সততা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২১শে ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




honesty-wallpaper-2593757_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকালবেলা প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে নির্দিষ্ট কিছু কাজ করি। এই যেমন প্রাইস চেক করা, বট সব ঠিক আছে কিনা সেটা দেখা, সার্ভার ঠিক আছে কিনা সেটা দেখা, আর সর্বশেষ কমিউনিটিতে সবার পোস্ট গুলো একটু করে দেখা। বিছানায় শুয়ে শুয়ে এমনটি করা প্রতিদিনকার একটা রুটিন বলতে পারেন ।

যাইহোক আজও প্রতিদিনের মতো কমিউনিটি সবার পোস্টগুলো দেখছিলাম অনেকের প্রথম অনলাইনে ইনকাম করার সে অভিজ্ঞতা গুলো পারছিলাম আর বেশ ভালো লাগছিল। আসলে আমি এমনটাই চেয়েছিলাম যে সবাই সবার সে সুন্দর সুন্দর অভিজ্ঞতা গুলো এখানে শেয়ার করবে এবং সকলেই সে অভিজ্ঞতা গুলো পড়বে , নতুন কিছু জানবে শিখবে। আর এখন সেটাই হচ্ছে। আসলে বিভিন্ন কনটেস্টে যখন আমাদের ইউজার অংশগ্রহণ করে তখন সত্যিই খুব ভালো লাগে।

আমার ও ইচ্ছে আছে আমার প্রথম অনলাইন ইনকামের সে অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করার । তবে আসলে এতদিন ধরে শুরু করব করব করে এখনো পর্যন্ত করা হয়ে উঠছে না । এখন হাতে খুব একটা সময়ও নেই তবে দেখা যাক শেষ পর্যন্ত এসে গ্রহণ করা যায় কিনা। যেহেতু আমরাই এই কনটেস্টে আয়োজন করেছি এবং বিচারক মন্ডলী স্থান এ আছি সেহেতু বিজয় হাওয়ার তো কোন প্রশ্নই উঠে না। তারপরও একটা ভালো লাগা থেকে অংশগ্রহণ করার ইচ্ছাটা তৈরি হয়েছে। এখন দেখা যাক কি হয়।

আসলে আমাদের জীবনের শুরুটা যে কি দিয়ে হয় আর শেষটা কোথায় গিয়ে পৌঁছায় তা কেউ বলতে পারে না। তবে আমি একটি জিনিস সব সময় বিশ্বাসী, সততার সাথে সবসময় চলা । সততার সাথে যে কোন কিছু করলে দেখা যায় সেটি ফলাফল অনেক ভালো হয়। কিন্তু সততার পথ সব সময় কঠিন ও দুর্গম। তাই এই পথ সকলে বেছে নিতে চাই না। কিন্তু এই পথে চলতে থাকলে কোন এক সময় না এক সময় সফলতা অবশ্যই আসবে। আর অন্যদিকে অসৎ পথ যেটি অত্যন্ত সহজ। এটি অতিক্রম করা যায় খুবই সহজে। কিন্তু এই পথ দিয়ে বেশিদূর এগিয়ে যাওয়া যায় না। কোন না কোন এক সময় থেমে যেতে হয় তখন আর পথ খোলা থাকবে না সামনে এগিয়ে যাওয়ার। জীবনে অসৎ পথ হয়তো আপনাকে এগিয়ে নিয়ে যাবে খুব সহজে তবে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেনা। অন্যদিকে সৎ পথ ধীরে ধীরে হলেও এ পথ দিয়ে অনেক দূর পর্যন্ত অতিক্রম করা যায়।

মনের মধ্যে সৎ চিন্তা, সৎ সাহস, নিয়ে সত্যি অনেক দূর যাওয়া যায়। তাই জীবনে যত বাধা-বিপত্তি আসুক না কেন সৎ পথ বেছে নেওয়ায় উত্তম এবং বুদ্ধিমানের কাজ।

অসৎভাবে হয়তো সাম্রাজ্য, সমাজে ভালো অবস্থান অনেক কিছুই তৈরি করা যায় কিন্তু এসব কিছু আসলে একসময় আমাদের জীবনে কোন কাজেই দিবে না। কিন্তু সৎ পথে যদি দুই টাকা উপার্জন করা যায় তা দিয়ে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলতে পারি । অসৎ পথে উপার্জন করা টাকাগুলা আসলে বেশিদিন থাকে না এবং সেই টাকায় বরকত থাকে না। কিভাবে কিভাবে যে সে সকাল অর্থ গুলো শেষ হয়ে যাবে তা হয়তো নিজেরাও বুঝতে পারে না । কিন্তু সৎ পথে পরিশ্রম করা সেই সকল অর্থ গুলো আসলে অনেক বরকতময়। সব সময় জীবনটাকে সুন্দর করতে সৎ পথে চলা সত্যের পথে চলা উত্তম।

যাইহোক, আজ এ পর্যন্তই । সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী দিন অন্য দিনে বিষয় নিয়ে, আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাই একসাথে যেহেতু সবাই কাজ করি সেহেতু প্রথম অনলাইনের ইনকামটা কে কিভাবে করেছে সেটা জানার একটা ইচ্ছা থেকেই যায় কিন্তু, তাই অবশ্যই বলছি আপনি অংশগ্রহণ করবেন কিন্তু যেমন সেদিনে সুমন ভাই এবং শুভ ভাইয়ের গল্প পড়লাম বেশ ভালো লাগলো। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং আপনার সেই গল্পটা পড়বো সেই অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিশ্বাস করেন ভাইয়া এতটুকু সৎ ভাবে জীবন যাপন করার জন্যই কিন্তু আজ অনলাইনে কাজ করি। চারদিকে এখন অৎ লোকের জয় ঝংকার বেশী। সৎ লোক গুলো তাদের আহাজারী নিয়ে দুমরে মরছে সারাক্ষন। অসৎ পথে না চললে অফিস আদালতে ভালো চেয়ার পাওয়াও যেন মুশকিল। কিন্তু তাতে কি এক দরজা বন্ধ তো হাজার দরজা খোলা। সৎ থেকে আপনাদের সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ।

 3 years ago 

ছোট থেকে একটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে সৎভাবে ইনকাম করে জীবনযাপন করতে হবে এবং কখনো মানুষের সাথে বাটপারি করা যাবে না। আমি বুকে হাত রেখে বলতে পারবো, এই পর্যন্ত এক টাকাও অসৎ পথে ইনকাম করিনি এবং কারো এক টাকাও মেরে খাইনি। অসৎ ভাবে ইনকাম করে এই দুনিয়াতে পার পেয়ে গেলেও, পরকালে ঠিকই পইপই করে জবাব দিতে হবে সৃষ্টিকর্তার নিকট। দোয়া করবেন ভাই বাকি জীবনটাও যেন সৎ পথে ইনকাম করে কাটাতে পারি। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি ভাইয়া জীবনের শুরুটা কিভাবে হয় আর শেষটা কোথায় গিয়ে পৌঁছায় সেটা বলা মুশকিল। তবে ভাইয়া অনেকের অভিজ্ঞতা সম্পর্কে জেনে সত্যিই ভালো লেগেছে। আশা করছি আপনার পোষ্টের মাধ্যমে আপনিও নিজের অনলাইন ইনকামের অভিজ্ঞতা আমাদের মাঝে তুলে ধরবেন। আপনার পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার পোস্ট করে আমার খুবই ভালো লাগলো সেই সাথে সততার মূল্যটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমিও সেটাই মনে করি সৎ পথে থেকে সৎ উপার্জন করে দুটো টাকা ইনকাম করার মাঝে অনেক আনন্দ আছে এবং এই টাকা হালাল অনেকদিন পর্যন্ত এ টাকা থেকে যায়। কিন্তু যখনই অসৎ পথে টাকা উপার্জন করা হয় সে টাকা বেশিদিন থাকে না এবং নিমিষেই শেষ হয়ে যায় মানুষ এটা কোনভাবেই বুঝতে পারেনা। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনিও পোস্ট করে ফেলেন ভাইয়া।সবাই নিজ নিজ অভিজ্ঞতা শেয়ার করছে।আশাকরি আপনার অভিজ্ঞতার গল্প ও আমরা পড়বো।আপনি আজ সততা নিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করলেন। এটা ঠিক বলেছেন মানুষের শুরুটা কিভাবে হয় আর শেষটা কি হয় তা কেউ জানেনা।তবে সততা নিয়ে এগিয়ে যাওয়া জরুরী। সৎ মানুষ কখনো পেছনে পরে থাকেনা।সততা একটি মানবিক গুন।এই গুনে আমাদের সকলেরই গুণান্বিত হওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনার কথাটি একদম ঠিক জীবনের শুরুটা যে কি দিয়ে হয় আর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারি না। কিন্তু আমি যদি সৎ থাকি। সৎ ভাবে জীবন যাপন করি মহান সৃষ্টিকর্তা সেই সততার ভিতরেই অন্যরকম একটি বরকত দিয়ে দেয়। এই কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
অসৎভাবে পুরো পৃথিবী জয় করলে ও আমি মনে করি সে জয়ি নয়।ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাইয়া আজকে শিক্ষামূলক একটি ব্লগ শেয়ার করলেন। সত্যি বলতে অসৎ পথে বেশি বেশি ইনকাম করলেও মনে শান্তি থাকে না। আর হালাল পথে অল্প টাকা ইনকাম করলেও শান্তি আসে। কত মানুষকে দেখা যায় অনেক টাকার মালিক কিন্তুু বাসায় ঠিক ভাবে ঘুমাতে পারে না। পুলিশের ভয়,পরিবারের ভয়,সমাজের ভয় সব সময় তার ভিতরে উকিঝুকি মারে। কোথাও গিয়ে শান্তি পায় না। তাই কষ্ট হলেও সৎ ভাবে বাঁচার চেষ্টা করা উচিৎ। আর একটি বিষয় হলো আশা করি আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি সততার পথ সবসময় দুর্গম।আর এই পথে সাকসেস আসাটাও অনেক দুরূহ।তবে শেষ পর্যন্ত সততার সাথেই থাকা উচিত যেকোনো ব্যক্তির।কেননা অনিশ্চিত জীবনের বাইরেও দীর্ঘ জীবন রয়েছে,যেটা সকলেরই জানা।আর এটা ঠিক বলছেন যে,সৎ পথে পরিশ্রমের অর্থ সবসময বরকতময়।ভালো লেগেছে পোস্টটি ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38