নীলসাগর ভ্রমন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240529122258_00.jpg

নীলসাগর


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে নীলসাগরে কাটানো আমার কিছু মুহূর্তের অনুভূতি এবং ফটোগ্রাফি তুলে ধরবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তবে শুরুতেই নীলসাগর বললাম বলে কেউ অবাক হবেন না আবার ৷ এটা বড় কোনো নীলসাগর নয় , তবে বেশ বড়সড় একটা দীঘি ৷ যার নামই নীলসাগর ৷ এই নীলসাগর একটি ঐতিহাসিক দিঘি, যেটা বাংলাদেশের নীলফামারী জেলা সদর থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিমিঃ দূরত্বে গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত ৷ এবং আমাদের এখান থেকে প্রায় ২৫ কিমিঃ দূরে অবস্থিত ৷ বেশ কিছু দিন আগে আমি এই নীলসাগরে ঘুরতে গেছিলাম ৷ এর আগেও অবশ্য যাওয়া হয়েছে ৷ তবে আজ সেখানে কিছু দিন আগে ভ্রমণের গল্পটাই আপনাদের মাঝে তুলে ধরবো এবং তার সাথে সামান্য কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে...


IMG20240529131240_00.jpg

IMG20240529121852_00.jpg


নীলসাগর একটি পর্যটন কেন্দ্র ৷ অনেকেই অনেক জায়গায় থেকে ঘুরতে আসেন এখানে ৷ অনেক সুন্দর এবং নিরিবিলি একটি জায়গা ৷ অনেক ইতিহাসও রয়েছে এই জায়গাটাকে ঘিরে ৷ যদিও খুব একটা জানি আমি ৷ তবে নীল সাগর ‘বিরাট দিঘি’ ও 'বিন্না দিঘি' নামেও পরিচিত । কোনো এক আমলে কোনো এক রাজা এই দীঘি খনন করেন ৷ এবং নিজের মেয়ের নামের দীঘির নাম রাখেন ৷ পরবর্তীতে তা পরিবর্তন হয়ে এখন নীলসাগর নামেই বেশ পরিচিত এই জায়গাটি ৷ এখানে গেলে আপনি অনেক কিছুই উপভোগ করতে পাবেন এবং জানতে পারবেন ৷ নীলসাগর দীঘি রোডের পাশেই অবস্থিত , এখানে প্রবেশ করতে দুটো গেট আছে ৷ মেনই গেট-টাই বেশিরভাগ সময় খোলা থাকে ৷ কিছু টাকায় টিকিট ক্রয় করে প্রবেশ করতে হয় এই নীলসাগর দীঘিতে ৷


IMG20240529125653_00.jpg

IMG20240529123904_00.jpg


গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পাওয়া যাবে নীলসাগরের সেই বিশাল দীঘি ৷ এই দীঘিতে সব সময় পানি থাকে , পানিটাও দেখতে বেশ সুন্দর ৷ দীঘির চারপাশে ছোট একটি রাস্তা আছে , সাথে বিভিন্ন ধরনের গাছগাছলি ৷ সব মিলিয়ে খুব সুন্দর নিরিবিলি একটি জায়গায় ৷ যেখানে প্রবেশ করলেই ভীষণ এক ভালো লাগা কাজ করে ৷ এখানে এই বিশাল দীঘি ছাড়াও আরো অনেক কিছুই আছে , বিনোদন পার্ক , মন্দির , মসজিদ সহ বেশ কিছু দোকানপাট ৷ গোটা দীঘি ঘুরে আসতে অনেকটাই সময় লেগে যায় ৷ ডান দিক দিয়ে শুরু করা যাক , এদিকে গেলে শুরুতেই সেখানকার বিনোদন পার্কটি দেখতে পাওয়া যাবে ৷ নীলসাগর ইকো পার্ক ৷ এই পার্কে শিশু বিনোদনের জন্য অনেক কিছুই আছে ৷ বিভিন্ন পশুপাখির মূর্তি সহ দোলনা চরকি ছাড়াও বিনোদনের জন্য যা যা প্রয়োজন তা সব কিছুই আছে ৷


IMG20240529125120_00.jpg

IMG20240529124328_00.jpg


নীলসাগর ইকো পার্কটি দীঘির পাড়ে অবস্থিত ৷ তাই এই পার্কে বসে একই সাথে বিশাল দীঘির সৌন্দর্য্যও উপভোগ করা যায় ৷ আমি সেদিন সকাল বেলা গিয়েছিলাম সেখানে , যেতে যেতে দুপুর ৷ সে সময় আবার সেদিকে উপজেলা ভোটও চলছে ৷ তাই খুব একটা মানুষের আনাগোনা ছিলো না পার্কে বা নীলসাগর দীঘিতে ৷ তবে অন্য সময় এখানে প্রচুর মানুষের আসেন , সময় কাটান এবং ঘোরাঘুরি করেন ৷ বিশেষ করে শীতের সময় ভ্রমণ পিপাসুরা বেশি আসেন এখানে , দীঘি এবং অতিথি পাখির সৌন্দর্য উপভোগ করতে ৷


IMG20240529125906_00.jpg

IMG20240529124551_00.jpg

IMG20240529124606_00.jpg


তবে নীলসাগর ইকো পার্কের বিনোদন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে মানুষ প্রতিদিনই কম বেশি আসেন এখানে ৷ পার্কটি বড় বড় গাছের নিচে এবং দীঘির পাড়ে হওয়াতে দেখতে যেমন সুন্দর , তেমনই এখানে বসে সময় কাটানো-টা আরো সুখকর ৷ সেদিন আমি এই পার্কে বসে বেশ কিছুক্ষণ নীলসাগরের সৌন্দর্য উপভোর করেছি ৷ আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেই কাটানো সময় টুকু ৷ একা ছিলাম তাই পার্কের মাঝে বসে থাকার ফাকে বেশ কিছু ফটোগ্রাফিও করেছি ৷ যেগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20240529124308_00.jpg

IMG20240529125027_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাক৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ এই গল্পের আরো কিছুটা অংশ পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করবো ৷ আজ অনেকটা রাত হয়েছে , পোস্ট টাও বড় হয়ে যাচ্ছে ৷ তাই রেখে দিলাম , আশা করি যেটুকু শেয়ার করেছি আপনাদের সবার ভালো লাগবে ৷ ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ নীল সাগর
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 01 Oct 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63229.00
ETH 1747.23
USDT 1.00
SBD 0.39