Diy-কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা দিয়ে নতুন কিছু তৈরি করার। তেমনি আজকে আমি রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার তৈরি করা রঙিন কাগজের ফুলের তোড়া আপনাদের ভালো লাগবে।


কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি:

IMG_20230321_211333.jpg
Device-OPPO-A15


নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার মাঝে অনেক ভালোলাগা কাজ করে। রঙিন কাগজগুলো কেটে কেটে সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি। রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। কাগজ কেটে কেটে ফুল তৈরি করতে অনেক ভালো লাগে। তাই তো আজকে আমি রঙিন কাগজ কেটে কেটে ফুল তৈরি করেছি এবং সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর ফুলের তোড়া তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কাঁচি।
৩. আঠা।

IMG20230321143408.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230321143448.jpg
Device-OPPO-A15
IMG20230321143509.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করার জন্য প্রথমে রঙিন কাগজ নিয়েছি। এরপর গোল করে দাগ দিয়ে নিয়েছি।


ধাপ-২

IMG20230321143538.jpg
Device-OPPO-A15
IMG20230321143646.jpg
Device-OPPO-A15


এবার গোল দাগ অনুযায়ী কাগজগুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি। সুন্দরভাবে সাবধানতার সাথে কাগজ কেটে নিয়েছি।


ধাপ-৩

IMG20230321143746.jpg
Device-OPPO-A15
IMG20230321143835.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতি অনুযায়ী লাল রঙের কাগজে দাগ দিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ধীরে ধীরে কাগজগুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20230321143850.jpg
Device-OPPO-A15
IMG20230321143909.jpg
Device-OPPO-A15


কাগজগুলো কাটা হয়ে গেলে এবার ফুল তৈরি করার জন্য প্রথমে ভাঁজ করে নিয়েছি। এরপর আবারও ভাঁজ করেছি।


ধাপ-৫

IMG20230321144046.jpg
Device-OPPO-A15
IMG20230321144135.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো সুন্দর করে তৈরি করে নেওয়ার জন্য কাঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি।


ধাপ-৬

IMG20230321144447.jpg
Device-OPPO-A15
IMG20230321144718.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সবগুলো কাগজ ফুল তৈরি করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি এবং সুন্দর করে কেটে নিয়েছি।


ধাপ-৭

IMG20230321144804.jpg
Device-OPPO-A15
IMG20230321144918.jpg
Device-OPPO-A15


এবার ফুল তৈরি করার জন্য কাগজের মাঝের অংশে হালকা ভাবে কেটে নিয়েছি। এরপর আঠা লাগানোর চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20230321145123.jpg
Device-OPPO-A15
IMG20230321145356.jpg
Device-OPPO-A15


এবার সুন্দরভাবে ফুলগুলো প্রস্তুত করে নিয়েছি। যাতে করে ফুলের তোড়া তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৯

IMG20230321145459.jpg
Device-OPPO-A15
IMG20230321145545.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো প্রস্তুত হয়ে গেলে পাইপ তৈরি করার জন্য সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর সুন্দর পাইপের আকৃতি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20230321145635.jpg
Device-OPPO-A15
IMG20230321145708.jpg
Device-OPPO-A15


এবার পাইপটি সুন্দর করে তৈরি করার জন্য শেষের অংশে আঠা লাগিয়েছি এবং সুন্দরভাবে তৈরি করেছি।


ধাপ-১১

IMG20230321145901.jpg
Device-OPPO-A15
IMG20230321150254.jpg
Device-OPPO-A15


এবার ফুলগুলো সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-১২

IMG20230321150434.jpg
Device-OPPO-A15
IMG20230321150538.jpg
Device-OPPO-A15


এবার কিছু সবুজ পাতা তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এবার দাগ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৩

IMG20230321150713.jpg
Device-OPPO-A15
IMG20230321150748.jpg
Device-OPPO-A15


দাগ অনুযায়ী পাতাগুলো সুন্দর ভাবে কেটে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়। এবার পাতাগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৪

IMG20230321150936.jpg
Device-OPPO-A15
IMG20230321151957.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে পাতাগুলো সুন্দর করে ফুলের ফাঁকে ফাঁকে লাগিয়ে নিয়েছি এবং আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-১৫

IMG20230321152340.jpg
Device-OPPO-A15
IMG20230321152403.jpg
Device-OPPO-A15


এবার ফুলের তোড়ার নিচের অংশ তৈরি করার জন্য একটি কালো কাগজ ভাঁজ করে নিয়েছি। এরপর হলুদ কাগজ কেটে লাগিয়ে দিয়েছি। এবার একটি ছোট্ট ফুল উপরে বসিয়ে দিয়েছি। এবার ফুলের তোড়াটি সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20230321_205117.jpg
Device-OPPO-A15


এবার সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং ফুলের তোড়াটি সম্পূর্ণভাবে তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20230321_210925.jpg
Device-OPPO-A15


রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করা হয়ে গেলে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে নতুন কিছু তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। তাইতো মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার জন্য। কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। তাইতো আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার তৈরি করা রঙিন কাগজের ফুলের তোড়াটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের তোড়া টি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু ঠিক কার জন্য ফুলের তোড়াটি তৈরি করেছেন সেটা বুঝতে পারছি না। যদি ফুলের তোড়া টা আমাকে দিতেন আমি অনেক খুশি হতাম। অসাধারণ হয়েছে আপু অনেকগুলো রঙিন কাগজ দিয়ে তোড়াটি তৈরি করেছেন বেশ ভালো দেখাচ্ছে বিভিন্ন কালারের সাথে।

 3 years ago 

আমার তৈরি করা কাগজের ফুলের তোড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। এই ফুলের তোড়া আপনার জন্যই তৈরি করেছি আপু। আমার বাসায় চলে আসেন। এসে এই সুন্দর ফুলের তোড়াটি নিয়ে যান।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ফুলের তোড়া বানিয়েছেন। আপনার এই ফুলে তোড়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন কালারের ফুল দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে তোড়া বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি। আপু আপনি এই সুন্দর ফুলের তোড়াটি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানালে দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া ওয়াও কোথায় অসাধারণ দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে ফুলের তোলার কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভাবে ফুটেছে যার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আমার তৈরি করা ফুলের তোড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কালার কম্বিনেশন সুন্দর ভাবে ফুটিয়ে তুললে দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশের জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি ফুলের তোড়া তৈরি করলেন আপনি। এরকম জিনিস রঙিন কাগজ দিয়ে তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। দেখতে হয়তো অনেক সুন্দর দেখায় কিন্তু তৈরি করতে বসলে অনেক সময় কেটে যায়। আপনি অনেক ধৈর্য ধরে খুবই চমৎকার ফুলের তোড়া তৈরি করলেন। আমার কাছে আপনার ফুলের তোড়া দিয়ে খুবই অসাধারণ লাগলো দেখে।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে ফুলের তোড়া তৈরি করে উপস্থাপন করার জন্য। আসলে এরকম রঙিন কাগজের জিনিসগুলো করতে অনেক সময় লাগে এবং দেখতেও ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন নতুন নতুন কিছু করতে ভালো লাগে। আজকে আপনি চমৎকার একটি ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি। আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

নতুন কিছু করতে সত্যিই অনেক ভালো লাগে। তাই নতুন কিছু করার চেষ্টা করি। বিশেষ করে কাগজ দিয়ে নতুন কিছু করতে বেশি ভালো লাগে। তাইতো আমি চেষ্টা করেছি ফুলের তোড়া তৈরি করে উপস্থাপন করার জন্য। আমার হাতের কাজ দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

বাহ্ আপু আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন। যেটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর অনেকগুলো কালার একসাথে হওয়াতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কাগজের তৈরি ফুলের তোরা আমাদের সাথে শেয়ার জন্য।

 3 years ago 

অনেকগুলো কালার একসাথে মিক্স করে যখন ফুলের তোড়া তৈরি করা হয় তখন দেখতে ভালো লাগে। তাই তো আমি চেষ্টা করেছি আপু সুন্দরভাবে ফুলের তোড়া তৈরি করে ফুটিয়ে তোলার জন্য। আপনাকে ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ আপু রঙিন কাগজ দিয়ে তৈরি এই ফুলের তোড়া টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার সৃজনশীলতার সত্যিই কোন তুলনা হয় না। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার তৈরি করা ফুলের তোড়াটি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো। আসলে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অসাধারণ লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার তৈরি ফুলের তোড়াটি অনেক সুন্দর হয়েছে। আপনার তোড়া তৈরির ধাপগুলো ছিল অনেক সুন্দর। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে এটি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা কোন কিছু দেখলে আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। তাই তো আমিও চেষ্টা করিতে নতুন কিছু তৈরি করে উপস্থাপন করার জন্য। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

বাহ আপু বেশ পরিপাটি করে রঙিন কাগজ দিয়ে একটি ফুলের তোড়া বানিয়েছেন। দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি উপস্থাপনা ও চমৎকার ছিল। সব মিলিয়ে যথাযথ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দরভাবে কাগজের ব্যবহার করে ফুলের তোড়া তৈরি করার জন্য। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করে উপস্থাপন করতে ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দেখছি অনেককে অনেক রকম কাজ করতে। আপনার এই কাজটি আমার খুব পছন্দ হয়েছে। খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের তোড়া তৈরি করেছেন এটি দেখতে বেশ চমৎকার লাগছে ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে অনেকেই অনেক ধরনের কাজ করে। আমিও ক্ষুদ্র প্রচেষ্টায় এই ফুলের তোড়া তৈরি করার চেষ্টা করেছি। এভাবে মন্তব্য করে পাশে থাকবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36