পাটিসাপটা পিঠা তৈরীর রেসিপি।
আজ - ৪ঠা অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
যাই হোক, আমরা যেহেতু বাঙালি একটু ভোজন রসিকদের তাই সবকিছুতে আমরা খাবারের বিষয়টি টেনে আনি। কোন সিজনে কোন পরিবেশে কোন খাবারটি খেতে হয় তা আমরা ভালোভাবেই জানি। তাইতো বিভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন খাবারে আমরা মেতে থাকি। যেমন - বৃষ্টি তে খিচুড়ি, গরমে পান্তা আর শীতের প্রধান আকর্ষণ হচ্ছে পিঠা। শীতের সকালে কিংবা বিকেলে যদি হয় গরম গরম পিঠা তাহলে আর কিছুই লাগে না। তাই তো বিকেলের নাস্তা হিসেবে আমার আবদার ছিল পিঠা খাওয়ার। তাইতো ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করা হয়েছিল। আর ওই দিনের সেই পাটিসাপটা তৈরির রেসিপিটাই আজ আমি আপনার সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলো শুরু করি -
প্রয়োজনীয় উপকরণঃ
- চালের গুড়া ।
- গুড়া দুধ ।
- লবণ।
- চিনি।
- তেল ।
- ডিম।
- খেজুরের গুড় ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে দুই কাপের মত আতব চালের গুড়া নিয়ে নিবো।
ধাপ-২ঃ
এরপর 5 টেবিল চামচ এর মত চিনি দিয়ে দিব।
ধাপ-৩ঃ
- এরপর এর মধ্যে গুড়া দুধ দিয়ে দিব ৪ টেবিল চামচ ।
ধাপ-৪ঃ
এরপর লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো ভাবে মিশিয়ে নিব।
ধাপ-৫ঃ
এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিবে এবং ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ পর যখন গোলাটি ঠান্ডা হয়ে আসবে তখন ডিম দিয়ে দিব। এবং আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব।
ধাপ-৬ঃ
এরপর চুলাতে একটি ফ্রাইপেন বসাবো এরপর ফ্রাইপেনের মধ্যে তেল ব্রাশ করে নিব।
ধাপ-৭ঃ
এরপর এক চামচ গোলা দিয়ে দিব ফ্রাইপেনের মধ্যে এবং সব কিছু চারদিকে ছড়িয়ে গোল করে নিব।
ধাপ-৮ঃ
এর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ এরপর যখন দেখব সাইডের থেকে কিছুটা আলগা হয়ে উঠে হয়ে এসেছে তখন এটিকে ভাজ করে নিব।
ধাপ-৯ঃ
এরপর পিঠাটি হলে নামিয়ে নিব।
ধাপ-১০ঃ
সর্বশেষ পিঠা তৈরি শেষে স্বাদ এবং ডেকোরেশনের জন্য খেজুরের গুড় দিয়ে দিয়েছি।
সকলকে ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
পাটিসাপটাতে কখনওই ডিম মেশাতে দেখি নি। এটা বেশ ইউনিক লাগলো। তবে ডিম মেশালে মনে হয় কড়াই থেকে তুলতে সুবিধে হয়। উপর থেকে গুড়ের আস্তরণটা যেনো এর ডেলিকেসিকে আরো বাড়িয়ে তুলেছে। ধন্যবাদ ভাই শীতের মুখেই এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
শীত মানেই বাঙালির পিঠা খাওয়ার ধুম। শীতের আগমনের সাথে সাথে পিঠারও আগমন। চিনির সাথে খেজুরের গুড় দি্যে করেছেন পাটিসাপ্টা পিঠা দেখে ভালই লাগছে। খেতেও অনেক মজার। শুভ কামনা আপনার জন্য।
শীত চলে এসেছে আর নবান্ন যেন আপনার বাসায় এসে ঘর বেঁধেছে হা হা হা। লোভনীয় পাটিসাপটা পিঠা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে নিজের লোভ কন্ট্রোল করতে পারছিনা ভাইয়া। কিভাবে মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া, আপনি তো দেখছি খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলেছেন। এত সহজে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তা আমার জানা ছিল না। কেননা আমার বাসায় পাটিসাপটা বলতে, পিঠার ভিতরে দুধের খিরসাযোগে কিভাবে যেন তৈরি করে। তাইতো আপনার রেসিপিটি দেখে আমার খুব ভালো লাগলো। বিকেলের নাস্তায় চটজলদি এই পাটিসাপটা তৈরি করে খাওয়া যাবে। খেজুরের গুড় দেওয়াতে মনে হচ্ছে স্বাদের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। এত সুস্বাদু একটি পিঠার রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পিঠা খেতে আমার ভীষণ ভালো লাগে।আর যেহেতু শীতকাল এসে পরেছে পিঠা খাওয়ার মজাই আলাদা।আপনার পিঠা রেসিপিটি দেখতে খুব লোভনীয় লাগছে। খেতেও সুস্বাদু হবে মনে হচ্ছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ওয়াও অসাধারণ দেখে তো জিভে জল টলমল করছে ৷
যা হোক এবার আসি মেইন কথায় ৷
আসলে আমাদের বাংলাদেশে ছয়টি ৠতু আর একেক সিজনে একেক খাবার ৷ যেগুলো আপনি তুলে ধরেছেন ৷ আর বর্তমান শীতের সময় আর এই সময়ে গ্রামের প্রতি বাড়িতে বাড়িতে পিঠা বানানোর ধুম এটা নতুন কিছু নয় ৷
দেখে অনেক ভালো লাগলো পাটিসাপটা পিঠা বানানোর ধাপ গুলো দেখে ৷
শীতকাল মানেই পিঠা খাওয়ার সময়, পিঠা সবসময়ই খাওয়া যায় কিন্তু শীতকালে খেতে বেশি সুস্বাদু হয়।পাটিসাপটা পিঠা খেতে অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে বাসায় তৈরি করি, কিন্তু ভাইয়া আপনার পিঠা তৈরির পদ্ধতি টি আলাদা রকমের লাগলো। পাটিসাপটা পিঠার মধ্যে নারকেলের পুর বা দুধের ক্ষির এর পুর দিয়ে বানানো হয় কিন্তু আজকে নতুন রকমের একটি রেসিপি দেখলাম ভাইয়া। দেখতে তো বেশ লোভনীয় লাগছে আশাকরি খেতেও অনেক সুস্বাদু হয়েছিল? নতুন পাটিসাপটা পিঠার রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ শীতের দিন এসে গেছে আর আমাদের কমিউনিটি তে নতুন নতুন পিঠার সমাহার বেড়ে গিয়েছে।আপনি খুব সুন্দর একটি পিঠা রেসিপি শেয়ার করেছেন,দেখতে অনেক লোভনীয় লাগছে।না জানি খেতে কত সুস্বাদু ছিল।আপনি পিঠা তৈরির ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করার জন্য।