এক জীবনে
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ আজ আমাদের এদিকে টুপটাপ বৃষ্টি হচ্ছে , তাই ভাবলাম শুয়ে শুয়ে একটা নাটক দেখি ৷ বৃষ্টির সময় ঘরে শুয়ে বসে নাটক কিংবা মুভি দেখার মজাই বেশ অন্যরকম ৷ তাই ইউটিউবে গিয়ে সুন্দর একটা নাটক খোঁজার চেষ্টা করলাম ৷ কিছুটা সময় খোঁজার পর এক জীবনে নাটকটি সামনে চলে আসলো ৷ এই নাটকের ভিউ বেশ ভালো ছিলো , যদিও নাটকটি বেশ কয়েক মাস আগে প্রকাশ পেয়েছে ৷ তবে আমার দেখা হয়নি ৷ ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়ারা তটিনীর এই নাটকটি ৷ নাটকটি দেখলাম আমার কাছে বেশ ভালো লাগলো ৷ তাই ভাবলাম ''এক জীবনে" নাটকটির রিভিউ শেয়ার করি ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক এক জীবনে নাটকের রিভিউ..
| নাটক | এক জীবনে |
|---|---|
| পরিচালক | রিফাত আদনান পাপন |
| শিল্পী | ফারহান আহমেদ জোভান, তানজিম সায়ারা তটিনী, সুষমা সরকার, শিল্পী সরকার, শমপ্তি মাশুক, অরপন এবং আরও অনেকেই |
| চিত্রগ্রহণ | সুমন হোসেন |
| সম্পাদক ও রং | রাশেদ রাব্বি |
| ভাষা | বাংলা |
| দৈর্ঘ্য | ১ ঘন্ট ০৪ মিনিট |
| প্রকাশ | ইউটিউব , ১০ ফ্রেবুয়ারী ২০২৪ ইং |
এই নাটকের গল্পটা আবির আর নীলিমা কে নিয়ে ৷ শুরু টা হয় আবির কে দিয়েই ৷ আবির ছোট একটি জব করে ৷ সে অনেকক্ষণ তার অফিসের বসের সামনে দারিয়ে আছে , তার ছুটি প্রয়োজন ৷ কিন্তু অফিসের বস তাকে কোনো মতেই ছুটি দেবে না ৷ এদিকে আবির ছুটি না পেলে তার ভালোবাসার মানুষটিকে সে ঠিকঠাক সময় দিতে পারবে না ৷ এজন্য তার ছুটি লাগবেই ৷ বারবার বলেও যখন বস ছুটি দিতে রাজি হচ্ছে না , তখন আবির আর কোনো উপায় না পেয়ে সেই চাকরি টাই ছেড়ে দিয়ে চলে আসে ৷
আবিরের সব থেকে প্রিয় এবং ভালোবাসার মানুষটিই হলো নীলিমা ৷ নীলিমা হাসপাতালে ভর্তি আছে , ক্যান্সার রোগে আক্রান্ত সে ৷ আবির হাসপাতালে এসে ডাক্তারের সাথে দেখা করে ৷ ডাক্তার জানায় নীলিমা আর বেশি দিন বাঁচবে না ৷ তাকে কোনো ভাবে সুস্থ করে তোলারও উপায় নেই ৷ সে একদমই শেষ মুহূর্তে আছে ৷ এখন যতদিন তাকে মানসিক ভাবে ভালো রাখা যায় , তত দিনই সে সুস্থ থাকবে ৷ বেঁচে থাকবে সবার মাঝে ৷
আবির নীলিমার কাছে আসে , তার সাথে কথা বলে ৷ তাকে মানসিক ভাবে সাপোর্ট করার চেষ্টা করে ৷ নীলিমা বুঝতে পারে আবিরের এই অসম্ভব ভালোবাসা ৷ নীলিমাও আবিরকে ভীষণ ভালোবাসে ৷ তাদের সারাটা জীবন এক সাথে থাকার কথা ৷ কিন্তু শেষে কি হবে ! আবির নীলিমাকে মানসিক ভাবে শক্ত থাকতে বলে , এতে সে খুব তারাতারি সুস্থ হয়ে যাবে ৷ নীলিমা আবিরের কথায় সায় দে , সেও চায় সুস্থ হতে ৷ আবিরের সাথে সারা জীবন থাকতে চায় ৷ তারও ভীষণ ইচ্ছে আবিরকে সাথে মিয়ে বাঁচতে ৷ কিন্তু সে কি আবির কে নিয়ে বাঁচতে পারবে , দিন দিন নিজের বাজে অবস্থান বুঝতে পারে নীলিমা ৷ এজন্য ভয় পেয়ে ওঠে নীলিমা , আর তখন ই আবির নীলিমা র পাশে এসে দারায় ৷
নীলিমা'র বাবা নেই ৷ তবে মা আছে , বড় বোন আছে ৷ বড় বোনটার বিয়ে হয়েছে ৷ তার বাবা মারা যাওয়ার পর থেকেই নীলিমা এবং তার মা তার বড় আপু বাসায় থাকেন ৷ এখানে তাদের দুলাভাই এবং আপু ই তাদের খরচ চালায় ৷ নীলিমা আবিরের সাথে সম্পর্কে জড়িয়েছে অনেক দিন ই হয়েছে ৷ তাদের সম্পর্কটা ভীষণ ভালো , দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে ৷
নীলিমা ক্যান্সারের আক্রান্ত হয়েছে ৷ এই ব্যাপারটা হয়তো সে আগে থেকেই জানতো ৷ তবে খরচের কথা চিন্তা করে কাউকে কিছু বলেনি ৷ শেষ মুহূর্তে এসে এখন সবাই জানতে পেরেছে নীলিমা ক্যান্সার রোগে আক্রান্ত ৷ এখন তাকে কোনো ভাবেই ফেরানো যাবে নাহ ৷
নীলিমার কথা ভেবে সবাই ভীষণ কষ্ট পাচ্ছে ৷ কিন্তু নীলিমার সামনে কেউ সেটা প্রকাশ করতে পারছে না ৷ তার মা মেয়ের এই অবস্থা দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে ৷ কিন্তু আবির শক্ত হয়ে সবাইকে শান্তনা দিয়ে যাচ্ছে ৷ আবিরের এখন একটাই লক্ষ্য , নীলিমাকে মানসিক ভাবে ভালো রাখা ৷ আর সে সেটাই চেষ্টা করে যাচ্ছে ৷ সব সময় নীলিমার পাশে থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে ৷ সবাই চেষ্টা এখন একটাই নীলিমা কে হাসি খুশি রাখা ৷ এতো কিছুরপরও নীলিমা মানসিক ভাবে ভালো থাকতে পারছে না ৷ তাই অসুস্থ হয়ে পড়ছে আর ডাক্তার এসে বার বার চিকিৎসা দিয়ে যাচ্ছে ৷
নীলিমা সুস্থ থাকতে আবিরের কাছে একটা আবদার করেছে ৷ তাদের বিয়েটা যেনো মাজারে গিয়ে হয় ৷ আবির নীলিমার সেই ইচ্ছের কথাটা ভুলে যায়নি ৷ এজন্য আবির নীলিমার এই শেষ ইচ্ছেটা এবার পুরনো করতে চায় ৷ তাই সে নিজের এবং নীলিমার পরিবারের সাথে সম্মতি চেয়ে নেয় ৷ এরপর ডাক্তারের সাথে কথা বলে নীলিমাকে নিয়ে আবির মাজারে যায় ৷ মাজারে গিয়ে নীলিমাকে বিয়ে করে নেয় ৷ নীলিমা আবিরের এই ভালোবাসা আর পাগলামি দেখে ভীষণ খুশি হয় ৷
আবির নীলিমার সব থেকে দামি ইচ্ছেটা পুরনো করেছে ৷ এজন্য নীলিমা ভীষণ খুশি ৷ নিজের মাঝে সে শক্তি পাচ্ছে ৷ হাজার কষ্টের মাঝেও সে হেঁসে উঠছে ৷ এই হাসিতে আবিরও ভীষণ শান্তি পাচ্ছে ৷ আবিরের পরিবার তার বৌমাকে দেখতে আসছে ৷ নীলিমা এই বিষয় গুলো দারুণ উপভোগ করছে ৷ সুস্থ থাকতে সে যে দারুণ একটা ভালোবাসার মানুষ পেয়েছে সেটা এখন নীলিমা দারুণ বুঝতে পারছে ৷ এভাবেই সময়টা যাচ্ছে আর তারও সময় ফুরিয়ে যাচ্ছে ৷
আবিরেব সাথে নীলিমা মন খুলে কথা বলছে ৷ এই কথার মাঝেই হঠাৎ নীলিমা সবাইকে ছেড়ে চলে গেলো ৷ আবির শূন্য হয়ে গেলো প্রিয় ভালোবাসার মানুষটিকে হারিয়ে ৷ সবাইকে ছেড়ে চলে গেলো নীলিমা ৷ শেষ মুহূর্তে এসে আবির আর নিজেকে ধরে রাখত্ পারলো না ৷ নীলিমা কে কথা দিয়েছে , তার সামনে সে কাদবে না ৷ এখন নীলিমা নেই , নীলিমা কে কবরে রেখে তার পাশেই বসে অঝরে কাদছে আবির ৷ আবিরের এই কান্না দিয়েই শেষ হয় এই গল্পের কাহিনী ৷
রেটিং:-০৯
আমার মতামত:-
এক জীবনে এই নাটকটি আমার কাছে দারুণ লেগেছে ৷ নাটকের গল্প সবার অভিনয় সব মিলিয়ে দারুণ ছিলো ৷ এমনিতেও ফারহান আহমেদ জোভান এবং তানজিম সায়ারা তটিনা এ দুজনের ই নাটক আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ তবে এই নাটকটি অন্যরকম ছিলো ৷ প্রিয় ভালোবাসা মানুষটি হারিয়ে যাবে যেনোও শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে থেকে তার ইচ্ছে পূরণ করা , তাকে ভালোবেসে যত্নে রাখার দারুণ এক চিত্র ফুটিয়ে উঠেছে ৷ মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক সেটাও বুঝতে পারা যাবে এই গল্পে ৷ প্রিয় মানুষকে চোখের সামনে হারিযে ফেরার বেদনা কতটা মারাত্মক সেটাও নাটকটি দেখলে বোঝা যায় ৷ যাই হোক , সব মিলিয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে নাটকটি ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ চাইলে নাটকটি দেখে আসতে পারেন ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ..
নাটকের লিংক
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://x.com/Nirob7000/status/1849865297077076384?s=19
ভালোবাসার মানুষ হওয়া দরকার এরকম। যে মানুষটা ভালোবাসার মানুষের পাশে এরকম ভাবে থাকবে। জোভান এবং তটিনির এই নাটকটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে পুরো কাহিনীটা অনেক ভালো লেগেছে। সময় পেলে আমি চেষ্টা করবো এই নাটকটা সম্পূর্ণভাবে দেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এতো অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এখানে এই নাটকের রিভিউ এর মাধ্যমে আপনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷