পহেলা ফাল্গুন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১লা ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



flower-field-gd0715e42b_1920.jpg

ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাঝে কয়েক দিনের ওয়েদারে মনে হয়েছিল গরমকাল বুঝি চলে এলো। কেননা এই কইএকদিন ওয়েদার অনেকটাই উষ্ণ ছিল। তবে হঠাৎ করে দুইদিন ধরে আবার পুরো ওয়েদারটা যেন পরিবর্তন হয়ে গেল। আসলে নতুন ঋতুর আগমন তাই আবহাওয়ার পরিবর্তন হয়েছে ।কাল থেকেই মোটামুটি ওয়েদারটা ঠান্ডা ছিল। তবে আজ গতকালের তুলনায় ঠান্ডাটা আরো কিছুটা বেড়েছে। কুয়াশা ছাড়া রোদ থাকলেও উত্তরা বাতাসের কারণে শীতের প্রভাব টা কিছুটা লক্ষণীয়। এমনিতে আবহাওয়া উষ্ণ আছে তবে এই হিম হওয়াটা ঠান্ডাটাকে একটু বাড়িয়ে দিচ্ছে।

এই উত্তরের বাতাসটি না থাকলে ঠান্ডা এতটা লক্ষণীয় হতো না। আমার রুমের জানালাটা উত্তরমুখী তাই বেশ বুঝতে পারছি বসন্তকালের এই উত্তরা বাতাসের শীতলটা কতটুকু। জানালাটা একটু খুলতেই হালকা মৃদু বাতাস এসে পুরো শরীর জমিয়ে দেয় ঠান্ডায়। গায়ের লোমগুলো দাড়িয়ে যাই , দাঁতে দাঁত কাঁপতে শুরু করে ঠান্ডায়।

তাই সিদ্ধান্ত নিয়েছি শীতের পুরো সময়টাই এ জানাটা একেবারে তালা বন্ধ করে রাখার। তবে সেটি তো আর হওয়া সম্ভব নয়। কেননা প্রতিটা দিনই আম্মা এসে এই জানাটা খুলে দিয়ে যায়। কেননা তার বদ্ধ ঘর একদমই পছন্দ না। তার মতে ঘরের ভেতর আলো বাতাস না থাকলে নাকি অসুখ বিসুখ দেখা দেয়। তাই কি আর করার এই ঠান্ডা বাতাসের মধ্যেও জানালাটা খোলাই থাকে।

যাইহোক, আজ বিশ্ব ভালোবাসা দিবস আর সেই সাথে পহেলা ফাল্গুন। আজকের এই দুইটি বিশেষ দিনের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। এবং এই দিনটিকে ঘিরে নিশ্চয়ই পরিকল্পনাও আছে অনেকের অনেক।

তবে আমার এই বিশেষ দিনটিকে ঘিরে তেমন কোন পরিকল্পনা নেই। বরং আর চার-পাঁচটি দিনের মতোই কাটছে আমার।

আমি মনে করি, প্রিয় মানুষটিকে ভালোবাসতে নির্দিষ্ট কোন ক্ষণ কিংবা দিনের প্রয়োজন হয় না। আর প্রিয় মানুষটি যে কেউ হতে মা, বাবা, ভাই বোন , বন্ধুবান্ধব। তাই আলাদা করে এই দিনটিকে উদযাপন করার খুব একটা প্রয়োজন হয় না। তবে তা সত্বেও একটি বিশেষ দিন উপলক্ষে প্রিয় মানুষটিকে একটু খুশি করতে মানুষ কিছুটা আয়োজন করে। তবে আপাতত আমার এই দিনটিকে নিয়ে খুব একটা মাথাব্যথা নেই।

তবে এটাই ভেবে ভালো লাগছে যে ঋতুর রাজা বসন্তের আগমনের প্রথম দিন আজ। যদিও এখনো পর্যন্ত বসন্তের আগমনের তেমন কোন বার্তা চোখে পড়েনি। প্রকৃতিতে সে আগের মত রুক্ষশুষ্ক পাতাবিহীন গাছ গুলোর দেখা পাওয়া যায়। তবে এই প্রকৃতি আর বেশিদিন বিরাজ করবে না। খুব শীঘ্রই প্রকৃতি ভিন্ন এক নতুন সাজে সেজে উঠবে। গাছে গাছে ভরে উঠবে নতুন পাতা এবং ফুল। আম গাছগুলোতে মুকুল আসবে। পাখিগুলো গান করতে থাকবে আপন সুখে। ফুলে ফুলে ভরে উঠবে বাগান এবং পার্ক গুলো।খুব বেশি শীত না থাকলে হালকা এক শীতলতম ওয়েদার বিরাজ করবে এই বসন্তকালে ।

বসন্তের প্রকৃতির সৌন্দর্যের কথাগুলো যতই লিখছি ততই যেন কল্পনার গভীরে হারিয়ে যাচ্ছি। আসলেই প্রকৃতির এক অন্যরকম সুন্দর্য দেখতে পাওয়া যায় বসন্তকালে। যদিও ইট পাথরের শহরে প্রকৃতির পরিবর্তন গুলো খুব একটা চোখে পড়ে না। তারপরও একটা কথা আছে না ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। এখানে ও ব্যাপারটা ঠিক তাই। বসন্তকাল এটি খুব ভালোভাবে পরিলক্ষিত না হলেও এখন যে বসন্তকাল সেটি ভেবেই যেন ভালো লাগছে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আজ পহেলা ফাল্গুন বসন্ত কাল৷ অন্যান্য ঋতুর একটু আলাদা তা বলাই যায় ৷ দুপুর ধুলো মাঘা দুপুর চারদিক কেমন যেন ৷ আবার গাছে গাছে নতুন নতুন সবুজ পাতা ৷ বসন্তের প্রকৃতির সৌন্দর্যের শেষ ৷

 3 years ago 

শীতের মৌসুম শেষের দিকে প্রায় বসন্তের ছোঁয়া পেয়ে গিয়েছি । উত্তরের হাওয়া পরিবেশকে শীতল করে রেখেছে। শীতকালে এমনিতেই ঝড়ো হাওয়া কম থাকে একদম নেই বললেই চলে। বসন্তের ছোঁয়ায় সেই ঝড়ো হওয়া বইতে শুরু করেছে যাই হোক আজকে ভালোবাসা দিবস এবং বসন্তের প্রথম দিন অনেকের জন্য অনেক আনন্দের কিন্তু আমি এই দিনে আগের দিনের মতোই মনে করি। আপনার মত আমিও ভাই আমার কাছে প্রত্যেকটা দিন একই রকম থাকবে।

 3 years ago 

আসলেই কিছুদিন কিছুটা গরম ছিলো কিন্তু দুইদিন ধরে গায়ে কাটা দেওয়া শীত পরেছে।আসলেই বসন্ত এসেছে বলে কথা।আমাদের বাসাও উওরের জালানা দিয়ে বেশ ভালোই বাতাস ঢুকে আহা শীতকালে যে এই বাতাস কই যায়।যাই হোক ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।যদিও অনেকের এই দিনটি ঘিরে অনেক আনন্দ উশ্বাস । শুধু আমাদের কোন স্পেশাল দিন নেই ভাই এটা ঠিক ভালবাসতে আলাদা কোন দিবস লাগে না।ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38