একবার না পারলে দেখ শতবার!!!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৯শে আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




possible-4058672_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

"পারিব না পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার " নিশ্চয়ই এ বাক্যটির সাথে আমরা সকলেই পরিচিত। এটিকে শুধুমাত্র একটি বাক্য বললেই হবে না এটা একটি ইঙ্গিত আমাদের শেখার জন্য । এ পৃথিবীতে পারব না বলতে আসলে কোন কিছুই নেই। যে কাজটি অন্য একজন মানুষ করতে পারে সে কাজটি আমি ও একজন মানুষ হয়ে নিশ্চয়ই করতে পারব, সে ক্ষেত্রে শুধুমাত্র সে ভরসা, বিশ্বাস এবং জ্ঞান অর্জন থাকা চাই।

আমরা আমাদের যে কোন কাজের ক্ষেত্রে এগোতে পারিনা কেন জানেন তো! আমাদের সেই মনোবল টা আসলে নেই। আমরা মনে করি ওই কাজটি আমাদের করা সম্ভব না বা আমরা এই কাজটি করতে পারবো না। কিন্তু আমাদের মনের মধ্যে যদি আমরা ওই মনোবল তৈরি করি যে না ওই মানুষটা যে কিনা এ কাজটি সম্পন্ন করেছে সেও আমার মত একজন রক্ত মাংসের মানুষ তাহলে সে পারলে আমি কেন পারব না। আর এই বিশ্বাস থেকেই অনেক সময় যেকোনো কাজ করা সম্ভব।

যেকোনো কাজের ক্ষেত্রে মনোবলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবল ঠিক থাকলে অনেক কিছুই করা সম্ভব। কিন্তু আমাদের মধ্যে মনোবলটা আসলেই কম। যার ফলে আমরা কোন কাজে এগোতে পারিনা।

আর যে কোন কিছুর চেষ্টা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। চেষ্টা কখনো বিফলে যায় না। চেষ্টা এক সময় না এক সময় আমাদেরকে সফলতার পথে বা আমরা যে কাজটি করতে চাই সে কাজটির পথে এগিয়ে নিয়ে যাবে। একবার চেষ্টাতে যদি আমরা ব্যর্থ হয় তাহলে দ্বিতীয়বার চেষ্টা করব দ্বিতীয়বার ব্যর্থ হলে এভাবে বারবার বারবার চেষ্টা করতে করতে আমরা অবশ্যই অবশ্যই কাজটিতে সফল হব।

আমরা হয়তো অনেকেই জানিনা সফলতার অনেক বড় একটি ধাপ হচ্ছে ব্যর্থতা। ব্যর্থ হতে হতে আমরা এক সময় সফলতার পথ খুঁজে পাবো। আজ পর্যন্ত কোন ব্যক্তি ব্যর্থ না হয়ে সফলতার পথ খুঁজে পায়নি। তাই এক কথায় বলতে গেলে ব্যর্থতা এবং সফলতা একে অপরের পরিপূরক। ব্যর্থতার কারণে কখনোই আমাদের সফলতার পথ থেকে ফিরে আসা উচিত নয়। ব্যর্থ হতে হতে সফল হওয়া যায়।

যারা শুরুতেই ব্যর্থতাকে মেনে নিয়ে বসেছিল তারা কিন্তু সফলতার মুখ কখনোই দেখিনি। আর যারা ব্যর্থতা কে বরণ করে নিয়ে বারবার সফলতার পিছনে ছুটে চলেছে তারা কিন্তু ঠিকই সফল হয়েছে। প্রতিটি সফল ব্যক্তির তার সফলতার গল্পের পিছনে দেখবেন অনেকগুলো ব্যর্থতা ছিল। আর সেই ব্যক্তি যদি শুরুতেই তার ব্যর্থতা গুলো মেনে নিত তাহলে সে কখনো এতোটুকু পর্যায়ে এসে পৌঁছাতো না।

একজনের ব্যর্থতার গল্প মানুষ তখনই শুনবে যখন সে ব্যক্তি সফল হবে। আপনার একটি কাজের পেছনে পরিশ্রম মেহনত এসব কিছু কখনোই কেউ শুনতে চাইবে না যদি না আপনি ভালো কোন পজিশনে না যান। যখনই আপনি আপনার ব্যর্থতার সবকিছুকে ফেলে দিয়ে সফল হবেন তখনই আপনার ব্যর্থতার গল্প সকালে শুনবে। তাই যেকোনো কাজে একবার, দুইবার না পারলে বারবার চেষ্টা করে ব্যর্থতাকে হার না মেনে এগোতে পারলে সফলতা জীবনে ধরা দিবেই।

তো আজ এই পর্যন্তই, সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

বাহ্ ভাই আপনি বেশ সুন্দর একটি টপিক্স নিয়ে আজকে লিখেছেন। সত্যি বলেছেন ভাই মানুষ তখনই কারো ব্যর্থতার গল্প শুনে যখন সে ব্যক্তি সফল হয়। কোন কাজে হাল না ছাড়ার মানসিকতা মানুষকে অনেক উপরে তুলতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আমিও মনে করি মনোবল থাকলে যে কোন কাজ বেশ সহজেই করে ফেলা সম্ভব। আর মনোবল হারালে কোন কাজই করা সম্ভব নয়। কেউ যদি কোন কাজে ফেইল মারে তাহলে তার বসে না থেকে বার বার চেষ্টা করা উচিত। আর ধৈর্য ধরে যে কোন কাজ চেষ্টা করলে একবার না একবার সফল কাম হবেই। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

টাইটেল দেখেই বুঝতে পেরেছি পোস্টটি আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আসলে আমাদের সকলেরই যে কোন কাজ একবার না পারলে বারবার চেষ্টা করা উচিত তাহলে অবশ্যই একবার না একবার আমরা এর সফলতা ফিরে পাবো এটাই সত্যি এটাই বাস্তব কথা। সফলতা পেতে হলে অবশ্যই তার পেছনের একটি ব্যর্থতার গল্প রয়েছে আর সেই ব্যর্থতার গল্প মানুষ তখনই পড়তে ভালো লাগে যখন সেই ওই বিষয়ে সফলতা লাভ করে। খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমাদের সামনে আপনি উপস্থাপন করেছেন পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি টপিক নিয়ে চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মতে ব‍্যর্থতা বলে কিছু নেই ভাই। হয় আপনি সফল হবেন না হয় শিখবেন। আর ব‍্যর্থতা তো সফলতার পূর্বশর্ত। চেষ্টা অনেক ছোট একটা কথা। কোন কাজে একবারে সফলতার আশা করা বোকামি। চেষ্টা করে যেতে হবে তবে সঠিক ভাবে। তবে এরমধ্যে অনেকেই আছে আমাদের চারপাশে যারা আমাদের ডিমোটিভেট করবে। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। অসাধারণ লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যেকোনো কাজ করতে গেলে দৃঢ় মনোবল থাকতে হয়। তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। শুরুতে কেউ কোনো কাজ ভালোভাবে বুঝতে পারে না বা করতে পারে না। কিন্তু একটা সময় ঠিকই দক্ষ হয়ে যায়। আর তখনই সফলতা অর্জন করা যায়। কিন্তু অনেকে দুএকবার চেষ্টা করে থেমে যায়। তারা কখনোই সফল হতে পারে না। প্রতিবার ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করতে পারলে, সফল হওয়া যায় খুব তাড়াতাড়ি। সুতরাং চেষ্টা চালিয়ে যেতে হবে বারবার। তাহলে সফলতা অবশ্যই অর্জন করা সম্ভব। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই এই বাক্যটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা পড়ে আসছি।তবুও চেষ্টা করার ধৈর্য্য বর্তমানে আমাদের মধ্যে যেন কম দেখা যায়।যাইহোক আমি আপনার সঙ্গে একমত ভাইয়া, মনোবল বৃদ্ধি করা বা সেটি ধরে রাখাটাই জরুরি।ব্যর্থ জীবন থেকেই মানুষ সফল হয়।সুন্দর উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব চমৎকার লিখেছেন ভাইয়া। আসলে আমাদের মনোবল বাড়িয়ে যেকোনো কাজ করতে হবে।একবার নয় শতবার। আসলেই সফল না হলে কেউ কোন ব্যর্থ মানুষের গল্প শুনতে চাইবে না।সুন্দর একটি বিষয় নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া আপনি খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যিই ভাইয়া একবার না পারিলে দেখো শতবার। আসলে আমরা অনেক সময় কোন কাজে একবার ব্যর্থ হলে পরবর্তীতে আর সে কাজের কোন চেষ্টা করি না । যে কারণে আমাদের আত্মবিশ্বাস বিলুপ্ত হয়ে যায়। তবে আপনার পোস্টটি পড়ে আর ও একটা বিষয় ভালো লাগলো যে কোন ব্যক্তি সফল হলে সে ব্যর্থতার গল্পটাই বেশি শুনে থাকে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61123.34
ETH 1583.02
USDT 1.00
SBD 0.47