প্রিয় ফুল জবা 🌺
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার খুব প্রিয় একটি ফুলের কয়েকটি ফটোগ্রাফি এবং তার সাথে ছোট্ট একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে ফুল হচ্ছে সৌন্দর্য এবং ভালোবাসা প্রতীক ৷ ফুলের সৌন্দর্য আর সুগন্ধ আমাদের ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ আমরা সবাই ফুল পছন্দ করি ৷ সব ক্ষেত্রেই ফুলের ব্যবহার করি ৷ ফুলের প্রতি আমাদের ভালোবাসা অসম্ভব ৷ ফুল দেখতে যেমন সুন্দর তেমনই ভালোলাগার ৷ পৃথিবীতে অনেক ধরনেরই ফুল আছে , প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা সৌন্দর্য এবং সুগন্ধ আছে ৷ যেসব আমাদের মুগ্ধ করে এবং ফুলের প্রতি ভালোবাসা তৈরি করে ৷ তেমনই আমার খুব প্রিয় এবং ভালোবাসার একটি ফুল জবা ৷ জবা ফুলের অপরূপ সৌন্দর্য আমায় ভীষণ ভাবে মুগ্ধ করে ৷ এই ফুলের প্রতি আমার ভালোলাগা এবং ভালোবাসা অসম্ভব ৷ জবা ফুল দেখলেই আমার ভীষণ ভালো লাগে ৷
যদিও বিভিন্ন প্রকার এবং রঙের জবা ফুল রয়েছে ৷ তবে তার মাঝে এই কালারের জবা ফুলটি আমার একটু বেশিই পছন্দের এবং ভালোলাগা ৷ খুবই সাধারণ একটি কালার তবে দেখতে অসম্ভব সুন্দর ৷ আমার ভীষণ ভালো লাগে এই রঙের এই জবা ফুলটি দেখতে ৷ বেশ কিছু দিন আগে নীলসাগর নামে একটি জায়গায় ঘুরতে গিয়ে আমি এই ফটোগ্রাফি গুলো এবং ভিডিওগ্রাফি করেছি ৷ সেখানে বেশ কিছু জবা ফুলের গাছ ছিলো ৷ যার প্রত্যেকটাই দেখতে বেশ চমৎকার ৷ তবে তার মাঝে আমার এই কালারের জবা ফুলটি একটু বেশিই ভালো লাগে ৷ ঘোরাঘুরি আর জবা ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশপাশি সেদিন বেশ কিছু ফটোগ্রাফি এবং শর্ট ভিডিও ক্যাপচার করে নিয়েছি ৷ অনেকদিনই হয়েছে ভিডিওগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি ৷ আজ ভাবলাম আমার প্রিয় এই বা ফুলের ভিডিওগ্রাফি টা আপনাদের মাঝে তুলে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি জবা ফুলের এই অপরুপ সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 25 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
X-promote
এই জবা ফুলের কালারটা খুবই মিষ্টি। ফুল টা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সব কিছুই দারুন হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম আপনার পোস্ট দেখে। এমনি তো আমার জবা ফুল খুবই পছন্দ আর এই রঙের জবা ফুল দেখে আরো বেশি ভালো লাগছে। এই রঙের জবা ফুল সামনা সামনি দেখা হয়নি। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আপনি আজকে দেখছি জবা ফুলের বেশ কয়েকটি ফটোগ্ৰাফি এবং একটি ভিডিওগ্ৰাফি পোস্ট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো।এই জবা ফুলের কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার ফটোগ্ৰাফি এবং ভিডিওগ্ৰাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। সত্যি বলতে আপনার ফটোগ্ৰাফি এবং ভিডিওগ্ৰাফিটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।
আপনার এমন সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷
জবা ফুল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি এবং চট ভিডিও করেছেন। আসলে এই ফুলগুলো বাড়ির সামনে বা কোথাও থাকলে সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। ভালো লাগলো আপনার জবা ফুলের ফটোগ্রাফি এবং চট ভিডিও দেখে।
ধন্যবাদ দাদা আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷
জবা ফুল আমরা সবাই ভালবাসি এবং জবা ফুল দেখার মধ্যে যেন একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে। আর আজকে যেভাবে আপনি ভিন্ন ধরনের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি যে ভিডিওগ্রাফি শেয়ার করেছেন তা দেখেও আপনার কাছ থেকে একেবারে অসাধারণ ভাবে এই ফুলটি দেখতে পারলাম৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷