আত্মহত্যার গান 🎶🎵
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
আজকে সারাটাদিন কেমন যানি লাগছিল,যাকে বলে পুরায় বোরিং।সকালে ঘুম থেকে উঠছি অনেক বেলা হয়ে।খাওয়া দাওয়া শেষ করে প্রস্তুতি নিচ্ছিলাম পোস্ট করার জন্য কিন্তু কেনো জানি আজকে লেখালেখির কোনো ইচ্ছেই হচ্ছিল না। তাই ভাবলাম একটা গান রেকর্ড করে ফেলি আর এমনিতেও আমি সপ্তাহে একটা করে গান আপলোড দেই।তো আজকে যে গানটি আপনাদের সাথে শেয়ার করবো গানটা হয়তো আপনারা ইতিমধ্যে হ্যাং আউট এ শুনেছেন।এই গানটা আমার অত্যন্ত পছন্দের।তো যেই ভাবনা সেই কাজ,করে ফেললাম রেকর্ড।তাহলে দেরি না করে শুনতে থাকুন ভালো লাগবে।
গান:
ব্যান্ড:সোনার বাংলা সার্কাস
অ্যালবাম: হায়না এক্সপ্রেস
লিরিক্স ও সুর: প্রবর রিপন
গানের লিরিক্স:
পাহাড়ের চূড়ো থেকে পাথর
গড়িয়ে পড়ছে তোমার পায়ে
যেন সুর্যের হৃদয় চুরি করে
কে যেন ছড়িয়ে দিয়েছে গায়ে
পাথর ঘষে ঘষে যে আগুন জ্বেলেছিলে
তারই শিখায় পুড়ছো তুমি নিজে
এমনকি যে বৃষ্টির অপেক্ষায় বেঁচে আছো
আগুনের আঁচে সেই মেঘ বাষ্প হয়ে
মিলিয়ে গেছে হৃদয় শুন্য নভোনীলে
মিলিয়ে গেছে হৃদয় শুন্য নভোনীলে
মহাশুন্য তোমার চোখের কোটর
তুমি পৃথিবীর কবর
মানুষ হতে যাকে খুন করেছিলে সেই বর্বর
তার অভিশাপে তুমি ঢেউ ছাড়া মহাসাগর
তার অভিশাপে তুমি ঢেউ ছাড়া মহাসাগর
নভোযানে চেপে চলেছো ধীরে ধীরে
খুলেছো মহাশুন্যের দরজা
ওপাশে মরা ঈগল পোড়ায় আকাশ তার নখরে
তার শিশুর চোখের আগুনে পুড়ছে মহালকাল
তার শিশুর চোখের আগুনে পুড়ছে মহালকাল
সেই মহাকালে তুমি ছিলে
নিজেকে বারবার পিছে ফেলে
যুদ্ধবিধ্বস্ত শহরের মতো তোমার হৃদয়
হৃদয় ঘষে ঘষে পোড়াও সেই শহরের স্মৃতিরেখাও
হৃদয় ঘষে ঘষে পোড়াও সেই শহরের স্মৃতিরেখাও
সেই শহরের স্মৃতিরেখাও
এই গানটা সোনার বাংলা সার্কাস এর অন্যতম একটা জনপ্রিয় ও আধ্যাত্মিক গান।আর একটা কথা বলতেই হয় সোনার বাংলা সার্কাস ব্যান্ড টাই একটা আধ্যাতিক ব্যান্ড।ওদের গানের লিরিক্স সুর সবকিছুই অনেক বাস্তবিক এবং ভয়ংকর সুন্দর।আর তাদের যে প্রথম অ্যালবাম ছিল "হায়না এক্সপ্রেস" সেটার যে ধাবাহিকথা সেই ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে "আত্মহত্যার গান"।এই গান আত্মহত্যার জন্য কোন অনুপ্রেরণা মূলক গান নয় কিংবা কোনো ব্যক্তিকে আত্মহত্যার জন্য অনুপ্রেরণার গান ও নয়।এই গান কোনো ব্যাক্তির আত্মচিৎকার এর গান ও নয়।এই গান হলো সেই গান যেখানে দেখানো হয়েছে মানব সভ্যতা কিভাবে ধ্বংসের দিকে ঢলে পড়ছে দেখানো হয়েছে কিভাবে মানুষ নিজেই নিজের পায়ে কুড়াল মারছে আর নিজেরাই নিজেদের হত্যা করছে।যাইহোক আর বেশিকিছু না বলি বাকিটা না হয় গানটা শুনে বুঝে নিয়েন।আর সবার প্রতি শুভকামনা রইলো।আবার দেখা হবে আপনাদের সাথে নতুন গান নিয়ে সামনে সপ্তাহে।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যে অনেক ভালোবাসা।
সেদিন হ্যাংআউটে গানটা শুনেছিলাম। অসম্ভব ভালো লেগেছিল। আর আজকে তার থেকেও অনেক চমৎকার হয়েছে। একদম নেশা নেশা একটা ভাব আছে পুরো গানটার ভিতরে। প্রথম এই গানটা শুনেছিলাম রাজীবের কাছ থেকে। প্রথম দেখায় ভালো লেগে যায় যেমন ঠিক তেমন একবার শুনতেই গানটার প্রেমে পড়ে গেছিলাম। আমার মাথাতে আসলে কাজ করে না মানুষ এত অসাধারণ লিরিক্স লিখে কিভাবে! বারবার শুধু শুনতে ইচ্ছা করে।
আসলেই দাদা,গানটা শোনার সাথে সাথে চারপাশটা কেমন যেনো থমথমে হয়ে যায়।আর গানের গভীরতা যদি বোঝা যায় তাহলে তো আর কোনো কথায় নেই।যাইহোক অসংখ্য ধন্যবাদ দাদা বারবার নতুন করে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
মাঝে মাঝে আমরা এমন একটি সময়ের মধ্যে পরে থাকি যেখান থেকে কোন কিছুই ভালো লাগে না, না ভালো লাগে গান শুনতে, না ভালো লাগে কারো সাথে কথা বলতে। হয় তো তেমনি কোন অবস্থার সৃষ্টি হয়েছে আপনার সাথে।। তবে যেই গানটি আপনি আজকে গাইলেন সেই গানটি হ্যাংআউটেও চমৎকারভাবে গেয়েছিলেন তবে আজকের টা আরো বেশি সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।।
এইটা কিন্তু ঠিক আপু,তবে বেশিরভাগ সময় দেখা যায় আমার মন খারাপ থাকলে গানটাই বেশি শুনি। আর আজকের টা একটু বেশি সুন্দর হওয়ার পিছনে কারণ হলো আমি এটা রেকর্ড করেছি আর সেদিন শুনেছিলাম লাইভ এটাই মূল পার্থক্য।
নিজের মন খারাপের সময়গুলোতে পছন্দের কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। আজকে সকাল থেকে আপনার বোরিং লাগছিল তাই তো সেই অবসর সময়ে কিংবা ভালো লাগার জন্য পছন্দের গানটি রেকর্ড করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুনে ভালো লাগলো। এই গানটি সবার কাছে অনেক প্রিয়। বেশ ভালো গেয়েছেন ভাইয়া।
এটা একদম ঠিক বলেছেন আপু তবে সেটা একা করলে একটু বেশিই ভালো লাগে। আর হ্যাঁ এই গানটি সবার কাছে প্রিয় কিনা সেটা ঠিক জানি না তবে আমার কাছে ভীষণ।
আপনি এই গানটি হ্যাংআউটেও গিয়েছিলেন শুনতে বেশ ভালই লাগছিল। আজ ও আবার আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটি আত্মহত্যার গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
হ্যাংআউটে গানটা গাওয়ার পরপরই মনে হচ্ছিল যে গানটা রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করা দরকার। যাইহোক আপনাদের ভালো লেগেছে আমি তাতেই খুশি। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য ।
আসলে এগুলা অনেকটা ডার্ক সাইডেড গান। গানগুলোর মধ্যে এমন ভাবে গানের মূল কথা কে উপস্থাপন করা হয় এবং সুর করা হয় যেটা সত্যিই অবিশ্বাস্য।
আসলে আপনার মিষ্টি কন্ঠে এত চমৎকার গান শুনে খুব ভালো লাগলো। এত দুর্দান্ত গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার থেকে এ ধরনের গান আরো আশা করি।
হ্যারে ভাইয়ার লজ্জা দিয়েন না আমার আর মিষ্টি কন্ঠ কই পুরা ফাটা বাঁশ আমার কন্ঠ। তবে যাই হোক ভাই চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত একটা হলেও আপনাদের মাঝে গান শেয়ার করার।
কাল আপনার এই গানটা হ্যাংআউটে গাইছিলেন যখন, প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে শুনছিলাম।এটা হায়না এক্সপ্রেসের গান। আয বাংলাদেশের রক কালচার এবং ব্যান্ড কালচার ইন্ডিয়ার থেকে অনেক ভালো। গানটা এতো ডার্ক আমি অপেক্ষা করছিলাম শেষ হওয়ার। বুকের ভেতরটা মোচড়ে যাচ্ছিলো।মাঝে মাঝে চরম সত্যিগুলো হয়তো আমরা শুনতে চাই না।
হ্যাঁ আপু এটা সত্যিই যে বাংলাদেশের রক কালচার ইন্ডিয়ার থেকে অনেক সমৃদ্ধ। তবে কলকাতায়ও কিন্তু বাংলা রক কালচারের দারুন দাপট রয়েছে। বিশেষ করে মহীনের ঘোড়াগুলি, ফসিলস, পৃথিবী আবার সোমলতা সেন এরা কিন্তু দারুন। আমি কলকাতার প্রায় প্রত্যেকটা ব্যান্ডেরই মোটামুটি গান শুনি ওরাও বেশ ভালোই।