কবিতা||পিছু ডাকে আমায়|| ১০% লাজুক খ্যাকের জন্য।
আজ - ২৮ শে ফাল্গুন| ১৪২৮ বঙ্গাব্দ |রবিবার| বসন্তকাল|
আমাদের জীবনে চলার পথে অনেক লোকের সাথে বন্ধুত্ব হয় কর্মক্ষেত্র হোক আর লেখাপড়ার ক্ষেত্রে হোক আমাদের অনেকের সাথে পরিচয় হয়ে থাকে। একটি সময় আসে যখন সবাইকে ছেড়ে অন্য একটি জায়গাতে চলে যেতে হয় ।চাইলেও সবার সাথে তেমন কথা বলা হয়ে ওঠেনা। মাঝে মাঝে সেই পুরানো স্মৃতিগুলো আমাদের মনে নাড়া দেয় মনে পড়ে সেই পুরোনো দিনের কথা। আজকে হঠাৎ সেই পুরানো আবেগ অতীতের কথাগুলো মনে পড়ছিল সে সময়টা যেন পিছু ডাকে আমায়।
পিছু ডাকে আমায়
এতটুকু নেই মমতা
দেখিয়ে গেলে আপন গতিতে
তোমার হাতের ক্ষমতা ।
এইতো সেদিন কথা
মনে হয় গতকাল না !
পাড় হয়েছে বছর তিনেক
চলে গেলে উড়িয়ে পাল ।
কত স্মৃতি কথা আনন্দ
কত মানুষের মুখ
হাসি কান্নার সময়ে ছিল
গগনচুম্বী সুখ ।
কেউ চলে গেছে বহু দুরে
কেউ হয়েছে পরপাড়
জ্বলছে কেউ ব্যাথা আগুনে
অভাবে কাটে সংসার ।
কর্মহীন ঘরমুখো কত
কেউ বোঝা সংসারে
হাজার কষ্ট বুকে নিয়ে
কত পাহার টেনেছে ঘাড়ে ।
মানব জীবন পাখির মতন
কোথাও নেই সঠিক ঠাই
এই ভুবনে দেখিলাম তবু
মানুষের মত কেহ নাই ।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

আপনার কবিতাটি অসাধারণ। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য
জীবনের তিক্ত সত্য কথা গুলোকে তুলে ধরেছেন আপনি।পুরো কবিতা টি অসাধারণ ছিলো।এবং পুরো কবিতা জুড়ে ছিল ভাবের গভীরতা।চালিয়ে যান এভাবে শুভকামনা রইলো আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য
আমাদের জীবনে চলার পথে ভবিষ্যত নিয়ে ভাবতে থাকলেও মাঝে মাঝে অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়।আপনার অতীতের স্মৃতিচারণ নিয়ে লেখা কবিতাটি অনেক সুন্দর ছিল।কবিতার প্রতিটি লাইনের ছন্দ বেশ ভালই মিলিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
আপনার লেখা "পিছু ডাকে আমায়" কবিতাটি অনেক সুন্দর হয়েছে। পরে খুব ভালো লাগলো। আপনার কবিতা লেখার হাতটা দেখতে পেলে আমি অনেক খুশি হতাম। যাইহোক ভালো লেগেছে আমার কাছে🤪। আপনার কাছে আরো সুন্দর সুন্দর কবিতা আশা করছি। শুভেচ্ছা রইল আপনার জন্য
অবশ্যই দেখবেন তো কোন একদিন আমার কবিতার হাত। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতায় যেমন ছন্দের মিল তেমন সুগঠিত বাক্য। বলতে গেলে এটি একটি বাস্তবমুখী কবিতা। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এগিয়ে যান আমরা আপনার পাশে আছি।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য