জীবন থেকে জঞ্জাল ফেলতে জানতে হয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২৬ ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




road-8003640_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা যারা ভাড়া বাসায় থাকি। তাদের সুবিধা অসুবিধে দুটি দিকে রয়েছে। সুবিধা এ কারণেই বললাম কারণ আমাদের প্রয়োজনে আমরা যখন তখন যেকোনো মুহূর্তে বাসা চেঞ্জ করে নিতে পারি, এবং অন্য জায়গায় শিফট হতে পারি । আবার অসুবিধে এ কারণেই, বাসা চেঞ্জ করার সময় অনেকটা ঝামেলা পোহাতে হয় পুরো বাসার প্রত্যেকটা জিনিস স্থানান্তর করতে হয় যেটা অনেক ঝামেলায়। যারা বাসা চেঞ্জ করে তারাই বুঝে এই ঝামেলাটা কতখানি।

যাই হোক, প্রতিবার বাসা চেঞ্জ করার সময় আমাদের এত এত জিনিস নষ্ট হয়ে যাই বা ফেলে দিতে হয়। কিন্তু আম্মু কখনো সে সকল জিনিসগুলো ফেলতে চাই না। তিনি বলেন যদি কখনো জিনিসগুলো লাগে তখন কি হবে। আর কখনো যদি লাগে সে আশায় রেখে রেখে অনেক অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে। কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বছরে একবার কিংবা দুইবার ব্যবহার হয় যেমন ধরেন- বাসা চেঞ্জ করার প্যাকেট , দড়ি, বস্তা, পুরনো জামা কাপড় কিংবা আরো অন্যান্য জিনিস যেগুলো আসলে অনেকদিন পরে হয়তো একবার ব্যবহারের প্রয়োজন হলে হয় না হলে নাই । সে সকল এক দুইবারের জন্য ব্যবহারের জিনিস সারা বছর ধরে আঁকড়ে ধরে রাখাটা আমার কাছে মনে হয় অযৌক্তিক।

এসব জঞ্জাল গুলো জমিয়ে রাখতে রাখতে একসময় দেখা যায় অনেকগুলো জিনিস জমে যায়। ফলে দেখা যায় প্রয়োজনীয় জিনিসগুলো রাখারও জায়গা থাকে না। তা এক দুইবার ব্যবহারের জন্য এই জঞ্জাল গুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার কোন প্রয়োজন নেই।

ঠিক একই ভাবে আমাদের জীবনের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। আমাদের জীবনে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো থেকে বেরিয়ে আসা উচিত। যে সকল সম্পর্ক গুলো আমাদের জীবনে কোন কাজে আসে না, শুধু শুধু সম্পর্কগুলো ধরে রেখে সম্পর্ক গুলোকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। সম্পর্কগুলো টেনে নিয়ে যেতে যেতে এক সময় সে সম্পর্কগুলোতে মরীচিকা ধরে, তখন আরো খারাপের দিকে যেতে থাকে । তাই যে সম্পর্কে মুক্তি প্রয়োজন সে সম্পর্কে কে মুক্তি দাওয়াই ভালো।

অপ্রয়োজনীয় সম্পর্ক গুলোকে এগিয়ে নিয়ে গেলে পরবর্তীতে দেখা যায় প্রয়োজনীয় সম্পর্ক গুলোকে ও আর টিকিয়ে রাখা যায় না। তাই জীবন থেকে কিছু সম্পর্ক জঞ্জালের মতো ফেলে দেওয়া উচিত। যাতে আমাদের জীবনটা অনেকটা হালকা হয়ে যায়। আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি।

জীবনে কিছু সম্পর্ক আছে যেগুলো শুরুতে খুবই প্রয়োজন কিন্তু কোন এক সময় সেই সম্পর্ক গুলো জঞ্জালে পরিণত হয়। জঞ্জাল গুলো জীবন থেকে যত তাড়াতাড়ি নিরাময় করা যায় জীবনটা তত সুন্দর হয়ে উঠবে। তখন জীবনটা মুক্ত পাখির মত মনে হবে। কোন বাধা ধরা থাকবে না, কোন নিষেধ থাকবে না। তাই জীবন থেকে জঞ্জাল সরাতে জানতে হবে।

যাইহোক, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

বেশ দারুন একটি উদাহরন দিয়ে আজ আপনি আমাদের সাথে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। সত্যিতো যে সম্পর্ক আমাদের জীবনে কোন ভূমিকা রাখে না, কি দরকার সে সমস্ত সম্পর্কগুলো ধরে রাখার? অযথা জীবন টাকে হ্যারেজ করা। এগুলোর বুঝা বহন করাও তো বেশ কষ্ট। তাই তো ভাইয়া আপনার সাথে আমিও একমত যে জীবনে অকেজো সম্পর্ককে বাতিল বলে ফেলে দেওয়াই উচিত।

 3 years ago 

আপনার কথাগুলোর সাথে আমিও একমত। মাঝে মাঝে আমাদের জীবন থেকেও জঞ্জাল গুলো পরিষ্কার করা উচিত। না হলে সেগুলো জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি করবে।
আর সত্যি বলতে বাসা পরিবর্তন করা ভীষণ কঠিন একটা কাজ। সম্প্রতি মাসখানেক আগে আমিও বাসা পরিবর্তন করলাম এতটাই কষ্ট হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। তবে আমি বেশ কিছু পুরনো জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস সেখানে ফেলে এসেছি।
আমিও মনে করি অবান্তর সম্পর্কগুলো বয়ে বেড়ানোর কোন যৌক্তিকতা নেই জীবনে।
ধন্যবাদ ভাই সুন্দর পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ ভাই বাস্তবিক প্রেক্ষাপট থেকে খুব দারুন একটি উদাহরণ দিয়ে বুঝালেন। আসলেই এরকম অবশিষ্ট বছরে দুই একদিন ব্যবহার কৃত পণ্যের মতো কিছু সম্পর্কও আছে। সেগুলো আসলে টিকিয়ে রাখলেও নিজের ক্ষতি। তাই মাঝে মাঝে এরকম সম্পর্ক গুলোকে ছাটাই করে দেওয়াই ভালো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও তাই মনে হয় মাঝে মাঝে কিছু সম্পর্কে থেকে বেরিয়ে আসা উচিত! নয়তো জীবনটা আরও দূর্বিষহ হয়ে পরে। এটা যত তাড়াতাড়ি ফেলে যাওয়া যায় ততই জীবনটা আমার মনে হয় সহজ হয়। তবে মাঝে এ সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসাও কঠিনহয়ে পরে

 3 years ago 

অপ্রয়োজনীয় জিনিসপত্র বাসার মধ্যে রাখা আমার একেবারেই পছন্দ না। কিন্তু অনেক মানুষকে দেখি যে কিছুই ফেলতে চায় না। তাদের নাকি মায়া লাগে ফেলতে। যাইহোক জীবনটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে এবং উপভোগ করতে, অবশ্যই জীবন থেকে জঞ্জাল দূর করা দরকার। কিছু কিছু মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখে নিজেদের লাভের আশায় বা স্বার্থ হাসিল করার জন্য। তারা আমাদের জীবনে কোনো কাজেই আসে না। সেই সমস্ত মানুষেরা আমাদের জীবনের জঞ্জাল এবং তাদেরকে জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করা উচিত। তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37