অপ্রত্যাশিত কিছু।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৭ ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




presents-g4e461f1a1_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবহাওয়ার এর পরিবর্তনে হঠাৎ ঠান্ডা গরমে বর্তমানে অনেকেই বেশ অসুস্থ। এমনকি আমার বাসায় সদস্যরা ও অসুস্থ, তবে আল্লার রহমতে আমি এখনো পর্যন্ত ভালো আছি। এবং ভালো থাকার জন্য নিয়ম মাফিক চলার চেষ্টা করছি।

ঠান্ডা কাশি কিংবা জ্বর জনিত অসুস্থতা সারা বছর লেগে থাকলেও সিজন পরিবর্তনের এই সময় গুলো যেন এই সবকিছু বেড়ে যায় আরো বেশি করে। এখন যেহেতু শীতের শেষের দিকে অর্থাৎ গরমের শুরু। তাই ওয়েদারটা একটু ভিন্ন ধর্মী আচরণ করছে। দিনের বাকি সময় গুলোতে গরম থাকলেও রাত এবং ভোরের দিকে একটু ঠান্ডা থাকায় এই ওয়েদারটার সাথে মানিয়ে নিতে শরীরে একটু অসুবিধা হচ্ছে। আর এসব কারণগুলোর কারণেই মূলত আমরা অসুস্থ হয়ে পড়ছি।

এছাড়াও, আমি মনে করি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থতার মূল কারণ হয়েছে অনিয়ম। অনিয়মিত চলাফেরা এবং খাদ্য অভ্যাস এর কারণেই আমাদের সবথেকে বেশি অসুস্থ দেখা দেয় ।

তাই সকলকে বলছি, সিজন পরিবর্তনের এই সময় গুলোতে একটু সচেতন থাকবেন এবং নিয়ম মাফি চলাফেরা করবেন যাতে সুস্থ থাকা যায়। কেননা সবার প্রথমে আমাদের সুস্থতা। সুস্থ না থাকলে কখনোই আমরা কোন কাজে মনোনিবেশ করতে পারবো না।

যাইহোক, আমি বেশ কয়েকদিন আগের একটি পোস্টে শেয়ার করেছিলাম আমাদের এলাকার কাছে একটি মেলাতে ঘুরতে যাওয়া কিছু মুহূর্ত। ঐ মেলাটি আমাদের এলাকার খুব কাছেই তাই চাইলে হেঁটে যাওয়া যায়। যাইহোক, আজ সম্ভবত ওই মেলার শেষ দিন। মোটামুটি এক থেকে দেড় মাসের বেশি সময় ধরে এই মেলাটি ছিল। যেহেতু এলাকার মেলা তাই বেশি বড় পরিসরে তৈরি না হলে মোটামুটি ছোটখাটো পরিসরে বেশ সুন্দরভাবে মেলাটি সাজানো হয়েছে।

মেলার সাজ সজ্জা কিংবা স্টলগুলো থেকে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণের ব্যাপারটি লেগেছিল টিকিটের লটারি দেওয়া ওই বিষয়টি। অর্থাৎ মেলায় প্রবেশের জন্য যে টিকিটগুলো রয়েছে সে টিকেটগুলোর মধ্যে নাম এবং ফোন নাম্বার দিয়ে একটি বক্সে রাখলে। মেলার শেষে ওই বক্সগুলো থেকে যার টিকেটটি নির্বাচন করা হবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। আর এই বিষয়টির ক্ষেত্রে কোন জালিয়াতি হয় না সাধারণত। কেননা বিগত বছরগুলোতেও ঠিক একই পদ্ধতিতে মাধ্যমে পুরস্কার দিয়ে আসছে তারা।

যাইহোক আছে যেহেতু মেলা শেষ দিন তাই আজও ঠিক একই ভাবে পুরস্কার গুলো দেয়া হবে। তবে আজকের এ বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে হঠাৎ পুরানো অনেক বছর আগে একটি কথা মনে পড়ে গেল। তখন আমি সম্ভবত কলেজে পড়ছিলাম। তখন বন্ধুদের সাথে কলেজের কাছে একটি বিজ্ঞান মেলাতে গিয়েছিলাম আর ওই দিন ছিল মেলার শেষ দিন। আর ওখানেও লটারির আয়োজন করা হয়েছিল। তো সাধারণভাবে কুপনটি পূরণ করে নির্দিষ্ট বক্স রেখে দিয়েছিলাম আমার সাথে আমার বন্ধুরা ও পূরণ করে রেখেছিল।

তো অপ্রত্যাশিত ঘটনা ঘটলো ঠিক তখনই যখন বিকেলের দিকে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে জিজ্ঞেস করলেন আমার নাম। আমার নাম বলেই সঙ্গে সঙ্গে তারা জানালেন, মেলার আয়োজিত লটারি মাধ্যমে আপনি সপ্তম পুরস্কার পেয়েছেন।

আমি এই কথাটা শুনে প্রথমে ভেবেছিলাম বন্ধুরা বুঝি আমার সাথে মজা করছে আমার সাথে। পরবর্তীতে তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি নিশ্চিত হলাম। এবং আমার এই কাজিন কে সাথে নিয়ে আমি আমার পুরষ্কারটা আনতে গেলেম। ওই পুরস্কারটি ছিল একটি আয়রন মেশিন যেটা এখনো বাসায় আছে।

আসলে এরকম অপ্রত্যাশিত কিছু পেতে কিন্তু সত্যিই ভালো লাগে। ওই দিন আমি প্রচন্ড খুশি হয়েছি। এবং প্রশংসা করছিলাম আমার ভাগ্যের।

যাইহোক অনেক বছর পর হঠাৎ করে ঘটনাটি মনে পড়লো তাই ভাবলাম আপনাদের শেয়ার করি।
এ সময় যদি ব্লগিং করতাম তাহলে নিশ্চয়ই এই আশ্চর্য বিষয়টা শেয়ার করা হত সকলের সাথে আর তখন ওই আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে যেত।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আসলেই এমন অত্যাশিত গিফট পেতে কার না ভালো লাগে। আপনার লটারির কথা পড়ে ভালো লাগলো। কি ভাগ্য ভালো সপ্তম পুরস্কার পেয়েছেন। আমি ও দুইবার প্রাইজ বন্ড লটারিতে জিতেছিলাম। যাই হোক ভালো লাগলো। ধন্যবাদ

 3 years ago 

আমাদের এখানেও এমন মেলা হচ্ছে।আমি সাধারণত এসব লটারির টিকিট কাটি না।তবে একবার কেটে একটি ১৫টাকার সেভেন আপ পেয়েছিলাম।সেদিন যে পরিমাণ খুশি হয়েছিলাম,তার সাথে কিছুর তুলনা হয়না।আপনার পোস্ট পড়ে সেই দিনের কথা মনে পড়ে গেল।ধন্যবাদ ভাইয়া আপনার পোস্টটির জন্য।আপনার সাথে আমিও নস্টালজিক হয়ে পড়লাম।

 3 years ago 

এই সময় সিজন পরিবর্তন হচ্ছে। তাই অসুস্থ হচ্ছে সবাই। তবে আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো। আপনার পরিবারের সবাই যেন দ্রুত সুস্থ হয়ে যায় এই প্রত্যাশাই করি। যাই হোক ভাইয়া এখন প্রত্যেকটি জেলাতেই প্রায় মেলা হচ্ছে। আর মেলায় টিকিটের পাশাপাশি লটারির ব্যবস্থা করা হয়েছে। যদিও কখনো লটারিতে কিছু পাইনি। তবে আপনি অনেকদিন আগে লটারিতে পুরস্কার জিতেছিলেন জেনে সত্যিই ভালো লাগলো। সেই অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

প্রথমেই বলি ভাই আমার এই বিরূপ পরিবর্তনের কালে প্রতিটা মানুষেরই ঠান্ডা জ্বর লেগে আছে। আবহাওয়া থেকে বাঁচলে অবশ্যই আমাদের সতর্ক থাকবেন। গিফট পাওয়া সব সময় আনন্দের,তবে এই গিফট যদি অপ্রত্যাশিতভাবে আপনি পান তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। যদিও নিজের ভেতর একটু কৌতূহল থাকে। মেলাতে যে লটারি কেটেছিলেন সেখানে আপনি সপ্তম পুরস্কার পেয়েছেন জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার পরিবারের সবার সুস্থতা কামনা করছি। আমিন

 3 years ago 

সিজন পরিবর্তনের সময় অসুস্থতার হার যেন বেড়ে যায়।যাইহোক দারুণ একটি উপহার পেয়েছেন ভাইয়া।আপনার পুরস্কারটি দারুণ কাজে দেবে।মেলাতেই এই ধরনের বিশেষ আকর্ষণগুলি থাকে।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39