পুতুল তৈরি করার চেষ্টা করি।যাইহোক ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62923.84
ETH 1711.80
USDT 1.00
SBD 0.40