পাতলা করে পাবদা মাছের ঝোল এর রেসিপি।

in আমার বাংলা ব্লগ5 years ago

২ রা কার্তিক| ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে মজাদার পাবদা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব।



কয়েকটি সুস্বাদু মাছের মধ্যে একটি হচ্ছে পাবদা মাছ। আর আমার এই মাছ পছন্দের অন্যতম কারণ হচ্ছে এই মাছের কাটা কম। আমাদের বাসায় সাধারণত এ মাছটিকে দুই ভাবে রান্না করা হয় । একটি হচ্ছে পাতলা করে ঝোল দিয়ে। আর অন্যটি হচ্ছে দোপেয়াজা করে অর্থাৎ ঝোল কম দিয়ে মাখা মাখা করে।


IMG_20211013_150346.jpg
ছবিঃ পাবদামাছ।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • পাবদা মাছ।
  • রসুন বাটা।
  • টমেটো।
  • ধনিয়া পাতা।
  • জিরা বাটা।


প্রস্তুত প্রণালীঃ


প্রথম ধাপঃ

  • প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটি পাত্রে তেল গরম করে দিব। তেল গরম হয়ে গেলে এরমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব।

দ্বিতীয় ধাপঃ


  • এরপরে এরমধ্যে মসলাগুলো দিয়ে দিব।

তৃতীয় ধাপঃ


  • মসলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মাছ গুলো দিয়ে দিব।

চতুর্থ ধাপঃ


  • এরপর মাছগুলোকে কিছুক্ষণ কষাব।

পঞ্চম ধাপঃ


  • মাছগুলোকে বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে অল্প পানি দিয়ে দিব।

ষষ্ঠ ধাপঃ


  • পানিগুলো টেনে আসলে এর মধ্যে টমেটো দিয়ে দিব এবং এবার আরও কিছুক্ষণ মাসগুলোতে কষাব।

সপ্তম ধাপঃ


  • একবার শেষবারের মতো মাছগুলোকে রান্না করার জন্য কিছু পানি দিয়ে দিব।

অষ্টম ধাপঃ


  • মাছগুলোকে বেশ কিছুক্ষণ রান্না
    করবো ।

নবম ধাপঃ


  • রান্না হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব।

দশম ধাপঃ


  • ব্যাস ভাবে তৈরি হয়ে গেল পাবদা মাছের পাতলা ঝোল।
    ডেকোরেশন এর জন্য লেবু দিয়ে দিয়েছি এখানে।

IMG_20211013_163344.jpg

IMG_20211013_150352.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago (edited)

পাবদা মাছের তরকারি এমনিতেই ভালো। তাতে পাতলা ঝোল করে তরকারি তৈরি করলে এতো ভালো লাগে যে, মাছ ছাড়া ঝোল দিয়েও সব ভাত খাওয়া যায়। ধন্যবাদ এতো সুন্দর রেসিপি করার জন্য।

আমি মাত্রই পাবদা মাছ দিয়ে ভাত খেয়ে উঠলাম। আমার আম্মাও একদম এই রেসিপির মতো করে রান্না করে। আমি তো কখনো রান্না করতে দেখিনি তবে আপনার রান্না টির মতই দেখতে হয়। তার তাই জন্য আমি বলতে পারছি আপনার রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।

 5 years ago 

পাবদা মাছের ঝোলের রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাই। আরে মাছের কাঁটার কম হয় এবং স্বাদ বেশি হওয়ায় আমারও বেশ প্রিয়। বাবা কারে খুব সুন্দর ভাবে রেসিপের উপস্থাপনা করেছেন। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। জিভে জল এসে গেল।ধন্যবাদ আপনাকে ভাই।

ওয়াও ভাই! টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। আমি টমেটো ও পাবদা মাছ দুটোকেই অনেক পছন্দ করি। আমাদের বাসায় প্রায়ই পাবদা মাছ রান্না করা হয়। পাবদা মাছের স্বাদ যেন অতুলনীয়।

তবে আপনি টমেটো যোগ দিয়ে পাবদা মাছের স্বাদ যেন দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার প্রতি শুভকামনা রইল।

 5 years ago 

পাবদা মাছ আমার কাছে ভালোই লাগে।
কিন্তু এতো পাতলা ঝোল আমার কাছে কেনো জানিনা ভালো লাগেনা। আর এর কারণে আম্মু অনেক বকাও দেয়। বলে যে সবসময় এমন অনেল মশলা যুক্ত খাবার খেলে আবার আলসার হবে। 😜
তবে আপনার রান্না সবসময় ফার্স্ট ক্লাস হয় ভাইয়া।

ভাই আপনার রান্না গুলো দেখে মনে হয় কোন একজন স্পেশালিস্ট হাতের রান্না দেখছি। আমরা বাঙালিরা তো সাধারণত তেল মরিচ মসলা এগুলো বেশি দিয়ে খেতে পছন্দ করি কিন্তু আপনার রান্না দেখে মনে হয় সবকিছু পরিমাণমতো আছে যা আমার কাছে অনেক ভালো লাগে।

 5 years ago 

অতি সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।পাবদা মাছের ঝোল তরকারি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আমি পাবদা মাছ খেতে খুবই পছন্দ করি কারন এই মাছে কাটা কম থাকে তাই।আমার কাছে এ মাছটি খুবই ভালো লাগে এই মাছের পাতলা ঝোল এবং মাখা ঝোল তরকারি আমি প্রায়শই খেয়ে থাকি। টমেটো দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তরকারি অনেক সুস্বাদু হয়েছে তাই না?
আপনার রান্না করা পাবদা মাছের পাতলা ঝোল তরকারি দেখে জিভে জল এসে যাচ্ছে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পাবদা মাছের পাতলা ঝোল তরকারি উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া,শুভকামনা রইল

 5 years ago 

পাবদা আমি অনেক পছন্দ করি বাসায় তাই এটার রেসিপি মাঝে মধ্যে করা হয়।আপনার রেসিপিটি অনেক সুন্দর ছিলো।ধাপে ধাপে বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা ভাইয়া।

 5 years ago 

পাবদা মাছ হল মিষ্টি জলের মাছ। এটা খুব সুস্বাদু এবং এর পৌষ্টিক মূল্য আছে।আপনার পাবদা মাছের রেসিপিটি খুবই সুন্দর হয়েছে।কিভাবে একটি রেসিপি তৈরি করতে হবে তা আপনি সহজ করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
শুভকামনা রইলো ভাইয়া।

ভাইয়া, অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। পাবদা একটি সুস্বাদু ছোট মাছ। অনেকগুলো ছোট মাছের মধ্যে পাবদা মাছ আমার অনেক প্রিয়। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59538.46
ETH 1589.00
USDT 1.00
SBD 0.41