প্রযুক্তির ব্যবহার ছাড়া একটা দিন।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৩ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



wormhole-g9d37875ea_1280.png

ছবি এখান হতে নেওয়া হয়েছে।

যদি প্রশ্ন ওঠে, শুধুমাত্র একটি দিন প্রযুক্তির কোনরকম ব্যবহার ছাড়াই জীবন চালানোর। তাহলে ভেবে দেখুন বিষয়টি কেমন হবে?

এমন প্রশ্নের উত্তরে সর্বপ্রথম মাথায় আসবে এটা আর কি এমন ব্যাপার। শুধুমাত্র একটা দিনই তো! "যখন কোন প্রযুক্তির ব্যবহার ছিল না তখন কি মানুষ জীবনযাপন পরিচালনা করত না"?এই সকল প্রাথমিক ধারণা থেকে সরে এসে আমরা যখন বিষয়টি নিয়ে একটু গভীর চিন্তা করব তখনই বুঝতে পারবো এটা ছাড়া আমাদের জীবন পরিচালনা করাটা কতটা কঠিন।

বর্তমানে জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তি মিশে গিয়েছি। প্রযুক্তির ব্যবহার ছাড়া আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড প্রায় অসম্ভব। ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সার্বক্ষণ আমাদের প্রযুক্তির উপর নির্ভর করতে হয় এবং প্রত্যেকটি কর্মকান্ডে প্রযুক্তি প্রভাব লক্ষণীয়। এমনকি আপনার হাতে থাকা এই ফোনটিও কিন্তু এই প্রযুক্তির অংশ।

যাই হোক যা বলছিলাম, আমাদের জীবনে প্রযুক্তি ছাড়া কেমন হবে একটা দিন তা একটু কল্পনা করে দেখি তো।

সকালে ঘুম থেকে উঠে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে বিছানার পাশে থাকা মোবাইলটি হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করা। কিন্তু এখানে যেহেতু বলছি প্রযুক্তি ছাড়া একটি দিনের কথা, তো সেখানে প্রযুক্তির এই মোবাইল ফোনের ব্যবহার তো কোন ভাবেই চলবে না। কিন্তু আমাদের পক্ষে তো মোবাইল ফোন ছাড়া একটা দিন থাকাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু করার নেই প্রযুক্তিহিন একটা দিন মোবাইল ফোন ছাড়াই কাটাতে হবে।

একবার বিছানা ছেড়ে হাত মুখ ধুতে গিয়ে যখন দেখব কলে পানি নেই তখন বিষয়টি কেমন হবে ভেবে দেখুন তো। যেহেতু প্রযুক্তির কোন ব্যবহারে এখানে থাকছে না। তাই এখানে কলে কিভাবে পানি আসবে? কলে পানি আসতে তো বিদ্যুতের প্রয়োজন আর এই বিদ্যুৎ তো প্রযুক্তিরই একটি অংশ, তাই নয় কি? আর এই বিদ্যুৎ ছাড়া তো আমাদের এই সভ্য সমাজে একটি দিনটা দূরের কথা এক মুহূর্ত থাকা অসম্ভব।

এভাবে করে প্রতিটা ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্মকান্ডে আমরা আমাদের প্রযুক্তির ব্যবহারের না করতে করতে আমাদের একটা দিন কেমন হতে পারে ভেবে দেখেছেন তো।

সিলিং ফ্যান, লাইট, বাসাবাড়িগুলোর মটর ও পানির লাইন, ইলেকট্রিক চুলা, ওভেন, ওয়াশিং মেশিন, বিদ্যুৎ, লিফট, জেনারেটর এইসব প্রযুক্তির ব্যবহার ছাড়া জীবনকে আদর পরিচালনা করা সম্ভব। এসব প্রযুক্তি ব্যবহারগুলো ছাড়া আমরা কিভাবে একটা দিন কল্পনা করতে পারি। কোনভাবেই সম্ভব না আমাদের জীবনে প্রযুক্তি ছাড়া একটা দিন কল্পনা করা।

তবে সর্বশেষ একটা কথাই বলতে চাই, মানব জীবনে প্রযুক্তি ভাল খারাপ দুইটি দিক রয়েছে প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন কাজের সময় বাঁচিয়েছে এবং কাজগুলোকে সহজ করিয়ে দিয়েছে ঠিক তেমনি প্রযুক্তি আমাদের মধ্যে একটি অলসতা ভাব নিয়ে এসেছে। প্রযুক্তির অভিনব সব সৃষ্টির ফলে মানুষ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে দূরত্বতা। একসময় যেখানে পরিবারের মানুষগুলো অবসর সময়ে একসাথে বসে গল্প গুজবে মেতে উঠতো । সেখানে বর্তমানে এখন পরিবারের সদস্য গুলো পড়ে থাকে তাদের মোবাইল নিয়ে।

প্রত্যেকটি জিনিসেরই ভালো এবং খারাপ দিক রয়েছে সেরকম ভাবে প্রযুক্তিরও ভালো এবং খারাপ দিক রয়েছে। প্রযুক্তির অসংখ্য ভালো দিক থাকলেও খারাপ দিক ও কিছুটা থেকেই যায়। কিন্তু বর্তমানে মানুষ ভালো দিকগুলোর সাথে সাথে খারাপ দিকগুলো আয়ত্ত করছে সমান তালে। অথচ হওয়ার কথা ছিল ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিকগুলোকে বর্জন করার।

যেমন একটু ভেবে দেখুন, প্রযুক্তি সব থেকে বড় একটি আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেট। আর বর্তমান যুগে কতশত অপরাধ ক্রাইম অপরাধে জড়িয়ে পড়ছে এই সকল আবিষ্কার গুলো মধ্যে দিয়ে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রযুক্তি ছাড়া যেন এখন আমাদের সকলের জীবন অসম্ভব হয়ে পড়েছে। যদিও প্রযুক্তির ভালো-মন্দ দুটো দিকে রয়েছে তারপরও আমি মনে করি এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তির ফলেই আমরা অনেক কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারি।

 3 years ago (edited)

হ্যাঁ এখন প্রযুক্তি ছাড়া একটা দিন কাটাতে গেলে যেন কেমন অন্যরকম লাগবে। তবে প্রযুক্তি ছাড়া যে দিন কাটানো যাবে না তা কিন্তু নয়। কিন্তু যেহেতু আমরা প্রযুক্তির উপর অভ্যস্ত হয়ে গিয়েছি তাই আমাদের প্রযুক্তি ছাড়া সময় কাটাতে অতটা ভালো লাগবে না। আর সবকিছুই একটা ভালো খারাপ দিক থাকে তেমনি প্রযুক্তিরও একটা ভালো খারাপ দিক আছে। তবে অনেক কিছুই আছে যেগুলো আমাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে।আর মোবাইল কথা কি আর বলবো। আগে সবাই এক জায়গায় বসে থাকলে গল্প করতে আর এখন বেশিরভাগই মোবাইল ব্যস্ত থাকে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ের সম্পূর্ণ বাস্তবতা নিয়ে আপনি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। আপনি ঠিকই বলেছেন ভাইয়া প্রযুক্তির সাথে আমরা এতটা জড়িয়ে গিয়েছি যে বর্তমানে কোনভাবেই প্রযুক্তির ব্যবহার ছাড়া একদিনও কাটানো অসম্ভব। তবে আমি একটা বিষয় চিন্তা করছিলাম আপনি যে বলছিলেন প্রযুক্তি ছাড়া একটা দিন থাকার ব্যাপারে তাই আমি শুধু ভাবছি হায় হায় একটা দিন আমার বাংলা ব্লগে আমি আসতে পারবো না, পোস্ট করতে পারবো না, কে কি পোস্ট ও কমেন্ট করছে দেখতে পারবো না? আমার মাথায় শুধু এগুলোই ঘুরপাক খাচ্ছিল। যাই হোক ভালই লাগলো ভাইয়া আপনার আজকের বিষয়টি পড়ে, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতটা বাস্তব একটা বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

ভাইয়া প্রযুক্তি ছাড়া একটি দিন অতিবাহিত করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে। কারণ বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের রক্ত-মাংসের সাথে মিশে গেছে। তবে যাহোক ভাইয়া, আমাদের সকলের উচিত প্রযুক্তি আমাদের ভালোর জন্য ব্যবহার করা এবং প্রযুক্তির ভালো দিকটাই আঁকড়ে ধরা। অনেক সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

প্রযুক্তি ছাড়া একটি দিন পর করা অসম্ভব বললেই চলে।কেননা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রযুক্তি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত।জি একদম ঠিক বলেছেন আপনি।প্রযুক্তির ভালো খারাপ উভয় দিক আছে।আমাদের উচিত সবসময় ভালো দিকগুলো গ্রহণ করে খারাপ দিক বর্জন করা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সকল জিনিসের যেমন ভাল দিক থাকে সেরকম কিছু নেগেটিভ দিক অবশ্যই রয়েছে। আমার এখন প্রযুক্তি দেখলে কেমন একটা ভয় করে । কেন যেন মনে হয় দিন দিন রোবট হয়ে যাচ্ছি। সবকিছুই একঘেয়েমি লাগে। মাঝেমধ্যে ইচ্ছে করে মোবাইল ফোনটা একদম মাটির নিচে পুঁতে রেখে দেই। এটাই সকল নষ্টের মূল।কিন্তু পারি না সত্যিই। প্রযুক্তি ছাড়া একটা দিন কল্পনা করা হয়তো স্বপ্নেও সম্ভব না এখন আমাদের জন্য।

 3 years ago 

ভাই প্রযুক্তি বিহীন জীবন চলা সম্ভব নয়৷ আমরা প্রতিনিয়ত প্রযুক্তির সাথে চলছি ৷ ভাই ঠিক বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠেই মোবাইল ফোন হাতে না ঘাটাঘাটি করলে ভালোই লাগে না ৷ আমি তো মনে কি একদিন প্রযুক্তি বন্ধ থাকলে পুরো পৃথিবী থমকে যাবে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি টপিক তুলে ধরেছেন ৷

 3 years ago (edited)

প্রযুক্তি আমাদের জীবনের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে প্রযুক্তি ছাড়া একদিন কেনো, মাত্র কয়েক ঘন্টাও থাকা সম্ভব নয়। কারণ আমরা এখন সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি। মোবাইল ফোন,কম্পিউটার, বিদ্যুৎ এবং দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন কোনো কিছুই প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36