আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি 🌼

in আমার বাংলা ব্লগlast year

IMG20240106155703_00 (1).jpg

সরিষা ফুল


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে ৷ তাই ফুল দেখলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ ফুল দেখতে যেমন সুন্দর তেমনই ফটোগ্রাফি করতেও বেশ ভালো লাগে ৷ বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি করেছি আমি ৷ এখনো ফুলের ফটোগ্রাফি করি , যার সবটাই জমা হয় ফোন গ্যালারিতে ৷ আজ সেখান থেকেই কয়েকটা ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ৷ আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷


রেনডম ফুলের ফটোগ্রাফি


IMG20240504110536_00.jpg


শুরুতেই যে ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন , এই ফুলটির নাম কলমি ফুল ৷ দেখতে খুবই সুন্দর এবং আর্কষণীয় এই ফুলটি ৷ আমার কাছে বেশ ভালোই লাগে এই ফুলের মনোমুগ্ধকর সৌন্দয্য ৷ ক দিন আগে মাঠ থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করছি ৷ কলমি ফুলের এই ফটোগ্রাফি করে আমার ভীষণ ভালো লেগেছে ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে এই অপরূপ সৌন্দর্য দেখে৷



IMG20240623180255_00.jpg


এবার যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পাচ্ছেন , এই ফুলের নাম আমি জানি নাহ ৷ তবে এই ফুলটি দেখতে খুবই সুন্দর ৷ ছোট একটা বাগান থেকে আমি কিছু দিন আগে এই ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম ৷ আশা করি নাম না জানানা এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20240425121332_00.jpg


এই ফুল গুলোর নাম কচুরিপানা ফুল ৷ এগুলো সাধারণত নদী পুকুরের বেশিরভাগ সময় দেখা যায় ৷ দেখতে অসম্ভব সুন্দর এবং আর্কষনীয় ৷ আমাদের এদিকে এক পুকুর থেকে আমি এই ফটোগ্রাফি গুলো করেছি ৷ পুকুর টি কচুরিপানা ফুল দিয়ে ভরা ছিলো আর দেখতেও বেশ চমৎকার লাগছে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে কচুরি পানা ফুলের ফটোগ্রাফি ৷



IMG20240414111846_00.jpg


এই ফুলটির নাম নয়নতারা ফুল ৷ এই ফুলটিও দেখতে অনেক সুন্দর এবং আর্কষনীয় ৷ যদিও এই ফুল গুলো দেখতে কিছুটা ছোট , তবে আমার কাছে অসম্ভব ভালো লাগে এই ফুলের অপরূপ সৌন্দর্য্য ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে নয়নতারা ফুলের এই ফটোগ্রাফি ৷


IMG20240106155703_00 (1).jpg


সবার শেষে যে ফুলের ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন , এই ফুলটির নাম সরিষা ফুল ৷ যেটা বর্তমান আমাদের চারপাশের পরিবেশ আরো সুন্দর করে তুলেছে ৷ এখন মাঠের বিভিন্ন জায়গায় এই সরিষা ফুল তার অপরুপ সৌন্দর্য মেলে ধরে আছে ৷ কিছু দিন আগে বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে এই ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম ৷ আশা করি সবার ভালো লেগেছে ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষণ পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ বিভিন্ন ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 22 Jan 2025



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার। এত সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

খুবই সুন্দর সুন্দর সরিষা ফুলের দৃশ্যের ফটোগ্রাফি করেছেন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট । প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ফটোগ্রাফিক সম্পর্কে আপনি দারুন মন্তব্য উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ দাদা

 last year 

আপনার ফটোগ্ৰাফির প্রেমে পড়ে গেলাম ভাই। অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন আপনার ফটোগ্ৰাফি দেখেই বোঝা যাচ্ছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কচুরিপানা ফুল এবং সরিষা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো দারুন হয়েছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 last year 

Picsart_24-12-24_23-17-00-125.jpg

 last year 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগলো। এবং ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর ভাবে সবগুলো ফুলের ফটোগ্রাফি করলেন আপনি। এরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কলমির ফুলের ফটোগ্রাফি আর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা তো বলতেই হচ্ছে।

 last year 

বাহ্ খুব সুন্দর ফটোগ্রাফি করলেন তো আপনি। ফটোগ্রাফি গুলো দেখে তো খুব চমৎকার লাগলো। এখানে থাকা বেশিরভাগ ফুল আমার অনেক পছন্দের। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সবার কাছে অনেক ভালো লাগবে দেখলে। দ্বিতীয় নাম্বারে থাকা ফুলটার নাম হচ্ছে সন্ধ্যা মালতি। কচুরিপানা ফুলের ফটোগ্রাফি টা খুব ভালো ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62917.64
ETH 1705.07
USDT 1.00
SBD 0.40