এলোমেলো ফুলের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230425095844_00.jpg

হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আশাকরি আপনাদের সবার ভালো লাগবে ৷

গতকাল বিকেল বেলা একটু নদীর দিকে ঘুরতে গিয়েছিলাম ৷ আমার বাড়ির পাশেই ছোট একটা নদী আছে ৷ নদীর পানি আপাতত নেই , পানি শূন্য একটি নদী , সেখানেই একটু ঘুরে গিয়েছিলাম ৷ বিকেল বেলা একটু ঘোরাঘুরি করলে বেশ ভালোই লাগে আমার ৷ তাই মাঝে মাধেই বাড়ির আশেপাশেই একটু ঘুরতে বের হই , দূরে কথাও যেতে না পাড়লে ৷ সেদিনও গেলাম বাড়ির পাশে ছোট নদীতে ঘুরতে ৷ তো নদীতে গিয়ে বেশ কিছু ছোট ছোট ফুল দেখতে পেলাম ৷ ফুলগুলি দেখতে মোটামুটি সুন্দর , তবে আমার নাম জানা নেই কোনোটাও ৷ নাম না জানা বিভিন্ন ছোট গাছের ফুলগুলি দেখে অনেক ভালো লাগলো আমার , তাই কিছু ফটোগ্রাফি নিয়ে করেছি ৷


IMG20230425101731_00.jpg

IMG20230425101747_00.jpg

নদীর ধারে ছোট ছোট জঙ্গল সহ বিভিন্ন প্রকার ছোট গাছ আছে ৷ যেগুলি গাছের মাঝে বেশ কিছু গাছ বিভিন্ন প্রকার ফুল ফুটেছে ৷ ফুলগুলি দেখতে অনেক সুন্দর ৷ যদিও আমার নাম জানা নেই , তার মধ্যে এই ফুলটি একটি ৷ এই ফুলটি দেখতে হলুদ রঙের , অনেক সুন্দর একটি ফুল তবে অনেক ছোট ৷ এই ফুলটির নাম সম্ভবত কলকাসুন্দা ফুল৷ নদীর ধারে এই ফুলের বেশ কিছু গাছ দেখলাম ৷ গাছ ভর্তি হলুদ ফুল দেখতে বেশ ভালোই লাগছে ৷


IMG20230425100609_00.jpg

IMG20230425100449_00.jpg

এই ফুলটিও দেখতে অনেক সুন্দর ৷ তবে আগেই বলিছি আমি নাম জানি নাহ এই ফুলগুলির ৷ আপনারা জানলে অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷

তবে এই ফুলটি আমি কলমী ফুল নামে চিনি ৷ নদীর ধারে এই ফুলটি অনেক দেখা যায় ৷ নদীর ধারে কলমী গাছে এই কলমী ফুল গুলি ধরে ৷ দেখতে ভীষণ সুন্দর লাগে ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে , কলমী ফুলের ফটোগ্রাফি


IMG20230425101202_00.jpg

IMG20230425101207_00.jpg

উপরের এই ছোট ছোট ফুল গুলি তিল ফুল ৷ এ গুলি নদীর ধারের পাশে জমিতে চাষ করেছে ৷ সেখান থেকেই এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ৷ বাজারে একধরনের তিল পাওয়া যায় , যেগুলি চাষ করে উৎপাদিত করা হয় , সেই তিল গাছের এই তিল ফুল গুলি ৷ দেখতে অসম্ভব সুন্দর ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে তিল ফুলের ফটোগ্রাফি


IMG20230425100747_00.jpg

IMG20230425100734_00.jpg

এই ফুল গুলির নাম হাতিগুঁড় ফুল ৷ অনেক জায়গায় দেখা যায় এই ফুল গুলি , তবে আমাদের গ্রামের মাঠে এই ফুলগুলি একটু বেশিই দেখা যায় ৷ নদীর ধারেও এই ফুলগুলি বেশ ভালোই দেখা যায় ৷ ফুল গুলি দেখতে বেশ ভালোই সুন্দর ৷ একটি গাছে অনেক ফুল ফুটে থাকে যার জন্য এই ফুল গুলি দেখতে একটু বেশিই ভালো লাগে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে হাতিগুঁড় ফুলের ফটোগ্রাফি


IMG20230418095300_00.jpg

IMG20230418095251_00.jpg

এই ফুলটির নাম লজ্জাবতী ফুল ৷ আমাদের গ্রামের রাস্তার পাশে কিংবা ছোট জঙ্গলে লজ্জাবতী ফুলের গাছ প্রায় দেখা যায় ৷ এই ফুলগুলি দেখতে অসম্ভব সুন্দর ৷ বিশেষ করে এই ফুলের পাতা একটু নাড়লেই লজ্জায় লুকিয়ে যায় , যেটা আমার অনেক ভালো ৷ আশা করি এই ফুলের সৌন্দর্যতা কম বেশি সবাই জানেন ৷ যাই হোক , আশা করি আপনাদের সবার ভালো লাগবে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি

ধন্যবাদ সবাইকে , আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ শু ভ - রা ত্রি


ছবিঃ এলোমেলো ফুলের ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ | 𝙽𝚒𝚛𝚘𝚋 | 25 Apr 2023


ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কলকাসুন্দা এবং হাতিগুঁড় এ ফুলগুলো আমার বেশ আনকমন লেগেছে এবং ভালো লেগেছে বটে, সবগুলো ছবি সুন্দর হয়েছে তবে এই দুটো ছবি আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

কলকাসুন্দা এবং হাতিগুঁড় এ ফুলগুলো গ্রামের মাঠে ঘাঠে বেশ ভালো দেখা যায় ৷ যাই হোক ছবি গুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ৷

 3 years ago 

আপনার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে ভাইয়া।তিল ফুল এবং কলমি ফুল আমার অনেক পছন্দের এর কালারের এবং আকৃতির জন্য।এসকল ফুল মাঠ জঙ্গলে বা নদীর পাশে দেখা যায়।আপনার বাড়ির পাশের পরিবেশ অনেক সুন্দর বুঝতে পারলাম।যেহেতু এতো সুন্দর সুন্দর ফুল সেখানে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু , আসলেই আমার বাড়ির আশেপাশ বেশ সুন্দর ৷ আমার অনেক ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি এবং হাতিগুঁড় ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে , আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আমার ৷

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 years ago 

ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুব ভাল লাগলো। তিল ফুল আমার আগে কখনও দেখা হয়নি। খুব সুন্দর ছিল।অন্য সব ফুল মোটামুটি দেখার সৌভাগ্য হয়েছে।ফটোগ্রাফির সাথে বিবরন তুলে ধরাতে আরো বেশি ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35