"আমার বাংলা ব্লগ" পরিবার।
আজ - ২,জ্যৈষ্ঠ | ১৪২৯ , বঙ্গাব্দ | গ্রীষ্মকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ শরীরটা ভালো নেই বেশ খারাপ। গতকাল থেকে শরীরের এমন অবস্থা। পোস্ট লেখার প্রতিও তেমন মনযোগ পাচ্ছিনা। তাই আজ ভাবলাম একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি। আর তাই বসে পড়লাম খাতা কলম পেন্সিল নিয়ে কিছু অংকন করার জন্য। যদিও আমি একদমই ভালো আঁকতে পারিনা তবুও আপনাদের বিনোদনের জন্য হলেও কিছু একটা অংকন করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার এই অংকনটিকে বিনোদন হিসেবে গ্রহণ করতে পারেন।








আমি, এই অংকনটিতে আমার বাংলা ব্লগের প্রত্যেকেই আমরা যেভাবে একটি পরিবারের মতো সকলে একত্রিত হয়ে রয়েছি সে বিষয়টিকে অংকন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
প্রয়োজনীয় উপকরণঃ
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে পেন্সিল দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নিব।
ধাপ- ২ঃ
- এরপর একটি নীল রঙের সাইন পেন দিয়ে নিচের ছবির মত করে কিছু ছোট ছোট দাগ অংকন করে নিব।
ধাপ- ৩ঃ
- এরপর কালো রঙের একটি সাইন পেন দিয়ে মানুষগুলোর হাত এবং মাথায় এঁকে নিব।
ধাপ- ৪ঃ
- এবার একটি পেন্সিল দিয়ে মানুষগুলোর ছায়া এঁকে নিব নিচের ছবির মত করে ।
ধাপ- ৫ঃ
- এরপর বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে আমার বাংলা ব্লগ লেখাটি এঁকে নিয়েছি।
ধাপ- ৬ঃ
- এরপর একটি লাল রঙের পেন দিয়ে ফোটা দিয়ে নিচের ছবির মত করে কিছু ফুলে এঁকে নিয়েছি।
ধাপ- ৭ঃ
- ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকে অংকনটি।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমার মনে হয় না এই আর্টকে কেউ খারাপ বলবে। ভাই আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি বলতে আমি এই প্রথম আপনার কোনো আর্ট পোস্ট দেখলাম। প্রথম পোস্ট দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আমার বাংলা ব্লগ আমাদের পরিবার, আমাদের ভালোবাসা। অনেক ধন্যবাদ আপনাকে মিনিংফুল একটা ইউনিক আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য। ভালোবাসা অবিরাম ভাই। ❣️❣️❣️🤘
আমি প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। আপনার শরীর খারাপ জেনে মন খারাপ হয়ে গেল। আপনি আপনার অসুস্থ শরীর নিয়েও অনেক সুন্দরভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে অনেক ভালো লেগেছে। আসলে আমরা আমাদের কল্পনা থেকে যখন কোনো পেইন্টিং করি তখন সেই পেইন্টিং এর মাঝে অনেক গল্প লুকিয়ে থাকে। তেমনি আপনি আপনার মনের মাধুরী দিয়ে আপনার এই পেইন্টিংয়ের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে একই পরিবারে ও একই সুতোয় গেঁথে রেখেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে এই পেইন্টিংয়ের মাঝে বোঝার মত অনেক কিছুই আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💓💓💓
আর্টটি আমার কাছে খুবই ভালো লাগে। আমিও একবার করবো ভেবেছিলাম তবে পরে আর করা হয়নি। সত্যি বলতে খুব সুন্দর হয়েছে ভাইয়া। আশা করছি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ভাইয়া অসাধারন হয়েছে। খুব সুন্দর করে আপনি আমার বাংলা ব্লগের সকল পরিবারের একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন। বেশ ভালো লেগেছে খুবই ইউনিক একটি অঙ্কন ছিল। এই অংকটি থ্রিডি আর্ট এর মত হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আর্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকলাম। দেখে একেবারে ত্রিডি পেইন্টিং এর মতো মনে হচ্ছে। শুধুমাত্র সাইন পেন দিয়ে দারুন একটি ছবি এঁকেছেন আপনি। আসলেই প্রশংসা করার মত। ধন্যবাদ ভাই
আরিফ ভাই আমি টানা দুই মাস হলো এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। কোনো কাজেই মন নেই। তবুও নিজেকে ব্যস্ত রেখে ভালো রাখার চেষ্টা করছি। আর আপনার আর্ট টা দেখে কি বলি বলুন তো , অনেকে ভাবতে পারে সাধারণ একটা ব্যাপার এঁকেছেন। কিন্তু বিশ্বাস করুন ভাই এই সাধারণ কাজটির ভেতরে অসাধারণ কিছু মর্মকথা লুকিয়ে আছে। ছোট্ট একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই পরিবারের ভালোবাসার বন্ধন টা কতটা দৃঢ় এবং একই সুতোয় গাঁথা।
আসলে ভাই শরীর সুস্থতায় হচ্ছে সবথেকে বড় ব্যাপার। শরীর ভালো নেই তো সবকিছু এলোমেলো। আমাদের পরিবার সব সময় এমন থাকে এটাই আমি চাই।
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ভাই। দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আপনি আঁকতে না পারলেও কিন্তু খুব সুন্দর একটি আইডিয়া আমাদের সাথে শেয়ার করেছেন। খুব সুন্দর করে বাংলা ব্লকের প্রত্যেকে হাতে হাত ধরে কাজ করে যাচ্ছে এটাই আপনি আপনার অঙ্কনের মাধ্যমে দেখিয়েছেন অনেক অনেক ভালো লাগছে
ভাইয়া আপনার শরীর ভালো নেই জেনে খুবই খারাপ লাগলো। আপনার শারীরিক সুস্থতা কামনা করছি। আপনি খাতা-কলম নিয়ে বসে খুবই চমৎকার একটি পেইন্টিং করেছেন। আসলে আমার বাংলা ব্লগ নিয়ে আপনি খুবই সুন্দর পেইন্টিং করেছেন। দেখে খুবই ভালো লাগলো। দেখে থ্রিডি পেইন্টিং এর মতোই লাগছে। সত্যিই আপনার প্রতিভা আমাদের মাঝে সুন্দর ভাবে প্রকাশ করেছেন। শুভকামনা রইল এবং সুস্থতা কামনা করছি।
ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর কালারফুল আমার বাংলা ব্লগ পরিবারের চিত্র অংকন করেছেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনি সুই সুতো দিয়ে পুরো কাজ সম্পন্ন করেছেন। শেষে আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি পুরোটাই সাইন পেন দিয়ে অংকন করেছেন। চমৎকার একটি আইডিয়া ছিল ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আমার বাংলা ব্লগের চিত্র অংকন শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
বাহ,সুন্দর পরিবারের ছবি এঁকেছেন তো ভাইয়া।সত্যিই আপনি এই ছবিটির মাধ্যমে আমাদের সকলের ঐক্যবদ্ধ ও সমঝোতাপূর্ন পরিবেশের কথা তুলে ধরেছেন।যেটি আমার কাছে খুব ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া।এভাবেই টিকে থাকুক আমাদের পরিবার দলবদ্ধভাবে।