মানবতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




puppy-1207816_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। অন্য যেকোন জীবের থেকে মানুষকে আলাদা করা যায় শুধুমাত্র মানুষের বিবেক বুদ্ধি আছে বলে। একজন মানুষের যেভাবে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনার সুযোগ আছে অন্য কোন প্রাণীর মধ্যে সেটি নেই। তাই মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে এতটা তফাৎ। কিন্তু আমাদের এই বিবেক বুদ্ধিটা এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে । মানুষের মধ্যে মনুষত্ববোধ এখন আর নেই। মানুষ এখন নিজের স্বার্থ চিন্তায় বিবেকহীন পশুদের মতো হয়ে উঠেছে। বিবেকহীন প্রাণী যেভাবে বুঝতে পারে না তাদের জন্য কোনটি করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমরা মানুষরাও নিজেদের স্বার্থসিদ্ধির মোহে পড়ে বুঝতে পারছি না কোনটি করা আমাদের উচিত আর কোনটি করা উচিত না। মানুষের সব থেকে বড় ধর্ম হচ্ছে মানবতা এই মানবতাটাই আমরা এখন ভুলতে বসেছি।

সৃষ্টিকর্তা সবথেকে বেশি বিবেক বুদ্ধি প্রদান করেছেন মানুষকে। আর এই মানুষের জন্য এত কিছুর সৃষ্টি। দেখুন এই বিশ্ব জগতে যা কিছু সৃষ্টি সব কিছুই কিন্তু আমাদের কল্যাণে করা হয়েছে। এই সুন্দর প্রকৃতি, পশু -পাখি, গাছপালা, অক্সিজেন এই সব কিছু কিন্তু আমাদের জন্যই সৃষ্টি। গাছপালা যদি না থাকতো তাহলে আমরা অক্সিজেন পেতাম না, পানি যদি না থাকে তাহলে আমরা তৃষ্ণা মেটাতে পারতাম না, এই চাঁদ সূর্য যদি না থাকতো তাহলে আমরা আলো পেতাম না।তাই সহজ ভাবেই বলা যায় যে সব কিছুই সৃষ্টির পিছনে কিন্তু আমাদের মানুষের উপকারিতা লুকিয়ে রয়েছে। কিন্তু আমার সে মানুষরাই নিজেদের উপকারী জিনিসগুলোকেই আবার ধ্বংস করছি।

আমি একজন মানুষ হয়ে মানুষ জাতির বদনাম করছি। বিষয়টা অস্বাভাবিক তবে এটাই সত্য যে কিছু সংখ্যক বিবেকহীন মানুষের জন্য পুরো মানুষ জাতির বদনাম ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, সিসিটিভিতে ধারণকৃত একটি ভিডিও দেখলাম যেখানে কিনা একটি গাড়ি চালক একটি নিরীহ কুকুর ছানাকে গাড়ি চাপায় মেরে ফেলে। এমন কি অ্যাক্সিডেন্টটা ঘটানোর পর তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই যে, একটি নিরীহ প্রাণী কে এভাবে মেরে ফেলেছি সে বিষয়ে। এক্সিডেন্ট ভুলবশত কিংবা ইচ্ছাকৃত যেভাবেই হোক না কেন একটিবারের জন্য গাড়ি থেকে নেমে এসে কুকুরছানাটাকে তার দেখা উচিত ছিল।

আমরা মানুষ আমাদের বিবেক, বুদ্ধি সব কিছু থেকে বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের মধ্যে কোন বিবেক নেই, কোন আবেগ নেই। হয়তো এই একটি ঘটনা আমাদের চোখে সামনে এসেছে বলে আমরা বলছি কিন্তু এরকম রাস্তাঘাটে দেখা যায় বিনা কারণেই রাস্তায় থাকা কুকুর বিড়াল গুলোকে অত্যাচার করছে মানুষ। একজন বিবেক বুদ্ধিমান মানুষের এ সকল অমানবিক কর্মকান্ড করা গুলো কি শোভা পায়। আমি বলব যারা এই সকল কর্মকাণ্ডগুলো করে তারা মানুষের কাতারেই পড়ে না। আমার বিবেচনায় তাদেরকে মানুষ হিসেবে গণ্য করার কোন প্রয়োজন নেই। এই সকল মানুষগুলোকে যদি মানুষ বলা হয় তাহলে মানুষ জাতিকে অপমান করা হবে।

যাইহোক আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

ভাইয়া অনেকগুলো উদাহরণের মাধ্যমে আপনি আমাদের মাঝে মানবতার বিষয়টি তুলে ধরেছেন। দারুন ছিল আপনার মানবতা নিয়ে উদাহরণ গুলো। আসলে আমার মনে হয় পশুপাখির মধ্যে যে মানবতা আছে মানুষের মধ্যে তার ছিটে ফোটাও নেই। একটি কুকুর বা বিড়াল কে আদর আর ভালোবাসা দিলে সে আপনার কাছ হতে যাবে না। আর একজন মানুষের উপকার করলে সে একটি বাঁশ নিয়ে দাড়িঁয়ে থাকবে উল্টো বাশঁ দেওয়ার জন্য।

 3 years ago 

সৃষ্টির সেরা জীব মানষ আর মানুষের বিবেক বুদ্ধি আছে বলেই মানুষ কে সেরা জীব উপাধি দিয়েছে। কিন্তুু এই সেরা জীবেই অমানবিক কাজ করে চলছে সব সময়।কুকুর ছানা তো দূর মানুষ হয়ে মানষকে পিষে চলে যায়। সেখানে মানবতা কোথায়।একদমই ঠিক বলেছেন সব মানুষকে মানুষ বলা হলে মানুষ জাতিকে অপমান করা হবে।ধন্যবাদ

 3 years ago 

মানুষ সৃষ্টির সেরা জীব হলেও, বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে মানবতা নেই বললেই চলে। বেশিরভাগ মানুষ একেবারে মনুষ্যত্বহীন এবং বিবেকহীন হয়ে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ পশুর চেয়েও জঘন্য কাজ করে ফেলে। তাহলে আল্লাহ তায়ালা কেনো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে,সেটা কেউ ভাবে না সেভাবে। দিনদিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। সামনে হয়তো আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে মানুষ হয়ে মাঝে মাঝে এমন বিবেকহীন কাজ করে যেটা পশুর থেকেও নিম্ন লেভলের! যেটা একজন মানুষের মোটেও করা উচিত ছিল না। আসলে কথায় আছে না বিবেকহীন মানুষ পশুর সমান! মানুষের মাঝে পশুত্বের আচরণ মোটেও কাম্য নয়। আশা করছি মানুষ, মানুষের সর্বশ্রেষ্ঠ আচরণটাই করবে সকল জীবদের প্রতি

 3 years ago 

আসলে মানুষের বিবেক বুদ্ধি থাকলে কি হবে মানুষেরা মাঝে মাঝে এমন কিছু করে থাকে যেগুলো পশুর থেকেও খারাপ। আর হ্যাঁ পশুপাখি অত্যাচার করতে যেন কিছু মানুষের মনে কষ্টই হয় না। তাদের কাছে যেন সেটাই স্বাভাবিক মনে হয়। তবে আপনার ঘটনাটি শুনে বেশ খারাপ লাগলো যে উনি একটি কুকুরকে গাড়ি চাপা দিয়ে চলে গেলেন কিন্তু পরে সেদিকে আর ফিরেও তাকাননি। আসলে এখানে আর কিছুই বলার নাই। কারণ আমিও যেহেতু মানুষ তাই মানুষের এরকম কর্মকাণ্ডে আমরা নিজেরাই লজ্জিত। যাই হোক ধন্যবাদ ভাই এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60737.85
ETH 1558.46
USDT 1.00
SBD 0.50