সৃষ্টিকর্তা আমাদের বাঁচাবে...

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




jesus-3548007_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সকলেই কমবেশি ভাগ্য বিশ্বাসী। আমাদের ইসলাম ধর্মেও এই ভাগ্য বিশ্বাসের কথাটি উল্লেখ আছে। ইসলাম ধর্মে ভাগ্যবিশ্বাস গুরুত্বপূর্ণ একটি আমল ও আমাদের জন্য। তবে আমাদের জীবনে কিছু কিছু বিষয় আছে যেটা সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটা বোকামি। চেষ্টা, পরিশ্রম এবং সততা এসব কিছু সংমিশ্রণে মূলত ভাগ্য। তাই সর্বোচ্চ চেষ্টা পর বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যেতে পারে। আমাদের কাছে অতীতটা যেমন স্পষ্ট ঠিক তেমনি আমাদের সৃষ্টিকর্তার কাছে ভবিষ্যৎটাও স্পষ্ট। আর তিনিই জানেন কে পরিশ্রমী, কে নিষ্ঠাবান, কে সততা এবং কে চেষ্টা বজায় রেখেছেন । আর এসব কিছু মধ্যেই তিনি আমাদের ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছেন।

ভাগ্যে থাকলে হবে ভাগ্যে না থাকলে হবে না, এমন চিন্তাধারা নিয়ে আমরা বসে থাকি তাহলে ভাগ্য কখনো আমাদের সহায় হবে না।

তো চলুন ভাগ্য কিংবা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নিয়ে নিয়ে একটি শিক্ষনীয় গল্প বলা যাক।

একবার এক এলাকায় খুব বন্যা হয়। ওই এলাকার প্রত্যেকটি ঘর বাড়ি ডুবে যায়। উদ্ধারকর্মীরা আসে ওই এলাকায় থাকা প্রত্যেকটি লোককে আশ্রয় কেন্দ্রে বা সুরক্ষিত কোন স্থানে পৌঁছে দেওয়ার জন্য। একে একে প্রত্যেকটা লোককে হেলিকপ্টার বা নৌকা করে যে যেভাবে পারছে সেভাবেই লোকদের উদ্ধার করছে। এভাবে করে পুরো বন্যায় কবলিত এলাকার উদ্ধারকর্ম যখন শেষ হওয়ার পথে, এবং সকলে যখন ধারণা করে নিয়েছে যে এলাকায় আর কোন মানুষ নেই ঠিক তখনই একজন বৃদ্ধ কে দেখা যায়। তিনি তার ঘরের চালের ওপরে বসে আছেন। বন্যায় কবলিত অন্যান্য ব্যক্তিরা যেভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য উদ্ধারকর্মীদের নিকট সাহায্যের জন্য বার্তা পাঠায় এই ব্যক্তির মধ্যে সেরকম কিছুই দেখা যায়নি। সে নিরবে বসে আছে আর হাত তুলে শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে।

ওই বৃদ্ধ ব্যক্তিটি একজন ধর্মভীর মানুষ, তিনি ভাগ্যে প্রচন্ড বিশ্বাসী। তিনি সবকিছুই ভাগ্যের উপর ছেড়ে দিতেন। এদিকে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠায়। কিন্তু সে এখানে উঠে না। এরপর নৌকা পাঠায় তাতেও সে উঠে না। সেই শুধু একটি কথাই বলে সৃষ্টিকর্তা তাকে বাঁচাবে। এ বিশ্বাস নিয়েই সে বসে আছে।

অনেক সময় আমরাও ঠিক এমন ভাবে একেবারে সৃষ্টিকর্তার আশায় হাত গুটিয়ে বসে থাকি। এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে সৃষ্টিকর্তা আমাদের বাঁচাবেন এমন চিন্তা করি। আসলেই কি তাই? এভাবে কি কখনো সম্ভব। ওই বৃদ্ধার বিশ্বাস অনুযায়ী কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই তাকে বাঁচানোর সুযোগ তৈরি করে দিয়েছেন কিন্তু সেটি তা কিনে নেননি। তাহলে এখানে সৃষ্টিকর্তার কোন দোষ নেই। আর এভাবে করে বৃদ্ধা সৃষ্টিকর্তা বাঁচাবে সে আশায় বোকার মত বসে থেকে একসময় মৃত্যু বরণ করেন।

সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা অবশ্যই কর্তব্য। তবে জীবনে যদি সুযোগ আসে সেই সুযোগ কাজে লাগানোটাও বুদ্ধিমানের কাজ।

যাইহোক, আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমরা সব সময় ভাগ্যের উপর ছেড়ে দিই কিন্তু সৃষ্টিকর্তা আমাদের চেষ্টা, পরিশ্রম করতে বলেছেন। আমরা যদি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে রাস্তার মাঝখানে বসে থাকি, যদি বলি সৃষ্টিকর্তা যা কপালে লিখেছেন তাই হবে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা বিবেক দিয়েছেন, বিবেককে কাজে লাগাতে হবে। সৃষ্টিকর্তা তাকে বাঁচানোর সুযোগ তৈরি করে দিয়েছেন কিন্তু তা নেননি। তাই আমাদের সবসময়ই ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরে বিবেককে কাজে লাগাতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া চমৎকার একটি অনুচ্ছেদ আজ শেয়ার করলেন। বাস্তব কিছু কথা তুলে ধরেছেন। এটা ঠিক আমরা আল্লাহর উপর বিশ্বাস করে বসে থাকি।কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে না।আমাদের চেষ্টা করতে হবে।বৃদ্ধের গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম বিপদে আল্লাহ তাকে সাহায্যের জন্য লোক পাঠিয়ে দিয়েছেন।কিন্তু তিনি তা গ্রহন করেননি। আল্লাহর ভরসা ছিল বলেই তো লোক এসেছিল উদ্ধার করতে এটা তিনি বুঝতে চেষ্টা করেননি।চেষ্টা আমাদের করতে হবে।আপনি চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বিষয় টি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বৃদ্ধার দোয়ার বরকতে সৃষ্টিকর্তা ঠিকই তার কাছে উদ্ধারকর্মী পাঠিয়েছিল। কিন্তু সে হয়তো ভেবেছে সৃষ্টিকর্তা নিজে এসে তাকে সেখান থেকে উদ্ধার করবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমাদের উচিত অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা করা এবং নিজে চেষ্টা করা। তাহলেই সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন। শিক্ষণীয় একটি ব্লগ ছিল। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একমাত্র চেষ্টাই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। শুধু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে বসে থাকলে চলবে না নিজের চেষ্টা দিয়ে সেই ভাগ্যকে পরিবর্তন করে সফলতার পথে নিয়ে যেতে হবে। আপনি যে উদাহরণটি দিলেন সত্যি এরকম মানুষ সমাজে অনেক রয়েছে। যারা শুধু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস করেই বসে থাকেন কিন্তু সৃষ্টিকর্তা তার জন্য যে সাহায্যকারী পাঠিয়েছে সেই ধরনের চিন্তাভাবনা তাদের মাথায় কাজ করে না।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

যারা ভাগ্য কে বিশ্বাস করে ভাগ্যের দোহাই দিয়ে ঘরে খিল আটকে বসে থাকে তাদের শেষ অবস্থা কিন্তু এই বৃদ্ধার মত হয়। আসলে উপর ওয়ালার উপর বিশ্বাস তো থাকবেই, কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকতে তো আর উপর ওয়ালা বলেননি। সব মিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

আমাদেরকে অবশ্যই ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তায়ালা আমাদেরকে বিবেক বুদ্ধি এমনিতেই দেননি, বরং এগুলোর প্রয়োগ করতে বলেছেন। কিন্তু কিছু কিছু মানুষ ভাগ্যের উপর অতিরিক্ত বিশ্বাস করে। তারা ঘরে বসে বসে ভালো ফলাফল আশা করে কোনো পরিশ্রম না করে। এটা করা মোটেই উচিত নয়। সুতরাং আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে হবে। চমৎকার একটি উদাহরণ দিয়েছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38