চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৬ই ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি শেয়ার করব।




IMG_20230820_210116.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই চিংড়ি মাছ প্রত্যেকেরই কম বেশি পছন্দের। তবে অনেকেই এলার্জির কারণে এই মাছের স্বাদের থেকে বঞ্চিত হয়। চিংড়ি মাছ দিয়ে অনেক পদ তৈরি করা যায় তবে সব থেকে বেশি পরিচিত একটি পদ হচ্ছে এই চিংড়ি মাছের দোপেয়াজা। এটা খেতে খুবই মজা এবং আমার খুবই পছন্দের একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি রেসিপিতে চলে যায় -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • টমেটো কুচি।
  • রসুন বাটা।
  • চিংড়ি মাছ।
  • ধনিয়া পাতা।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিব।

IMG_20230820_101901.jpg

ধাপ-২ঃ


  • এরপর মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিব।

IMG_20230820_104709.jpg

ধাপ-৩ঃ


  • এরপর লবণ, হলুদ, মরিচ মেখে মাছগুলোকে তেলে ভেজে নিব।

IMG_20230820_110911.jpg

ধাপ-৪ঃ


  • আধা ভাজা করে মাছগুলোকে নামিয়ে নিব।

IMG_20230820_111704.jpg

ধাপ-৫ঃ


  • এরপর কড়াইতে তেল গরম করতে দিবো তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব।

IMG_20230820_111638.jpg

ধাপ-৬ঃ


  • পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা, মরিচের গুড়া, জিরা বাটা দিয়ে দিব।

ধাপ-৭ঃ


  • এরপর মসলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব।

IMG_20230820_111915.jpg

ধাপ-৮ঃ


  • এরপর পানি দিয়ে দিব।

IMG_20230820_112404.jpg

ধাপ-৯ঃ


  • এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মসলা কষিয়ে নিব।

ধাপ-১০ঃ


  • মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।

IMG_20230820_112951.jpg

ধাপ-১১ঃ


  • এরপর মাছগুলোকে কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।

ধাপ-১২ঃ


ব্যাস এভাবেই হয়ে গেল চিংড়ি মাছের দোপেয়াজা।

IMG_20230820_210116.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাই এলার্জি হলেও এই রেসিপি আমার খেতেই হবে। দরকার হলে এলার্জির ওষুধ আগে খেয়ে নিবো। তারপর আপনার এই রেসিপির স্বাদ নিবো। ঠিক আছে ভাই। আপনার বাসায় আমার দাওয়াত রইলো। চিংড়ি আমার খুবই ভালো লাগে বলতে গেলে পছন্দের লিস্টের শুরুর দিকেই চিংড়ি। খুবই সুস্বাদু করে রেসিপিটি তৈরি করেছেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

আরে ভাই আপনি তো দেখছি বেশ লোভনীয় এবং পছন্দের একটি রেসিপি শেয়ার করলেন। এত মজা করে রেসিপিটি তৈরি করেছেন দেখেই তো খেতে মন চাইছে। আর দেখতেই তো কেমন ইয়ামী ইয়ামী মনে হচ্ছে। আবার অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ারও করেছেন দেখছি। ধন্যবাদ এত ইয়ামী একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। চিংড়ি মাছ বিশেষ করে দোপেয়াজা করলে অনেক বেশি সুস্বাদু হয়।আর আমাদের ফ্যামিলিতেতো দোপেয়াজা ছাড়া কোন কথাই নেই। যাই হোক ভাই খুব প্রিয় একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার চিংড়ি মাছের দোপেয়াজা দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। আমার পছন্দের মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছোটবেলা থেকেই চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। তবে চিংড়ি মাছ খেলে অনেকেরই আবার এলার্জির সমস্যা হয়। চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি দারুন লোভনীয় হয়েছে ভাইয়া।

 3 years ago 

চিংড়ি মাছের দোপেয়াজা দেখেই তো লোভ লেগে গেলো। চিংড়ি মাছ দিয়ে সব রকমের রান্না ই খেতে ভালো লাগে। তবে বেশী ভালো লাগে দোপেয়াজা করে রান্না করলে।আর যেকোনো মাছে টমেটো কুচি ও ধনিয়া পাতা কুচি এর স্বাদ বহুগুন বাড়িয়ে তোলে।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। আর তাইতো আপনার পোস্টে চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না ভাইয়া। মনে হচ্ছে পরিবেশনের প্লেট থেকে তুলে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি। আর হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, চিংড়ি মাছ খেলে অনেকেরই এলার্জির সমস্যা দেখা দেয়, যার কারণে চিংড়ি মাছের এই মজার স্বাদ থেকে অনেকেই বঞ্চিত আছেন। তবে আমার আবার এলার্জির কোন সমস্যা নেই বলে চিংড়ি মাছ খেতেও কোন বাধা নেই। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুবই মুখরোচক ও সুস্বাদু চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপিটি শেয়ার করার জন্য।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38