বৃষ্টির দিনের খিচুড়ি।
আজ- ১২৮শে শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আর মাঝে মাঝে এই বৃষ্টি ভেজা আবহাওয়া গুলো এতটাই ভালো লাগে যে ইচ্ছে করে সারাদিনটা ঘুমিয়েই কাটিয়ে দেই। বৃষ্টি ভেজা দিনগুলোতে ইয়ারফোন লাগিয়ে গান শোনা, মজার মজার খানাপিনা যেন এই দিনগুলোর আসল মজা।
যাইহোক বৃষ্টির দিনে খিচুড়ি যেন বর্ষা বিলাসের অন্যতম একটি মাধ্যম। বৃষ্টি হলেই যেন খিচুড়ি খেতে ইচ্ছে করে। অন্য সময় গুলোতে খিচুড়ি খাওয়ার অতটা প্রবণতা দেখা না দিলে ও বৃষ্টির সময় খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা যেন কয়েক গুণ বেড়ে যায়। তাইতো আজকের বর্ষা বিলাসে খিচুড়ির আয়োজন নিয়ে হাজির আপনাদের সামনে হাজির হয়েছি। "না " আজকে কোন খিচুড়ি রেসিপি শেয়ার করব না। রেসিপি না হয় সেটি না হয় অন্য কোনদিন শেয়ার করা হবে। তবে আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজা গুলো আপনাদের সাথে শেয়ার করব আর সাথে আপনাদেরকে একটু লোভ লাগাতেও চলে এলাম হি হি।
আজকের খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়েছে তাই খেতেও বেশ লেগেছে। আর সাথে ছিল চিকেন ফ্রাই, পেঁয়াজ/কাঁচামরিচ/সরিষার তেল দিয়ে সালাদ। এই ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ধোঁয়া উঠানো খিচুড়ি খাওয়াটা যেন বড় বড় কোন রেস্টুরেন্টের খাবারের স্বাদকে হার মানায়।
সত্যি বলতে ছোটবেলায় খিচুড়ি খাওয়ার এতটা ভালো লাগতো না। তবে বড় হতে হতে যখন খিচুড়ির স্বাদ বুঝতে পেরেছি তখন থেকে এটি বেশ ভালই লাগে। আপনাদের নিশ্চয়ই এই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তবে আর দেরি কেন ঝটপট বাসায় নিজে তৈরি করে খেয়ে নিন।
আজ এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। কেননা এই সময় গুলোতে খুবই সাবধানতার সাথে থাকতে হবে চারিদিকে আবহাওয়া পরিবর্তনের ফলে অসুস্থতা বেড়ে গিয়েছে। এছাড়াও দেশের এই সকল অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে তাই সকলে একটু সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
লোভনীয় একটা বিষয় আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বৃষ্টির দিনে আমার কাছেও খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর আপনি তো দেখছি খিচুড়ির সাথে যেভাবে লেগ পিসের ছবি দিয়েছেন তা দেখে তো কোন ভাবে লোভ সামলাতে পারছি না।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি যে ওয়েদারের কথা বললেন সে ওয়েদারে খিচুড়ি একদম পারফেক্ট ।আমিও এরকম ওয়েদার হলে চেষ্টা করি খিচুড়ি রান্না করতে ।তবে আপনার পরিবেশন চমৎকার হয়েছে। দেখে বুঝতেই পারিনি খিচুড়ি । মনে হচ্ছিল যেন রেস্টুরেন্টের ফ্রাইড রাইস ,সঙ্গে চিকেন ফ্রাই ।আসলে বৃষ্টির দিন মানেই আলসেমি জীবন। কোন কাজে মন বসতে চায়না । বেশ ভালো লাগলো আপনার লেখাটি পড়ে ।ধন্যবাদ আপনাকে।
যখন সিঙ্গেল লাইফ অতিবাহিত করা যায় তখন বৃষ্টির দিনের মজা অনুভব করা যায়। আসলে আমাদের সেই দিনগুলো এখন হারিয়ে গেছে এখন আপনাদের সময় হা হা হা। যাক আপনি বেশ সুন্দর বৃষ্টি বিলাস সময় কাটালেন আজকে। বিশেষ করে এই সময় খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। এমন বৃষ্টির দিনে আপনার খিচুড়ি খাওয়ার প্লেট দেখে আমারও খেয়ে নিতে ইচ্ছে করছে। অনেক ভালো লাগলো আপনার অনুভূতিগুলোর পড়ে। আশা করি রেসিপিটি অন্য একদিন দেখতে পাবো।
বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা।
বাহ বাহ,খিচুড়ি বিলাস চলছে তাহলে।সাথে আবার চিকেন ফ্রাইও আছে। এই বৃষ্টির সময়ে এমন মজার মজার মুখরোচক খাবারগুলোই খেতে ভালো লাগে।আমি তো প্রায়ই বিরিয়ানী রান্না করি। বৃষ্টির দিন মানেই হলো খিচুড়ি, বিরিয়ানী আর বিভিন্ন রকম স্পাইসি খাবার খাওয়া।আপনার রান্না করা খিচুড়ি দেখেই মনে হচ্ছে দারুণ স্বাদ হয়েছিল।
বৃষ্টির দিনে বেশ দারুন রেসিপি তৈরি করে খেয়েছেন ভাই দেখে তো লোভ লেগে গেল। খিচুড়ির সাথে চিকেন ফ্রাই সত্যি বেশ দারুন ছিল। আসলে বৃষ্টির দিনে ঘুমিয়ে কাটিয়ে দিতে সবথেকে বেশি ইচ্ছে করে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।
আজকে আমিও অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। তবে আপনার মত এত সৌভাগ্য হয়নি যে খিচুড়ি খাব, আবার তার সাথে এতগুলো আইটেম। আসলে বয়স বাড়ার সাথে সাথে খিচুড়ির প্রতি আকর্ষণ বাড়ে কিনা জানিনা, তবে আমি ছোটবেলা থেকে খিচুড়ি অনেক বেশি পছন্দ করি। দাদা, আপনি একা না খেয়ে খিচুড়ি আমাদের জন্য একটু পাঠিয়ে দিতে পারতেন। আমরাও একটু খেয়ে দেখতাম তাহলে। হা হা হা...🤭
বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমি নিজেও অনেক বেশি ভালোবাসি। বৃষ্টির সময় খিচুড়ি একটু বেশি মিস করি। আর আমি তো প্রায় সময় বৃষ্টি হলে খিচুড়ি তৈরি করার জন্য চেষ্টা করি। এরকম সুন্দর একটা ওয়েদারে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই হয় আলাদা। তবে এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করবেন। এমনিতেই এ সময় অনেক বৃষ্টি হচ্ছে। আর খিচুড়ি দেখিয়ে তো আরো লোভ লাগিয়ে দিলেন।
বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সত্যি অনেক ভালো লাগে। খিচুড়ি আমারও খুবই প্রিয়। বৃষ্টি এলেই মন চায় কোন কিছু খেতে। আর খিচুড়ি হলে একেবারে জমে যায়। ভাইয়া আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।