কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৮ই ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব।




1693632577412.jpg

কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে খুবই মজা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি সম্পর্কে নতুন করে তো আর নিশ্চয়ই কিছু বলার নেই। আপনার তো রেসিপি দেখে বুঝে গিয়েছেন যে আমি কি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইলিশ মাছের স্বাদের কথা নতুন করে কি আর বলবো। যতই এই মাছের স্বাদের তুলনা করা হবে ততই যেন কম হবে। ইলিশ মাছের সাথে কচুর যেন এক আলাদা সম্পর্ক পাওয়া যায়। কচুর লতি কিংবা কচুর্মুখি কিংবা কচু দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে ব্যাপারটা পুরো জমে যায়। তাই আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি অর্থাৎ কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। তো কথা আর না বাড়িয়ে চলুন রেসিপির দিকে যাওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের গুঁড়া।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • কচুর মুখি।
  • রসুন বাটা।
  • ইলিশ মাছ।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে মাছ গুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিব।

IMG_20230829_123011.jpg

ধাপ-২ঃ


  • এবার মাছগুলোতে নুন, হলুদ, পেঁয়াজ, জিরা বাটা , রসুন বাটা ও লবণ দিয়ে মেখে নিব।

IMG_20230829_125714.jpg

ধাপ-৩ঃ


  • এরপর একটি পাত্রে তেল গরম করতে দিব।

IMG_20230829_125852.jpg

তেল গরম হয়ে গেলে এর মধ্যে মসলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিব।

ধাপ-৪ঃ


তেলের মধ্যে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব।

IMG_20230829_125940.jpg

ধাপ-৫ঃ


মাছ কষানো হয়ে গেলে অল্প পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।

IMG_20230829_130405.jpg

ধাপ-৬ঃ


পানি দিয়ে মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর মাছগুলোকে উঠিয়ে রাখবো ।

IMG_20230829_132315.jpg

ধাপ-৭ঃ


এবার কচুর মুখি গুলো দিয়ে দিব।

IMG_20230829_132319.jpg

IMG_20230829_130825.jpg

ধাপ-৮ঃ


কচুর মুখি গুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব।

IMG_20230829_133105.jpg

ধাপ-৯ঃ


কচুর মুখি এগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে পূর্বের কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব ও সঙ্গে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব।

IMG_20230829_134434.jpg

ধাপ-১০ঃ


এবার মাছগুলোকে কিছুক্ষণ রান্না করব রান্না হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।

IMG_20230829_135231.jpg

ধাপ-১১ঃ


IMG_20230829_135657.jpg

IMG_20230829_135643.jpg

IMG_20230829_135634.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মজাদার ইলিশ মাছের রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো ভাইয়া। কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে একদম নতুন একটি রেসিপি শিখে নিলাম । রেসিপিটি যে কেউ দেখলে খুব সহজেই শিখে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ইস্ কচুরমুখী আর ইলিশ মাছ। এতো সেই ছেলেবেলায় চলে গেলাম। ছেলেবেলায় যে কি স্বাদ করে মা এই রেসিপিটি তৈরি করতো সে কি আর বলতে। আপনি কিন্তু সুস্বাদু এই রেসিপিটি বেশ মজা করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখেই বুঝা যাচ্ছে যে তরকারিটি বেশ মজার ছিল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি। ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

প্রিয় দুটি জিনিসের কম্বিনেশনে আজকে এ রেসিপিটি শেয়ার করেছেন ভাই। সত্যি বলতে কচুর মুখি এমনিতে আমার অনেক প্রিয়। আর এদিক থেকে ইলিশ মাছ তো সবারই প্রিয়। যখন ইলিশ মাছের সাথে কচুর মুখি দিয়ে রান্না করা হয়, তখন অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ ভাই আমাদের মাঝে এই প্রিয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ আমাদের জাতীয় মাছ আর এই ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ কি কোথাও আছে..!! ব্যক্তিগতভাবে আমি ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি আর এই ইলিশ মাছ যদি কচু দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। কচুর লতি এবং কচুর মুখী দিয়ে ঝোল বা চচ্চড়ি যেটাই করা হোক না কেন খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখে এই দুপুরবেলা জিভে জল এসে গেল ভাইয়া। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইলিশ মাছ এমন এক মাছ যা খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব।আর আমাদের জাতীয় মাছ তো বটেই।আর কচুরলতি বা কচুরমুখি দিয়ে খেতে অসাধারণ লাগে।যদিও বর্তমানে অনেক দামের কারণে ইলিশ মাছ খাওয়া অনেকেরই পক্ষে অসম্ভব।আপনার রেসিপির কালারটিও চমৎকার লাগছে ভাই।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছের যে দাম মাছের কথা শুনলেই মনে হয় যে ১০০ টাকা জরিমানা হয়ে গেল। খাবার তো অনেক দূরের কথা।
ইলিশ মাছ আমারও খুব ফেভারিট বিশেষ করে কচুর মুখে দিয়ে প্রস্তুত করলে তো কোন কথাই নেই।
কচুর মুখে দিয়ে প্রস্তুত করা আপনার ইলিশের রেসিপিটি দেখে খুবই লোভে পড়ে গেলাম।
উপায় থাকলে তুলে খেতে শুরু করতাম।
প্রস্তুত প্রণালী দারুণভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অবশেষে কচুমুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখতে পেলাম।আমি যদিও কোথায় যেনো কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না খেয়েছিলাম।দারুন মজার হয়েছিল।কিন্তু কচুমুখি দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি।আশাকরি রান্না করে খাবো।খুব লোভনীয় লাগছে রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 3 years ago 

ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে লোভ লেগে গেল। আমার মনে হচ্ছে আমি এখনি আপনার মত করে এভাবে রান্না করি।যাক তারপরও কচুর মুখি দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখতে পেলাম। রিসিপির কালার যেমন আসছে তেমনি খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ আমার খুবই পছন্দের। ইলিশ মাছ দিয়ে যা রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর কচুর লতি এবং কচুর মুখি দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। দেখে খেতে ইচ্ছে করছে। লোভনীয় ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 61874.73
ETH 1626.75
USDT 1.00
SBD 0.40