ঈদ উদযাপন।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ১০ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




dark-g1e60fbd77_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকের ওয়েদারটা বেশ সুন্দর এবং ফুরফুরে। এখানকার আজ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে। কিছুদিন আগে যেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি উপরে ছিল সেখানে আজকের এই তাপমাত্রার সাথে তুলনা করলে এটিকে শীতকালে বলা যেতে পারে। আজকের তাপমাত্রাটা সত্যিই দারুন। আর এখন যেহেতু ঈদের সিজন চলছে তাই এরকম একটি সুন্দর ওয়েদারের সত্যিই খুব প্রয়োজন ছিল।

এই ওয়েদার টা খুব বেশি গরমও না আবার খুব একটা ঠান্ডাও না। দুদিন ধরে মূলত একটু বৃষ্টি এবং মেঘলা ওয়েদার থাকায় তাপমাত্রা একদম ৪১ ডিগ্রি থেকে হুর করেছে ডিগ্রিতে এসে পৌঁছে গেছে। আসলে একেই বলে প্রকৃতি। প্রকৃতি মানুষকে যেভাবে দূরে সরিয়ে দেয় আবার ঠিক একইভাবে আপন করে নেয়। দেখুন না মাত্র দুই দিনের ব্যবধানে ওয়েদার টা কত সুন্দর হয়ে উঠেছে। যদিও এখনো সেই মুষলধারে টানা বৃষ্টি পড়েনি। এ কয়েকদিন দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে সাথে মেঘনা ওয়েদার এবং বজ্রপাত ছিল আর এর ফলে ওয়েদারের এমন অবস্থা। তো চিন্তা করেন যখন টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি নামবে তখন ওয়েদারটা কতটা শীতল হয়ে যাবে। তবে এখন যে খুব একটা মন্দ ওয়েদার তা কিন্তু নয়। বেশ ভালই লাগছে এমন একটা ওয়েদারে। আর এখন যেহেতু ঈদের সিজন তাই বৃষ্টি ভেজা ওয়েদারটা অন্তত আমার কাছে খুব একটা ভালো লাগবে না। কেননা বৃষ্টির সময় বাহিরে ঘোরাফেরা করা যায় না। আর ঈদের এই সময়টাতে ঘরে বন্দি থাকার মধ্যে কোন মজাই নেই। তাই আমি মনে করি এই ওয়েদারটাই পারফেক্ট ঈদে ঘোরাফেরা করার জন্য।

যাইহোক আজ ঈদের দ্বিতীয় দিন। কিভাবে কিভাবে যেন ঈদের দিনটা এক পার হয়ে গেল। অথচ এই ঈদের দিনটিকে ঘিরে আমাদের কত আয়োজন কত পরিকল্পনা। আমি সবসময় বিশ্বাস করি অপেক্ষার সময় গুলো সব থেকে বেশি সুন্দর। যদিও অনেকের কাছে অপেক্ষার এই সময়টা বিরক্তিকর তবে আমার কাছে এ সময়টাই সুন্দর। কেননা আমরা যে জিনিসটির অপেক্ষায় থাকি বা যেই সময়টা অপেক্ষায় থাকি সে সময় গুলো অনেক দীর্ঘ হয় তাই আমার কাছে এই দীর্ঘ সময় টায় আনন্দের। যেমন ঈদের কথাই ধরে না কেন। আমরা সেই শুরু থেকে ৩০ টা রোজায় রাখার মধ্যে দিয়ে আমরা অপেক্ষা করেছি এই ঈদের দিনটার জন্য। অবশেষে সেই বিশেষ দিনটা আসলো এবং চোখের পলকে সেদিনটি শেষ হয়ে গেল। তবে একটু ভেবে দেখুন ওই ৩০ টা রোজা পার করা এবং এই সময় গুলো কত তাই না সুন্দর ছিল। তাই আমার ক্ষেত্রে আমি সব সময় অপেক্ষার সময়গুলোকে বেশি প্রাধান্য দেই।

যাই হোক, ঈদের দিনটি পার হয়ে গেছে তাতে কি! এখানে আরো অনেক সময় আছে আনন্দ উপভোগ করার। কেননা জানেন তো ঈদ শুধু মাত্র একদিন নয় ঈদ থাকে সাত দিন। এখনো আমাদের হাতে আরো ছয় দিন রয়েছে। আর এই ছয়টা দিন সকালে পরিবার, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সাথে বেশ আনন্দ এবং উল্লাসের মধ্যে দিয়ে কাটাবেন আশা করছি।

এবারের ঈদে আমার তেমন কোন পরিকল্পনায় নেই। তবে প্রতিবার বন্ধুদের সাথে একটা গেট টুগেদারের আয়োজন থাকে। কিন্তু এবার সেটার হয়ে উঠছে না কেননা ফ্রেন্ড সার্কেলের বেশিরভাগ ফ্রেন্ডই তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে ঈদ উদযাপন করতে। তারা ফিরে এলে হয়তো ফোনে একটা প্ল্যান করা যেতে পারে।

আমার প্রতিবার ফ্রেন্ডের সাথে যত যায় প্ল্যান হোক না কেন সেগুলো ঈদের কয়েকদিন পরে। কেননা আমার কাছে বেশি ভালো লাগে ঈদের দিনটা অন্তত ফ্রেন্ডের সাথে না কাটিয়ে পরিবারে আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে। সাধারণত সারা বছর ধরে আমরা যে যার কাজে খুবই ব্যস্ত থাকি। তাই ওভাবে আত্মীয়-স্বজনদের বাসায় খুব একটা আসা-যাওয়া হয় না। তবে ঈদের এই সময়টাতে আমরা প্রত্যেকে প্রত্যেকের বাসায় আসা যাওয়া হয় এবং পারিবারিকভাবে খুব সুন্দর একটা সময় কাটানোর সুযোগ থাকে । ঈদ উদযাপন টা শুধুমাত্র বাহিরে ঘোরাফেরা খাওয়া দাওয়া এসব নয় বরং পরিবারের সাথে কিছুটা ভালো সময় পার করার মধ্যে দিয়ে সুন্দর একটি ঈদ উদযাপন হতে পারে।

তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঈদ মোবারক ভাইয়া। খুব সুন্দর ভাবে ঈদ উদযাপন করেছেন।পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে ঈদ উদযাপনে অনেক বেশি আনন্দ হয়।আপনি ঠিক ই বলেছেন ওয়েদারটা বেশ ফুরফুরে।না গরম,না শীত ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট ওয়েদার।খুব ভাল লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

 3 years ago 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন,ঈদের সময় এরকম তাপমাত্রা সত্যি অনেক প্রয়োজন ছিল।কিছুদিন আগের কথা ভাবতে গেলেই ভয় লাগে।আপনার কাছে অপেক্ষার দীর্ঘ সময় টা ভালো লাগে।আপনি অনেকটাই ধৈর্য্যশীল বুঝতে পারলাম,এজন্যই ভালো লাগে।রমজান মাসের এই দীর্ঘ সময় শেষেই আসে পবিত্র ঈদুল ফিতরের উৎসব।এবার ঈদে আপনার তেমন একটা প্ল্যান ছিলনা।আপনার বন্ধুরা সবাই গ্রামে থাকতে।এটা অনেক ভালো করেন ভাইয়া ঈদের দিনটা নিজের পরিবারের সাথে কাটিয়ে।অন্য সব দিনগুলোতে ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় সবার এজন্য।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া ঠিক বলেছেন ত্রিশটি রোজা রেখে অপেক্ষায় থাকি কখন ঈদ আসবে। অথচ ঈদের দিনটা কিভাবে যেন কেটে যায় বুঝায় যায় না। তবে ঈদের আনন্দ সাতদিন পর্যন্ত থাকে। এখন আবার শুরু হবে কোরবানির ঈদ নিয়ে কল্পনা জল্পনা। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কয়েকদিন আগের তাপমাত্রার সাথে তুলনা করলে এটাকে শীতকালই বলা যায়। এটাই প্রকৃতি এই গরম তো এই ঠান্ডা। সারা মাস রোজা রেখে এবং কর্ম ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে ঈদের সময় নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদের সময় দেওয়া উচিত। ঠিক বলেছেন ভাইয়া ঈদের দিন চলে গেলে কি হবে ঈদের আমেজ তো সাতদিনই থাকে। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37