কিভাবে খুব সহজে থার্ড পার্টির অথরাইজডকৃত অ্যাপ রিমুভ করবেন।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কিভাবে অথরাইজডকৃত অ্যাপ রিমুভ করবেন।

Screenshot_20230926-191117_Chrome.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি এটি আপনাদের অনেক উপকারে আসবে।আজকে যে বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হয়তো কেউ জানেন, কেউ আবার জানেন না। যারা জানেন তারা তো অবশ্যই এ বিষয়ে অবগত রয়েছে। তবে যারা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি।

আজকের পোস্টে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজে থার্ড পার্টির অথরাইজডকৃত অ্যাপ রিমুভ করবেন। আসলে আমরা অনেক সময় জেনে অথবা না জেনে বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ, অথবা সাইট অথরাইজড করে ফেলি, আমাদের একটিভ কি অথবা পোস্টিং কি দিয়ে।

এতে করে অনেকাংশে আমাদের একাউন্ট হ্যাকিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। এজন্য খুব সহজে আপনি কোন কোন থার্ড পার্টির অ্যাপ এর সাথে জড়িত আছেন বা অথরাইজড করেছেন সেটি খুব সহজে দেখতে পারবেন। আবার চাইলে সেটি রিমুভ করতে পারবেন। সেই রকম একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে শুরু করি।

প্রথমে steemworld.org তে প্রবেশ করতে হবে।
Screenshot_20230918-082607_Chrome.jpg
এরপর ডান পাশে কর্ণারে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে।এরপর সাইন ইন করার জন্য একটি উইন্ডো বক্স আসবে। সেখানে ইউজারনেম এবং পোস্টিং কি দিয়ে সাইন ইন করে নিতে হবে।
Screenshot_20230918-082654_Chrome.jpg
এরপর অথরাইজড অ্যাপ যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করতে হবে,অথরাইজডকৃত অ্যাপ গুলো বা সাইট গুলো দেখার জন্য।
Screenshot_20230918-082701_Chrome.jpg
সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যতগুলো অ্যাপ বা সাইট, অথরাইজড করে রেখেছি। সবগুলো একসাথে পেজে শো করছে। সেটা হতে পারে পোস্টিং কি দিয়ে, সেটা হতে পারে একটিভ কি দিয়ে।
Screenshot_20230918-082732_Chrome.jpg
এরপর আমি এক এক করে সবগুলো অথরাইজডকৃত অ্যাপ অথবা সাইট রিমুভ করে দিব। সেজন্য আমাকে ক্রস এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি কনফার্মেশন পেজ আসবে। সেখানে ইয়েস এ ক্লিক করতে হবে।
Screenshot_20230918-082808_Chrome.jpg
এরপর আরেকটি উইন্ডো ওপেন হবে। সেখানে একটিভ কি দিয়ে ওকে দিতে হবে।এইভাবে সব গুলো একই নিয়মে রিমুভ করে নিলাম।শুধু স্টিম প্রো অ্যাপ ছাড়া।
Screenshot_20230918-082817_Chrome.jpg
এখন দেখতে পাচ্ছেন সব রিমুভ করে শুধু অথরাইজড হিসেবে স্টিম প্রো অ্যাপটা আছে।
Screenshot_20230918-083250_Chrome.jpg

তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে অথরাইজডকৃত থার্ড পার্টির অ্যাপ, অথবা সাইট থেকে আপনি খুব সহজেই অথরাইজড রিমুভ করতে পারেন। আশা করছি এই পোস্টটি অনেকের উপকারে আসবে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম পোষ্ট নিয়ে আবারো আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোষ্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণসতর্কতা
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার আজকের পোষ্টের মাধ্যমে আপনি কমিউনিটির সবার জন্যই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন নেভলু ভাই। যে বিষয়টি আমি নিজেই জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ নেভলু ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।।

 3 years ago 

এটা আসলে জানতাম না ভাইয়া। আমি মনে হয় না পোস্টিং কি দিয়ে এতগুলো এপসে অথরাইজড করেছি। তবে এখনি চেক করে দেখে নিব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া 🍀

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।।

 3 years ago 

বেশ প্রয়োজনীয় ও শিক্ষনীয় একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইজান। এই জাতীয় পোস্টগুলোর মধ্য দিয়ে নতুন কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করা এবং যারা সম্ভব হয়ে থাকে। আমি প্রায় লক্ষ্য করে থাকি বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেন এভাবে। আশা করি এভাবে অনেক প্রয়োজনীয় বিষয় আমাদের মাঝে তুলে ধরবেন যাতে কেউ উপকৃত হব।

 3 years ago 

জি ভাই এই জাতীয় পোস্টগুলোর মধ্য দিয়ে নতুন কিছু বিষয় সম্পর্কে ধারণা অর্জন করা যায়।

 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও এর আগে বিষয়টা জানতাম না। তবে খুব সুন্দর স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দেওয়াতে সবার উপকারে আসবে। ধন্যবাদ এরকম একটি বিষয়বস্তু নিয়ে পোস্ট করার জন্য।

 3 years ago 

ঠিক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37