আমার কাছে Friday মানে Free-Day

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আজ - ২রা আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নিয়ে আমার ব্যাক্তিগত মতামত শেয়ার করব।




friday-1270362_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার। আর এই শুক্রবার মানে মুসলিম সমাজের বরকতময় একটি দিন। এছাড়াও বলতে গেলে এই দিনটিকে ছোটখাটো একটি ঈদ ও বলা চলে। কেননা সকলের কর্মক্ষেত্র এদিনটি বন্ধ থাকে। ছুটির দিন হিসেবে যে যার সামর্থ্য অনুযায়ী ভালো ভালো খাবার রান্না হয় সবার বাসায়। এছাড়া ও পরিবারের সদস্যদের সাথে আড্ডা মারা,বাহিরে ঘুরতে বেরহওয়া এই সব থাকে এই দিনটিতে । অন্যান্য দিন গুলোতে যেরকম কাজের চাপ থাকে কিন্তু শুক্রবার ছুটির দিন হওয়ার তেমন একটা কাজের চাপ থাকে না।

কিন্তু এই সুখের দিনটি বেশি সময় থাকে না। কিভাবে যেন দিনটি কেটে যায় তা বুঝতে ও পারা যায় না। মনে হয় যেন এক নিমিষেই দিনটি চলে গেল। অথচ এই দিনটির জন্য টানা ছয় দিন অপেক্ষা করতে হয়। ছোট্ট বেলায় যখন স্কুল পরতাম তখন এই একটি দিনই ছুটি পেতাম। তাই এই দিনটি নিয়ে অনেক আশাবাদী থাকতাম। বৃহস্পতিবার রাত থেকেই মোটামুটি একটা প্লেন করে রাখতাম যে শুক্রবারটিকে কিভাবে পার করব। আর যখন শুক্রবার শেষ হয়ে শনিবার আসতো তখন আবার অপেক্ষায় থাকতাম যে আবার কখন সে শুক্রবার আসবে। মোটামুটি এভাবেই আমার সারা সাপ্তাহ কাটতো। কিন্তু বর্তমানে কিছু কিছু স্কুল গুলোতে সাপ্তাহে দুই দিন অর্থাৎ শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। কিন্তু আমাদের সময় এই নিয়মটি ছিলোনা।


1.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

যাই হোক নিয়মটির কারনে ভালোই হয়েছে বাচ্চারা কিছুটা সময় পাচ্ছে। এই ভাইরাস আসার পর মানুষের মধ্যে প্রতিদিন যেন শুক্রবার এমনটা হয়ে উঠেছে। প্রতেকটা দিনই যেন অলস ভাবে পার করতে হচ্ছে। কেননা কর্মক্ষেত্র গুলো বন্ধ ছিল।

অবশ্য বর্তমানের পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ায় মানুষ আবার ও কর্ম ব্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য যদিও শুক্রবার ছুটির দিন তবে এটি সবার জন্য নয়। কিছু মানুষের এই দিনটিতে ও কাজ করতে হয়। যেমন ডাক্তার , আইন-শৃঙ্খলা বাহিনী, ডাইভার, আরো অনেকে। একবার ভাবুন তো তারা ও যদি আমদের মতো এই দিনটিতে বাসায় বসে ছুটি কাটাতো তবে কেমন হতো? ছুটির দিন বলে কি মানুষের অসুখ হবে না, ছুটির দিন বলে কি দুর্নীতি বন্ধ থাকবে, মানুষ কি কোথাও যেতে হলে পায়ে হেটে যেতে হবে। আসলে এই সকল মানুষদের ছুটির দিনেও কাজ করার কারনে কিন্তু আমারা আমাদের এর ছুটির দিনটি ভালো ভাবে কাটাতে পারছি। তাই আমাদের এই সব মানুষ সন্মান জানানো উচিত। এছাড়াও অনেক মানুষ আছে যাদের এই ছুটির দিনকে ঘিরে আয়-রোজকার হয় কেননা ছুটির দিনগুলোতে পার্কে বা বিনোদনমূলক স্থানগুলো মানুষজনের আনাগোনা বেশি থাকে যার ফলে ফেরিওয়ালাদের বেচা-বিক্রি ও বেশি হয়।

যাইহোক আমার কাছে শুক্রবার মানে মজার মজার সব খাবার, বিকেল বন্ধু সাথে বের হওয়া। আমি সব সময় চেষ্টা করি এই দিনটিতে আমার সব প্রফেশনাল কাজ থেকে রিল্যাক্স নেওয়ার।

তাই আমার কাছে Friday মানে Free-Day

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 5 years ago 

প্রথমে আমি স্বাগতম জানাচ্ছি আরিফ ভাইকে। ভাই শুক্রবার মানেই তো আমাদের গরিবদের জন্য একটা একটা হজের দিন। আমরা যারা কর্মব্যস্ত মানুষ পুরো সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে পড়ি। তাদের জন্য শুক্রবার স্পেশাল একটা দিন। আর খানাপিনা কোথায় যাও সবাই চায় যে শুক্রবারে জুমার নামাজের পরে পরিবারের সবাইকে সাথে নিয়ে ভাল-মন্দ খাবার খেতে এবং সুন্দর একটা সময় কাটাতে। আপনার মত আমার জন্য শুক্রবারটা স্পেশাল। আর সাধারন মানুষ তারাও চায় যে শুক্রবারটা তাদের আয়-রোজগার টা ভালো হবে। আমরা চাকরিজীবীরা চাই একটু আনন্দ একটা ভালো সময় কাটানোর জন্য আর গরিবরা চায় শুক্রবার দিনটা দুটো পয়সা আয় রোজগার করার জন্য। আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল মোহ আরিফ ভাইয়া

 5 years ago 

পুরো সপ্তাহের ব্যস্ততা আর ক্লান্তি শেষে একটু প্রশান্তির জন্য এই দিনটির গুরুত্ব অনেক। অনেক সুন্দর লেখেছেন ভাইয়া

খুব সুন্দর একটু দিন অতিবাহিত করছেন ভাইয়া💖💖

আপনি ঠিক বলেছেন ভাইয়া এই দিনটি যেন একটা আনন্দময় দিন সবাই এই দিনে অনেক আনন্দ মজা আড্ডা করে। এমনভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 years ago 

শুক্রবার মানেই আড্ডা এবং ঘোরাঘুরি। শুক্রবার মানেই পরিবারের সকলের সাথে একটি সুন্দর দিন কাটানো। হাজারো কর্মব্যস্ততার মাঝে এই দিনটিতে সকলে তার পরিবারের সাথে সময় কাটায়। ছুটির দিনে প্রিয়জনদের সাথে বসে তাদের পছন্দের খাবার খায়। এই দিনটি সত্যিই এক উৎসব মুখর দিন। আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 5 years ago 

ভাইয়া এই কথাটা ঠিক বলেছেন যে বৃহস্পতিবার রাত থেকে প্লেন করে রাখতাম যে শুক্রবার কিভাবে কাটাবো।এটা করতাম আমি স্কুলে থাকতে। সারা সপ্তাহ স্কুলে গিয়ে গিয়ে শুক্রবারের জন্য ওয়েট করতাম কারণ শুক্রবারের প্লেন ছিলো সকালে দেরি করে উঠবো,দুপুরে আম্মু বিরানী করবে, বিকালে ছাদে যাবো প্রায় এমনটাই।
আপনার পোস্ট পড়ে পুরনো কথা মনে পড়ে গেলো। অনেক ধন্যবাদ ভাইয়া স্মৃতিচারণ এর সুযোগ দেওয়ার জন্য।

অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই মোটামুটি একটা প্লেন করে রাখতাম যে শুক্রবারটিকে কিভাবে পার করব। আর যখন শুক্রবার শেষ হয়ে শনিবার আসতো তখন আবার অপেক্ষায় থাকতাম যে আবার কখন সে শুক্রবার আসবে।

এই কথা গুলো একদম আমার মনের কথা বলেছেন ভাই।আমি মূলত স্কুল লাইফে এরকম চিন্তা ভাবনা করেছি।

অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

একদম ঠিক বলেছেন ভাই ।এই দিনটি সব সময় ফ্রি ডে ভাই ।সব রিলাক্স এর শ্রেষ্ঠ দিন ।

 5 years ago 

আপনি ছুটির দিন নিয়ে অনেক সুন্দর লিখেছেন।আমরাও ছুটির দিন রবিবার নিয়ে। ছেলেবেলায় অনেক প্ল্যান করতাম। এখনো রবিবার এলে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। আপনার কথাগুলো পড়ে খুব ভালো লাগলো। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38