আরো চাই আরো চাই!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৯ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




growth-4822683_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেকটাই আতঙ্কিত অবস্থায় রয়েছি। কারণ আমাদের বিল্ডিং এর অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি। একই বিল্ডিংয়ে মানুষ যেহেতু আমরা তাই এটা নিশ্চিত যে ডেঙ্গু মশার আনাগোনা রয়েছে আমাদের আশেপাশেই। তাই যতটুকু সম্ভব চেষ্টা করছি সচেতনতা অবলম্বন করার। তবে বাকিটা সৃষ্টিকর্তার হাতে। সবকিছু আসলে কখনো আমাদের ওপর থাকে না। কিছু কিছু বিষয়ে অনিশ্চিত। আর সুস্থতা হচ্ছে সৃষ্টিকর্তা সবথেকে বড় নেয়ামত। তাই সুস্থতা নিয়ে সব সময় শুকরিয়া আদায় করা উচিত।

অল্পতে সন্তুষ্টি অর্জন এই জিনিসটা আমরা কেন জানি কেউ করতেই পারিনা। আমাদের মধ্যে আরো চাই , আরো চাই এই স্বভাবটা থেকে যায় সব সময়। যার আছে তার আরো চায়, আর যার কম আছে তারা তো চাইবে। আমরা আসলে কেউ এ আরো চাই স্বভাবটি থেকে বেরিয়ে আসতে পারি না। অথচ এ আরো চাই আরো চাই স্বভাবটির কারণে কিন্তু আমরা প্রকৃত সন্তুষ্টি কিংবা প্রকৃত সুখ থেকে বঞ্চিত হয়।

অল্পতেই সন্তুষ্টি অর্জন এটি হচ্ছে অনেক বড় একটি বিষয় এই জিনিসটা যদি আমরা কেউ করতে পারি তাহলে আমি মনে করি সেই প্রকৃত সুখী। যে অল্পতে সন্তুষ্টি হতে পারেনা তাকে অনেক কিছু দিলেও সে সন্তুষ্ট হতে পারবে না। কারণ তার মধ্যে আরো চাই আরো চাই স্বভাবটি তো রয়েছে।

যে হাজার টাকার মালিক সেই লাখ টাকার মালিক হতে চাই। আর যে লাখ টাকার মালিক সেই কোটি টাকার মালিক হতে চাই। আর যে কোটি টাকার মালিক সে আরো বেশি টাকার মালিক হাতে। এভাবে শুধু চাই আর চাই। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি টাও কিন্তু সন্তুষ্ট নয় কারণ তার আরো চাই। সে আরও ধনী হতে চাই। এই চাই আর চাই বিষয়টি থেকে যদি বেরিয়ে আসা যায় এবং নিজের কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে অনেক বড় একটি প্রাপ্তি খুঁজে পাওয়া যায়।

আমাদের মধ্যে খুবই কম মানুষই আছে যারা এই আরো চাই আরো চাই এই বিষয়টির বিপরীতে অবস্থান করছে। বেশিরভাগ মানুষেরই চাই চাই এই স্বভাবটি রয়েছে। তবে যদি আমরা কখনো এটি বেরিয়ে আসতে পারি এবং আমরা যদি আমাদের অল্পতেই সন্তুষ্টি এই জিনিসটি তৈরি করতে পারি তাহলে অনেকটা সুখে থাকতে পারবো এবং তখন নিজের যা আছে সেটা অনেক মনে হবে। সমাজের উপরের শ্রেণি মানুষগুলোর দিকে নয় বরং নিচে শ্রেণীর মানুষগুলোকে যদি দেখি তাহলে নিজের অবস্থানটা থেকে সন্তুষ্টি অর্জন করতে পারব।

সর্বশেষ একটা কথাই বলতে চাই, আসলে সুখে থাকার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, বরং নিজের অবস্থান, নিজের পরিস্থিতি, নিজের যা কিছু আছে সেটি নিয়ে যদি আমরা সন্তুষ্টি থাকতে পারি তাহলেই আমাদের সুখ আমরা খুব সহজে খুঁজে পাবো। নিজের যা আছে তা দিয়ে প্রত্যেকে আমরা ভালো থাকতে পারে যদি না আমাদের আরও যায় আরো চাই স্বভাবটি না থাকে। জীবনে সুখী হতে হলে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা আছে আমাকে চিন্তাধারা, আমাদের কল্পনার পরিবর্তন । আমরা যদি আমাদের গতানুগতিক ধারণা গুলো থেকে একটু বেরিয়ে আসে আমাদের মত করে চিন্তায় করি এবং সন্তুষ্টি থাকি তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যায়।

আচ্ছা, আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনদিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এই চাই চাই স্বভাবটার জন্যই বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ অসুখী রয়ে গিয়েছে। কেননা আমরা যদি লক্ষ্য করি একটা মানুষের কোটি কোটি টাকা থাকার পরেও তার অভাব শেষ হয় না। আসলে এটাকে অভাব বলা ভুল হবে এটাকে স্বভাব বললে সব থেকে বেশি ভালো হবে। এই ধরনের অবস্থান থেকে বিপরীতে না আসতে পারলে কোনভাবেই সুখ লাভ করা সম্ভব নয়।

 3 years ago 

আপনাদের বিল্ডিংয়ে অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে তাহলে তো দেখছি আপনারা বেশ সংকটের মধ্যেই আছে। চেষ্টা করবেন সবসময় সতর্কতা অবলম্বন করার ইনশা-আল্লাহ সুস্থ থাকবেন। আসলে সন্তোষটি মানুষের এমন একটা গুণ যেটার মাধ্যমে মানুষ একমাত্র সুখ খুঁজে পেতে পারে। সন্তুষ্টি না হলে সব সময় মাথার মধ্যে আরও চাই আরো চাই টেনশন টা থেকেই যাবে। আর এই টেনশন এর কারনেই কখনো শান্তি পাবে না। কিন্তু অল্পতে সন্তুষ্ট হওয়ার বিষয়টা এতটা সহজ। কারণ আমাদের অস্থির মনকে স্থির রাখা খুবই কষ্টকর। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মানুষের কোটি কোটি টাকা থাকলেও তাদের এই স্বভাবটার পরিবর্তন হয় না। সমাজের বুকে লক্ষ্য করে দেখলে দেখা যাবে যাদের বেশি টাকা পয়সা রয়েছে তারা আরো বেশি চাইতে থাকে। আর এর কারণেই তারা সারা জীবন অখুশি থেকে যায়।

 3 years ago 

আজকে বেশ সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আপনি ভাইয়া।আরো চাই আরো চাই করেই আমরা সন্তুষ্টি অর্জন করতে পারিনা কোনো কিছুতেই।সব কিছু আমাদের অপূর্ণ মনে হয়।অল্পতেই সন্তুষ্ট হতে পারলে তবেই সুখী হওয়া সম্ভব।কেননা অপ্রাপ্তি তে কেউ সুখী হতে পারেনা।আরো চাই আরো চাই করলে তো অপ্রাপ্তি একটা থেকেই যায়। তাই এই বিষয়টা যতো দ্রুত বুঝতে পারবে সবাই সবার জন্য সুখ নিশ্চিত হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডেঙ্গু যেভাবে ছড়িয়ে যাচ্ছে এজন্য সাবধানতা অবলম্বন করাই ভালো। আপনাদের পাশের বিল্ডিং এ যেহেতু ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাই আপনাদেরও সচেতন হওয়াটাই ভালো। যাক, আমরা মানুষ! শুধু চাই আর চাই! কিন্তু অল্পতেও যে সুখে থাকা যায় সেটা মানুষ ভুলে গেছে। এজন্য কেউ সুখী হতে পারে না।

 3 years ago 

আরো চাই চাই করেই মানুষ এতোটা অসুখী। না আছে শুকরিয়া,না আছে থেমে যাওয়া।শুধু চাই আর চাই।যার যতো আছে সে আরো ততো চায়।এই চাওয়ার কমতি যতো দিন না হবে ততো দিন মানুষ ভালো থাকতে পারবে না।সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মানুষ তার মৃত্যুর আগ পযর্ন্ত চেয়ে যায়। মানুষের এই আরও চাই স্বভাব টা কখনোই যাওয়ার না। এর থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই ঐ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। যে ব‍্যক্তি যত কম সম্পদে সন্তুষ্ট থাকতে পারে সে ব‍্যক্তি তত খুশি থাকে। সময় উপযোগী একটা পোস্ট ছিল ভাই। এবং আশাকরি আপনি এবং আপনার পরিবার ডেঙ্গু থেকে সুন্দর সুস্থ‍্য থাকবেন।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই সবকিছু আমাদের উপর থাকে না। তবে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে, এতে করে সবার সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। যাইহোক আমাদের যা কিছু আছে, তা নিয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করা উচিত। এতে করে সৃষ্টিকর্তা আমাদের উপর ভীষণ খুশি হয়।

সমাজের উপরের শ্রেণি মানুষগুলোর দিকে নয় বরং নিচে শ্রেণীর মানুষগুলোকে যদি দেখি তাহলে নিজের অবস্থানটা থেকে সন্তুষ্টি অর্জন করতে পারব।

একেবারে যথার্থ বলেছেন ভাই। এই কথাটি আমাকে বেশ কয়েক বছর আগে বলেছিল এক বড় ভাই। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন ভাই। আসলে আমাদের মনের পরিবর্তন যদি না করি তাহলে কখনোই চাওয়ার পরিবর্তনটা
থেমে থাকবে না। আসলে সুখী হতে বেশি কিছু লাগে না। দরকার মনের পরিবর্তন এবং বিশ্বাস ও ভালোবাসা। খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38