DIY-কাপড় কেটে ফুল তৈরি ও বেবি ড্রেস ডিজাইন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই সময় পেলে নতুন কিছু করার চেষ্টা করি। কাপড় কেটে ফুল তৈরি করা এর আগে কখনো হয়নি। প্রথমবারের মতো কাপড় কেটে ফুল তৈরি করার চেষ্টা করেছি এবং বেবি ড্রেস ডিজাইন করার চেষ্টা করেছি। কয়েকদিন থেকেই ভাবছিলাম কাপড় থেকে এই বেবি ড্রেসটি ডিজাইন করব। আমার ছোট্ট ভাগ্নির জন্য এই ড্রেসটি ডিজাইন করার চেষ্টা করেছি।
কাপড় কেটে ফুল তৈরি ও বেবি ড্রেস ডিজাইন
কাপড় কেটে ফুল তৈরি করার কাজ এভাবে কখনো করা হয়নি। প্রথমবারের মতো চেষ্টা করেছি। কাপড় কেটে কেটে সুন্দরভাবে ফুল তৈরি করার চেষ্টা করেছি। বাজার থেকে কিনে আনা বেবি ড্রেসগুলো অনেক সময় কাপড়ের দিক থেকে ভালো হয় না। তাইতো নরম এই কাপড় কিনে বেবি ড্রেস বানিয়ে নিয়েছি। যদিও নিজে বানাতে পারিনা। তবে সুন্দর এই ড্রেসটি আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য কাপড়ের ফুল তৈরি করেছি এবং ড্রেসটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। ছোট ছোট করে কাপড় কেটে সুন্দরভাবে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এই কাজ দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলেই বোঝা যায় কতটা সময় লাগে। অনেকটা সময় নিয়ে কাপড়ের এই সুন্দর ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে। তবে অনেক সময় নিয়ে কাজটি করতে হয়েছে। এবার চলুন দেখে নেয়া যাক কাপড় দিয়ে কিভাবে ফুল তৈরি করেছি এবং এই ছোট্ট বেবি ড্রেস ডিজাইন করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাপড়।
২. পুঁথি।
৩. সুই।
৪. সুতা।
৫. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
কাপড় দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে কাপড় সুন্দরভাবে চারকোনা করে কেটে নিয়েছি। বেশ কিছু কাপড় একবারে কেটে নিয়েছি। কারণ ফুল করে তৈরি করার জন্য অনেকগুলো কাপড়ের প্রয়োজন হয়। একটি করে ফুল তৈরি করতে ছয়টি কাপড়ের টুকরার প্রয়োজন হয়।
ধাপ-২
এবার প্রথমে টুকরো করা কাপড় নিয়েছি। এরপর কাপড় দিয়ে ফুল তৈরি করার জন্য কাপড়টি ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এরপর আরো একবার ভাঁজ করেছি। এবার সুন্দর ভাবে ছোট ছোট করে ভাঁজ করার চেষ্টা করেছি এবং পাপড়ি তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৪
সুন্দর করে ফুলের পাপড়ি তৈরি করা হয়ে গেলে এবার সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছি। যাতে করে তৈরি করা ফুলের পাপড়ি খুলে না যায়।
ধাপ-৫
একই পদ্ধতিতে আরো একটি পাপড়ি তৈরি করেছি। এরপর দুটি পাপড়ি একসাথে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এজন্য সুন্দরভাবে সুই সুতার ব্যবহার করেছি।
ধাপ-৬
এবার আরো কিছু পাপড়ি তৈরি করেছি এবং ধীরে ধীরে ফুলের আকৃতি তৈরি করার জন্য একটির সাথে আরেকটি সেলাই করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৭
এবার আরও একটি পাপড়ি তৈরি করে সুন্দরভাবে পূর্ণাঙ্গ একটি ফুল তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৮
এবার ফুল যাতে খুলে না যায় এবং সবগুলো পাপড়ি যাতে দেখতে ভালো লাগে সেজন্য আর কিছু কাজ করেছি এবং সেলাই করার চেষ্টা করেছি।
ধাপ-৯
এবার মাঝের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সাদা পুঁথি নিয়েছি এবং সেলাই করে পুঁথি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-১০
এবার আরও একটি ফুল তৈরি করার জন্য একই পদ্ধতিতে কাপড় ভাঁজ করে নিয়েছি। এরপর সুন্দরভাবে ফুল তৈরি করার জন্য পাপড়ি তৈরি করেছি।
ধাপ-১১
একই পদ্ধতিতে পাপড়ি তৈরি করে সেলাই করে ফুল তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-১২
এভাবে ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করে নিয়েছি। যাতে বেবি ড্রেস ডিজাইন করতে সুবিধা হয়।
ধাপ-১৩
এবার বেবি ড্রেসটি ডিজাইন করার জন্য নিয়েছি। এরপর একটি ফুল নিয়েছি লাগানোর জন্য।
শেষ ধাপ
এবার ধীরে ধীরে ফুলগুলো সেলাই করে ড্রেসের সাথে লাগিয়ে নিয়েছি।
উপস্থাপনা:
কাপড় দিয়ে তৈরি করা ফুল গুলো দিয়ে সুন্দরভাবে বেবি ড্রেস ডিজাইন করতে আমার খুবই ভালো লেগেছে। আসলে নিজের হাতে কোন কিছু তৈরি করে ডিজাইন করতে বেশি ভালো লাগে। আমি সুন্দরভাবে এই ড্রেসটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। যদিও এই কাজগুলো আগে কখনো করিনি। প্রথমবার কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে। তবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
বাহ্ খুবই সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করে ফেলেছেন তো। কাপড় দিয়ে ফুল তৈরি করে বেবি ড্রেস তৈরি সত্যি অসম্ভব ভালো লাগছে দেখতে। এই ড্রেসটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে বুঝতে পারছি। এই ড্রেসটি কোন ছোট বাচ্চাকে পড়ালে কিন্তু খুবই কিউট লাগবে দেখতে। ডিজাইনটা খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। অসম্ভব ভালো ছিল আপনার এই নিখুঁত কাজ।
আপু আপনার তৈরি করা ছোট ছোট জামাগুলোও আমার ভালো লাগে। আপনি আপনার মেয়ের জন্য বানান তাই দেখে আমিও উৎসাহ পেয়েছি আমার ছোট্ট ভাগ্নির জন্য এই জামাটি ডিজাইন করার।
ওয়াও একটি তুলতুলে বাচ্চার জন্য বেশ ভালো হবে ৷ এতো সুন্দর করে কাপড় কেটে ফুল তৈরি ও বেবি ড্রেস ডিজাইন ৷ সত্যি অসম্ভব সুন্দর লাগছে ৷ আপনার ছোট্ট তুলতুলে বাচ্চা আছে নিশ্চয়ই তাকে কিন্তু বেশ মানাবে ৷
আমার তৈরি করা বেবি ড্রেসের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। যদিও এখনো বাবুকে এই জামাটি দেওয়া হয়নি। তবে আশা করছি খুবই মানাবে।
কাপড় কেটে খুব সুন্দর বেবি ড্রেস তৈরি করেছে। ড্রেসটি দেখতে খুবই কিউট লাগছে। আশা করি আপনার ভাগ্নিকে পড়ালে দেখতে খুবই সুন্দর লাগবে। জামার মধ্যে কাপড়ের তৈরি ফুলগুলো বেশ সুন্দর ফুটে উঠেছে। এত সুন্দর একটি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
কাপড় কেটে সুন্দরভাবে ফুল তৈরি করে ড্রেসটি সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেছি আপু। সত্যিই আপু এই ড্রেস গুলো বাচ্চাদের পড়লে খুবই ভালো লাগে। যদিও এখনও দেওয়া হয়নি। তবে আশা করছি তার পছন্দ হবে।
আপু কাপড় কেটে ফুল তৈরি এবং বেবি ড্রেসের ডিজাইনটি দারুন হয়েছে। বাচ্চাদের গায়ে খুব মানাবে।আপনি আপনার ভাগ্নির জন্য করলেন।আশাকরি আপনার ভাগ্নি খুব পছন্দ করবে ড্রেসটি।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
কাপড় কেটে কেটে ফুল তৈরি এবং বেবি ড্রেসের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি আমার ভাগ্নির জন্য সুন্দর ভাবে ড্রেসটি তৈরি করার চেষ্টা করেছি আপু।
আপনি তো খুবই সুন্দর একটি জামা তৈরি করে ফেলেছেন দেখছি। কাপড় কেটে ফুল তৈরি করে খুবই সুন্দর একটা জামা তৈরি করেছেন। ছোট কাউকে এই জামাটা পরালে দেখতে ভীষণ ভালো লাগবে। জামার ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে যা আমি এটি দেখেই বুঝতে পারলাম। আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হচ্ছে।
ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি জামা তৈরি করতে। কাপড় কেটে কেটে ফুল তৈরি করেছি এবং সুন্দর জামার ডিজাইনটি করেছি। সত্যি ভাইয়া এই ধরনের জামাগুলো ছোট বাচ্চাদেরকে পরালে অনেক ভালো লাগে।
আমার ছোট্ট ভাগ্নির জন্য খুব সুন্দর একটি ড্রেস বানিয়েছেন। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। জামার মধ্যে ফুলগুলো দেওয়াতে দেখতে অনেক ভালো লাগছে। আমি একদমই কাপড় সেলাই করতে পারিনা। আপনার ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
জি আপু আমি আমার ছোট ভাগ্নির জন্য ড্রেসটি বানিয়েছি। আমার কাছে কাপড়টা অনেক ভালো লেগেছিল তাই তো একটু ডিজাইন করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে।
কাপড় কেটে ফুল তৈরি এবং বেবি ড্রেসের ডিজাইন খুবই সুন্দর হয়েছে। ফুলগুলো লাগানোর কারণে বেবি ড্রেসটির সৌন্দর্য আরো বেড়ে গেল। এখন এই ড্রেসটি কোন বাচ্চাকে পড়ালে দেখতে খুবই সুন্দর লাগবে। প্রথমবার হলেও খুব সুন্দর করে ডিজাইনটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বেবি ড্রেস ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
জামার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলগুলো তৈরি করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্রথমবারের মতো চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি বেবি ড্রেসে ফুল তৈরি করা নিয়ে। ছোট বাচ্চাদের কাপড়ে যদি এমন সুন্দর ফুল থাকে তাহলে একটু বেশি সুন্দর লাগে। আপনি এত ইউনিক পোস্ট শেয়ার করেন প্রতিদিন অনেক ভালো লাগে। অনেক বেশি অনুপ্রেরণা পাই আপনার ইউনিক পোস্ট গুলো দেখে। অনেক সুন্দর হয়েছে লাস্টে ফুল গুলো দেওয়াতে।
ঠিক বলেছেন আপু ছোট বাচ্চাদের কাপড় গুলোতে যদি এরকম সুন্দর ফুল থাকে তাহলে দেখতে ভালো লাগে। তাই তো আমিও চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি ফুল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ্ বেবি ড্রেসটি অনেক কিউট লাগছে আপু।আপনি খুবই দক্ষতার সাথে ড্রেসটি তৈরি করেছেন।এতো সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বেবি ড্রেসটি আপনার কাছে অনেক কিউট লাগছে জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে আপু। তাইতো চেষ্টা করেছি সুন্দর ভাবে ড্রেসটি সাজিয়ে তোলার জন্য।
বাহ্! কাপড় কেটে এবং পুঁতি দিয়ে খুব সুন্দর করে চারটি ফুল বানিয়েছেন। তারপর ফুল চারটি ড্রেসের মধ্যে খুব সুন্দর ভাবে সেলাই করে লাগিয়ে দিয়েছেন। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল লাগানোর পরে ড্রেসের সৌন্দর্য অনেকাংশে বেড়ে গিয়েছে। যাইহোক এত সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমি চেষ্টা করেছি কাপড় কেটে কেটে পুঁথি দিয়ে সুন্দরভাবে ফুলগুলো তৈরি করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।