নিজের ভালোলাগাটাকে গুরুত্ব দেওয়া উচিত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৫শে আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




desk-593327_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি জেনারেল রাইটিং পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে ইদানিং আমার জেনারেল রাইটিং বেশি লেখা হয়েছে। কেননা অন্যান্য ভ্যারাইটির পোস্টের ক্ষেত্রে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর এখন আমার সময়ের বড়ই স্বল্পতা। আগের মতো আসলে ওভাবে অতটা ফ্রি টাইম এখন আর পাইনা। তাই সব দিক দিয়ে ম্যানেজ করে চলতে আসলে কিছুটাই সমস্যা হয়ে যায়। তাই প্রায় সময় জেনারেল রাইটিং লেখা হয় কারণ এই জেনারেল রাইটিং টা আমার লিখতে ভালো লাগে আর খুব অল্প সময়ে সেটি লিখে ফেলা যায়।

তবে আমি আসলে অতটা জ্ঞানী গুণী ব্যক্তি নয় তাই প্রত্যেকটা বিষয়ে আমার অত বেশি ধারণা নেই। তবে আমি আমার বাস্তবিক ঘটনাগুলো যেগুলো আমাদের চারপাশে সচরাচর ঘটে থাকে ওই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আর বিষয়টা ও বেশ ভালই লাগে।

মাঝে মাঝে নিজেদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে মন্দ লাগেনা না বেশ ভালই লাগে। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের আবেগ অনুভূতিগুলো মাঝে মাঝে স্ট্যাটাস কিংবা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি কিন্তু ওই আবেগ অনুভূতিগুলো কিন্তু আমি এখন এখানেই প্রকাশ করতে পারি আর এটি করতেও অনেকটাই ভালো লাগে। আগে দেখা যেতে ঘণ্টার পর ঘণ্টা বিনা কারণে সোশ্যাল মিডিয়াটা একটিভ থাকা হতো তবে সেটার কোনো ফায়দায় হত না । তবে এখন আর সেভাবে সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকা হয় না। কেননা আমার সবকিছুই এখন স্টিমিট কেন্দ্রিক হয়ে উঠেছে। আর এখানেও যে আমরা কম আনন্দ কিংবা ভালো সময় কাটাচ্ছি না তা কিন্তু না, এখানেও বেশ ভালো সময় কাটাচ্ছি। আর এই ভালো সময় কাটানোর মধ্যে দিয়েই আমরা টাকা ইনকাম করছি । সত্যি আমাদেরকে এই আনন্দের সাথে ইনকাম করার সে সুযোগটা এ প্লাটফর্মটি করে দিয়েছে । আর দাদা না থাকলে তো সেটা সম্ভবই হতো না। এই মানুষটার কথা যতই বলবো ততই কম হবে।

আমি মনে করি জীবনে দুই পয়সা কম ইনকাম হোক তাতে সমস্যা নেই, কিন্তু নিজের ভালোলাগার জিনিসটাকে প্রাধান্য দেওয়া উচিত। জীবনের ব্যক্তিস্বাধীনতাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যে কাজটি করলে আমার ভাল লাগবে, যে কাজটিতে আমি সন্তুষ্ট থাকবো সেই কাজ থেকে হোক না একটু কম ইনকাম তাতে কোন ক্ষতি নেই। নিজের পছন্দ অপছন্দটাকে প্রাধান্য দেওয়া উচিত। বেশি উপার্জনের আশায় আমরা যখন আমাদের অপছন্দের কাজটি করবো তখন কিন্তু ওই কাজটিতে আমাদের আউটফিট ভালো আসবে না।আর আমরা যদি আমাদের পছন্দের কাজটি করি তাহলে সে কাজটিতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো।

যেমন আমার ভাললাগার একটি কাজ হচ্ছে প্রোগ্রামিং করা। সত্যি বলতে আমার প্রোগ্রামিং করতে খুবই ভালো লাগে তাই আমি যদি সারাক্ষণ এই কাজটি নিয়ে পড়ে থাকি তখনও আমার কোন বিরক্তবোধ আসবেনা। অথচ অন্য যেকোনো কাজ যেটা আমার কাছে করতে ভালো লাগে না সেটাকে যদি আমি কয়েক ঘন্টাও করি তাতে আমার বিরক্ত ভাব চলে আসে। তাই আমি মনে করি জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়া উচিত এতে ভালো কিছু অর্জন করা সম্ভব।

আজ এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমিও আপনার সাথে একমত এই বিষয়ে। প্রত্যেকটা মানুষের তার ইনকামের উপর নির্ভর করে নিজের শখ গুলো পূরণ করা উচিত। কিছু ভালো লাগা বিষয় থাকে সেগুলো পূরণ করার দরকার রয়েছে। ভালোলাগা যে কোন জিনিস আপনি যদি সারাদিন করতে থাকেন তাহলে তার উপর আপনার বিরক্ত লাগবে না এটাই স্বাভাবিক। আর মানুষ সাধারনত ভালোলাগার জিনিসের উপর বেশি প্রাধান্য দিয়ে থাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি একদম ঠিক বলেছেন ভাইয়া,নিজের ভালোলাগা গুরুত্ব দেওয়া উচিত সবসময়।কেননা কোনো জিনিস ভালো না লাগলে সেই জিনিসে হাজার চেষ্টা থাকলেও সঠিক আউটপুট পাওয়া যায়না।আপনার প্রোগ্রামিং ভালো লাগে তাই এটা করতে আপনার বিরক্তিও আসেনা। স্টিমিট তো অবশ্যই ভালো লাগার বিষয়,এখানে আমরা সব বিষয় শেয়ার করে থাকি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে এত সুন্দর সুন্দর করে কিছু কথা লিখার জন্য । আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমরা যারা চাকরি অথবা পড়ালেখার পাশাপাশি এই স্টিমিটএ কাজ করছি, তারা সবাই যেন একটা পরিবার। আসলে আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া টাকা পয়সা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আমরা এখানে একত্রিত হয়ে কাজ করে ভালো আছি। সবাই সবার সাথে কথা বলতে পারছি ।পরিচিত হচ্ছি। দুষ্টামি করছি ।নিজেদের দক্ষতাকে এখানে প্রেজেন্টেশন করছি। আর এজন্য আমরা বাংলা ব্লগ পরিবারের যারা এখানে কাজ করছি আমাদের সবাইকে এ সুযোগটা করে দেয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কনটেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া আমরা এখন সবাই অনেক সুন্দর ভাবে নিজেদের সময় গুলো কাটাচ্ছি। তাইতো আজকাল অন্যান্য সোশাল মিডিয়াতে একটিভ থাকা হয় না। আর ভালোলাগার কাজগুলো যদি আমরা সব সময় করি তাহলে অনেক ভালো লাগে। নিজের মনের কথাকে গুরুত্ব দেওয়া উচিত। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।

 3 years ago 

আপনার জেনারেল রাইটিং গুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে ভাই। আপনি সবসময় বাস্তবসম্মত কথা গুলো তুলে ধরেন আমাদের মাঝে। একটা সময় আমিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দিতাম। তবে এখন শুধুমাত্র স্টিমিট প্লাটফর্মে সময় দেই। যাইহোক আজকের টপিকটা দারুণ লেগেছে ভাই। আসলেই নিজের ভালোলাগাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ যেকোনো কাজ ভালোবেসে করলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সেই কাজ করতেও আনন্দ লাগে। ভালোলাগার কোনো কাজ করলে আত্মতৃপ্তিও পাওয়া যায়। তাই নিজের ভালোলাগাকে অবশ্যই প্রাধান্য দেওয়া জরুরী। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 63357.25
ETH 1887.49
USDT 1.00
SBD 0.37