রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি।
আজ- ২৫ই, ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পর চলে এলাম নতুন একটি ডাই আপনার সাথে শেয়ার করতে।









আজকের এই ডাইটি তৈরির পদ্ধতিটি সহজ এবং খুবই সুন্দর দেখতে। তবে একটু সময় সাপেক্ষ কেননা কাগজগুলো কে ছোট ছোট টুকরো করে এবং তা ভাঁজ করতে কিছুটা সময় লাগে। তবে যাই বলুন না কেন কাগজে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে আমার বেশ ভালো লাগে। হয়তো হাতে পর্যাপ্ত সময় না থাকায় সবসময়ই চাইলেই ডাই পোস্ট শেয়ার করা হয় না।
যাইহোক, আমার এই নিনজা স্টার টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ আপনারা চাইলে আমার এই পোস্টটি ফলো করে বানাতে পারেন।
প্রয়োজনীয় উপকরণঃ
- কাগজ।
- কাঁচি।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে আটটি কাগজ কেটে নেব।
ধাপ- ২ঃ
- এরপর কাগজগুলো কে কোনাকুনি করে ভাঁজ করে নিব।
ধাপ- ৩ঃ
- এরপর কাগজগুলোতে লম্বা লম্বা এবং কোনাকুনি করে ভাঁজ করা শেষে দুই পাশের কণাগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি ।
ধাপ- ৪ঃ
- এরপর কাগজগুলো কে নিচে দেখানো ছবি গুলোর মত করে ভাঁজ করে নেব।
ধাপ- ৫ঃ
- এরপর ভাঁজ করে নেওয়া প্রত্যেকটি কাগজকে একটির সাথে আরেকটি লাগিয়ে দেবো।
ধাপ- ৬ঃ
- প্রত্যেকটি কাগজ একসাথে জোড়া দেওয়ার পরে এইরকম দেখতে হয়েছে।
ধাপ- ৭ঃ
- এরপর কাগজের কণাগুলোকে টেনে বের করে আনলেই তৈরি হয়ে যাবে নিনজা স্টার।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার নিনজা স্টার তৈরীর ডাই পোস্ট আমার খুব ভাল লেগেছে। আপনার কাগজ দিয়ে তৈরীর হাত ভাল। স্টার বানাতে যে কাগজের রঙ সিলেকশন করেছেন তার কম্বিনেশন খুবই ভাল এবং দেখতে চমৎকার লাগছে। আপনি প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
আপনার তো স্টারটি খুবই সুন্দর দেখার যাচ্ছে। এগুলো দেওয়ালে মারলে খুব ভালো লাগে দেখতে। আমার বাংলা ব্লগে সদস্য হয়ে প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি আপনাদের থেকে।এরকম সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ।
ডাই পোস্ট গুলো করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে এই ধরনের ডাই পোস্ট করতে আমারো ভিশন ভালো লাগে। নিনজা স্টার তৈরি টা অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কালার টা সুন্দর ম্যাচিং করেছে। বানানোর পদ্ধতি টা সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ ফুটিয়ে তুলেছেন। আমিও এই নিনজা স্টার বানানো টা চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ও বেশ ভালো লাগে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। নিশ্চয়ই আপনি এটি বানাতে সক্ষম হবেন ।
জি ভাইয়া ইনশাআল্লাহ চেষ্টা করবো। হয়তোবা আপনার মতো এতো সুন্দর হবে না। তারপরও চেষ্টা করবো।
পড়ার টেবিলের সাথে আর দেওয়ালে লাগালে অনেক সুন্দর লাগবে। কত কিছু শিখতেছি কমিউনিটি থেকে।সৃজনশীলতা অনেক বৃদ্ধি পাচ্ছে।ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভালো লাগে। তবে হয়তো সময়ের অভাবে তৈরি করা হয়ে ওঠেনা। আপনার তৈরি করা এই রঙিন কাগজের নিনজা স্টার খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো দারুন লেগেছে। আর কালার কম্বিনেশন দারুন ছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আসলে কাগজ দিয়ে বিভিন্ন ধরনে ফুল বানানো যায় ।বিভিন্ন কালারে কাগজ দিয়ে ফুল বানালে আরও বেশি সুন্দর লাগে ।আপনার তৈরি নিনজা স্টার টা অনেক সুন্দর ।একদম ইউনিক একটি ফুলের ডিজাইন করছেন । আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করাব জন্য ।
রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি। খুবই অসাধারণভাবে করেছেন ভাই। দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। নিনজা স্টার তৈরির ধাপগুলো খুবই অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ওয়াও অসাধারন রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ ছিল প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন। আশা করি আমি তৈরি করতে পারব আপনার টা দেখে শিখে নিয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি।
রঙ্গিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি নিনজা স্টার তৈরি করেছেন । দেখতে খুবই চমৎকার লাগছে। কাগজের তৈরি জিনিসগুলো করতে অনেক ধৈর্য ও সময়ের ব্যাপার। যা অনেক সময়ের জন্য করে ওঠা হয় না আপনার তৈরি নিনজা স্টারের কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরির প্রতিটি ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই স্টারগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর দেখা। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ড্রাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।