লাল পয়সা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000039133.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

সময়ের সাথে সাথে আমাদের প্রচলিত মুদ্রার অনেকটাই পরিবর্তিত হয়ে উঠেছে। দেখুন আজ থেকে কয়েক বছর আগে আমরা যে কাগজের নোটগুলো ব্যবহার করতাম সেগুলো মধ্যে আর বর্তমানে কাগজিয় মুদ্রা গুলোর মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। এখনো ছোটবেলার একটি নেটের কথা খুব বেশি মনে পড়ে সেটা হচ্ছে দুই টাকার নোট। ওই নোটটার মধ্যে দোয়েল পাখি ছাপানো ছিল যে নোট ছিল আমার খুবই পছন্দের। এরপর সবুজ রঙের ২০ টাকার নোট । এছাড়া একটা টাকার কাগজীয় নোট ছিল। যেটির প্রচলন বর্তমানে নেই। এখন শুধুমাত্র টাকার কয়েন আছে। তাছাড়া ১০০ টাকার নোটটাও ছিল এখনকার নোট থেকে ভিন্ন। তখনকার সময়ে সর্বোচ্চ নোট ছিল ৫০০ টাকা। ২০০ টাকার কোন নোট ছিল না। এছাড়া ১ হাজার টাকারও কোনো নোট ছিল না তখন। সময়ের সাথে সাথে আসলে অর্থের মূল্য পরিবর্তন যেমন হয়েছে সেই সাথে সাথে অর্থের রূপেরও পরিবর্তন হয়েছে। আগে আমরা এক টাকা দিয়ে যা পেতাম তা আজ পাওয়া যায় না। তখনকার সময় মানুষের উপার্জন যেমন কম ছিল তেমন খরচও কম ছিল। কিন্তু বর্তমানে উপার্জন যেমন বেড়েছে খরচে তার থেকেও কয়েকজন হারে বেড়েছে। মুদ্রাস্ফীতি তো প্রতিনিয়তই হয়েই চলেছে।

যাইহোক অর্থনীতির এই সকল বিষয়গুলো নিয়ে আর খুব গভীরভাবে না যায়। তাহলে কথার মুল প্রসঙ্গ থেকে অনেকটাই বেরিয়ে যাব। আজকে মূলত খুব পুরনো একটা একটি ঘটনা কথা মনে পড়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি।

আরো বেশ কিছু বছর আগে সালটা আমার অতটা মনে নেই। লাল রঙের এক টাকার পয়সার প্রচলন ছিল। যেগুলো আজ প্রায় বিলুপ্ত এবং বাজারে সেই পয়সার প্রচলন এখন আর নেই। তবে বুদ্ধি করে কয়েকটি পয়সা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছিলাম। ঐদিন পুরনো জিনিসপত্র গুলো ঘাটতে গিয়ে সেরকমই একটি লাল রঙের পয়সা খুঁজে পেয়েছিলাম যেটি মূলত পুরানো সেই স্মৃতিগুলো মনে করে দিয়েছিল।

যাই হোক, আপনাদের মনে আছে কিনা জানিনা তবে একবার লাল পয়সা অনেক দাম দিয়ে বিক্রি হয়েছিল। একটি লাল পয়সা দশ টাকা,২০ টাকা, দিয়ে বিক্রি করা যেত এমনকি অনেকে এর থেকে বেশি দামে ১০০ টাকা দিয়েও বিক্রি করেছে বলে শোনা গিয়েছে ।

আমাদের বাসায় এক হুজুর আসতেন যিনি আমাকে আরবি পড়াতেন। এলাকায় তিনি মোটামুটি পরিচিত ছিলেন এবং সম্মানী একজন লোক ছিলেন। প্রতিদিন সকালেই তিনি আসতেন। আমাকে স্কুল যাওয়ার আগেই ভোর বেলার দিকে তিনি পড়াতে আসতেন। কিন্তু ঐদিন আমার স্কুল বন্ধ থাকায় তিনি একটু বেলা করে এসেছেন অর্থাৎ দশটা কিংবা আরো কিছুটা পরের দিকে এসেছেন। আগের দিন আমাকে বলে রেখেছিলাম যেহেতু পরের দিন স্কুল বন্ধ সেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠবো এবং দেরি করে পড়তে বসবো। তখন তো স্কুল বন্ধ মানে অন্যরকম একটি দিন। অনেকটা আনন্দ। যাই হোক ঐদিন হুজুর পড়াতে আসলেন। পড়ানোর এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন আমাদের কাছে কোন লাল পয়সা আছে কিনা। থাকলে ওনার কাছে পয়সাটি বিক্রি করতে। একটি লাল পয়সা দিলে তিনি ৮ টাকা দিবে। উনার কথা শুনে বেশ অবাক হলাম ভাবলাম এক টাকার পয়সা দিয়ে আট টাকা। তখন আমার কাছে মনে হয় দুইটা না তিনটা লাল পয়সা ছিল এবং হুজুর কে সেগুলো গুলো দিয়ে দিলাম। এবং তিনি আরো বললেন কারো কাছে যদি থেকে থাকে তাহলে তার কাছে বিক্রি করতে তিনি সেগুলো কিনবেন। ওই সময় আসলে চারিদিকে এরকম একটি ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা ব্যাপক চলছিল। আমিও পুরো বাসায় খুঁজে খুঁজে দেখছিলাম কোথাও লাল পয়সা আছে কিনা। অনেকগুলো পেয়েও ছিলাম। আমি সবগুলো পয়সা বিক্রি করিনি কিছু পয়সা রেখে দিয়েছিলাম নিজের কাছে। ওই দিনের সেই রেখে কয়েকটি পয়সা এখনো আছে আমার কাছে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

বিভিন্ন ধরনের টাকা সংগ্রহ করার একটা অভ‍্যাস বা শখ আমার আছে। সেই ধারাবাহিকতায় আমি আমার কাছে ঐ লাল এক টাকা কিছু সংগ্রহ করে রেখেছি। ঐগুলো এখনও আছে। ঐসময় এটা নিয়ে বেশ ভালো হূলস্থূল হয়েছিল। অনেকে বেশি টাকায় তাদের ঐ লাল একটাকার নোট বিক্রি করে দেয়।

 2 years ago 

লাল পয়সা বলতে আপনি তামার পয়সা কে বুঝিয়েছেন যতদূর সম্ভব।ওই কয়েন টি ২০০৯ এর দিকে বিলুপ্ত হয়।যতদূর শুনেছিলাম ওই কয়েন গুলো তামার হওয়ায় ১ টাকা =৫০ দিয়ে নেওয়া হতো।কয়েন সংগ্রহে রাখা একধরনের শখ।ভালো লাগলো আপনার সংগ্রহে এখনো আছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

১ টাকার লাল পয়সা নিয়ে বেশ কয়েক বছর আগে চারিদিকে আলোচনার ঝড় বয়ে গিয়েছিল। অনেকে নাকি ৪০০/৫০০ টাকাও বিক্রি করেছে ১ টা লাল পয়সা। আবার অনেকে বেশ কিছু লাল পয়সা জমিয়ে রেখেছে ভবিষ্যতের জন্য। তাদের ধারণা ভবিষ্যতে নাকি লাল পয়সা আরও বেশি দামে বিক্রি করা যাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60085.45
ETH 1618.54
USDT 1.00
SBD 0.38