চিকেন ভেজিটেবল পাকোড়া তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ৩১শে জ্যৈষ্ঠ |১৪৩১ বঙ্গাব্দ, | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000034392.jpg

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেকদিন পর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেলেভাজা যে কোন খাবার আমাদের প্রত্যেকের পছন্দ। আর এই বৃষ্টি ভেজা দিনে যদি তেলে ভাজা কিছু হয় বিকেলে নাস্তা হিসেবে। তাহলে তো আর কোন কথাই নেই। ওয়েদারটা এখন সব সময় গরম থাকলেও মাঝে মধ্যে বৃষ্টি দেখা মিলছে যেমন আজ সকাল থেকে আবার নতুন করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে বিকেলের নাস্তা যদি এরকম মুচমুচে পকোড়া হয় তাহলে পুরো বিকেলটা একেবারে জমে যায়। আজকে চিকেন ভেজিটেবল পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন কিভাবে এই পাকোড়াটি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচ কুচি ।
  • লবণ।
  • তেল।
  • জিরা বাটা।
  • আদা বাটা।
  • রসুন বাটা।
  • চালের গুড়া।
  • কালোজিরা।
  • আলু।
  • ডিম।
  • ধনিয়া পাতা।
  • রান্নার মাংস।
  • চিনি।
  • হলুদের গুড়া।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে পেঁয়াজ, আলু ও কাঁচা মরিচ গুলোকে কেটে নেব ।

1000034072.jpg

এরপর কালোজিরা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুড়া চিনি নিয়ে নিব।

1000034074.jpg

ধাপ-২ঃ


কেটে নেওয়া আলু, পেঁয়াজ, কাঁচামরিচ গুলোকে একটা বাটিতে নিয়ে মিশিয়ে নেব।

1000034073.jpg

ধাপ-৩ঃ


এরপর এরমধ্যে শুকনো চালের গুড়া দিয়ে দিব।

1000034075.jpg

ধাপ-৪ঃ


এরপর এর মধ্যে একটি ডিম ভেঙ্গে দিয়ে দিব। এবং সমস্ত মিশ্রণগুলোকে মেখে নিব।

1000034076.jpg

1000034077.jpg

ধাপ-৫ঃ


এরপর এর মধ্যে রান্না করা মাংস ছোট করে কেটে দিয়ে দিব।

1000034080.jpg

1000034078.jpg

ধাপ-৬ঃ


এরপর পরিমাণ মত পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব।

1000034082.jpg

ধাপ-৭ঃ


এরপর একটি করাইতে তেল গরম করতে দিব।

1000034081.jpg

1000034085.jpg

ধাপ-৮ঃ


তেল গরম হয়ে গেলে এর মধ্যে পাকড়াগুলো দিয়ে দিব।

1000034086.jpg

ধাপ-৯ঃ


পাকড়াগুলো যখন কিছুটা বাদামী রংয়ের হয়ে উঠবে তখন এটিকে নামিয়ে নিব।

1000034089.jpg

ধাপ-১০ঃ


ব্যাস এভাবেই তৈরি হয়ে গেলে মচমচে চিকেন ভেজিটেবল পাকোড়া ।

1000034392.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আসলে আজকাল যে পরিমাণে গরম পড়েছে আবার মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে কিন্তু তাতে গরমের পরিমাণ কমছে না । আর একটু বৃষ্টি পড়লেই তখন এরকম ভাজা জিনিস খেতে ভালো লাগে । বিকেলের নাস্তায় চায়ের সাথে এই খাবারটা কিন্তু অনেক জমে উঠে । আপনি খুব মজা করে পাকোড়া গুলো তৈরি করেছেন আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে ভালো লাগলো রেসিপিটি ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

বৃষ্টি ভেজা ওয়েদারে বিকেলবেলা এরকম নাস্তা হলে তো কথাই নেই। আমাদের এদিকেও ওয়েদার এখন অনেকটাই ঠান্ডা। আপনার ভিজিটেবল চিকেন পাকড়ার রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দরভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এবং লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ঠিক বলেছেন বৃষ্টির সময় তেলে ভাজা গুলো খেতে বেশ ভালোই লাগে। তবে দুঃখজনক বিষয় হলো আমাদের এদিকে এখন পর্যন্ত তেমন একটা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। তবে আপনাদের ওদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জেনে ভালো লাগলো। যাই হোক চিকেন ভেজিটেবল পকোড়ার ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম। আশা করি এটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ রেসিপি তো বেশ লোভনীয়ভাবে তৈরি করলেন আপনি। সত্যি ভাইয়া এখন ওয়েদারটা বেশ দারুন। যদিও গরম কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য গরম এত বেশি অনুভব হচ্ছে না। যদি বৃষ্টি হয় ভাজা পুড়া খেতে খুব ভালো লাগে। আপনি চিকেন ভেজিটেবল পাকোড়া রেসিপি শেয়ার করলেন। রেসিপিটি দেখে আমার বেশ ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।

 2 years ago 

চিকেন ভেজিটেবল পাকোড়া তৈরির রেসিপি খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করলো। আপনার রেসিপির পরিবেশের আমার অনেক ভালো লেগেছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ভাইয়া আমাদের গ্ৰামে বৃষ্টির কোনো দেখা পাওয়া যাচ্ছেনা। তবে বৃষ্টি ভেজা বিকালে এমন ভাজাপোড়া খাবার খেতে খুবই ভালো লাগে। যেহেতু আপনাদের ওয়েদার ভালো রয়েছে তাই খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। চিকেন ভেজিটেবল পাকোড়া খেতে খুবই সুস্বাদু লাগে। বিকালের নাস্তা হিসেবে খেতে খুব ভালো লাগে। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিকেন ভেজিটেবল পাকোড়া রেসিপি দারুন হয়েছে। বৃষ্টি ভেজা দিনগুলোতে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মজার সব খাবার খেতে ইচ্ছে করে। ভাইয়া আপনার শেয়ার করা রেসিপি অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চিকেন ভেজিটেবল পকোড়া আমার ভীষণ পছন্দ। বিশেষ করে বিকেলের নাস্তায় পকোড়া খেতে দারুণ লাগে। পকোড়া গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই মচমচে লেগেছিল। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38