আশা এবং প্রত্যাশা।
আজ- ২৩শে কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবিএখান হতে নেওয়া হয়েছে।
আশা তো অনেক কিছুই করা হয় তবে সব আশা কি সবসময় পূরণ হয়। তবে সব আশা পূরণ হয় না বলে কি আশা করা ছেড়ে দেবো? না! সেটা কখনোই করা উচিত না। কারণ একমাত্র আশাই মানুষকে বাঁচিয়ে রাখে । তাই সব সময় আশা করা উচিত। কিন্তু আশার সাথে আরো একটি কথা জড়িয়ে রয়েছে তা হল প্রত্যাশা। তো চলুন আজকে "আশা এবং প্রত্যাশা " এই দুইটি বিষয় নিয়ে আমার চিন্তাধারা আপনাদের সাথে আলোচনা করি। তো চলুন যাওয়া যাক আজকের মূল বিষয়বস্তুতে -
আশা এবং প্রত্যাশা এই দুটি শব্দ এক মনে হলেও কিন্তু দুইটা ভিন্ন অর্থ। আশা করা ভালো। আমরা কোন কিছু নিয়ে আশা করলে সামনে এগোতে পারবো। ও স্বপ্নটা পূরণে রাস্তায় বের করতে পারব। কিন্তু অপর দিকে প্রত্যাশা সেটা হচ্ছে অন্যের থেকে কোন কিছু আশা করা । আশা জিনিসটা আমাদের নিয়ন্ত্রণে থাকলেও প্রত্যাশা জিনিসটা কিন্তু আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। কেননা এটা অপরের থেকে আশা করতে হয়। আরো যদি কিছুটা ক্লিয়ারলি বলি তাহলে প্রত্যাশা বলতে বোঝাই হচ্ছে অন্যায়ের প্রতি আশা রাখা।
আশা জিনিসটা আমাদের জীবনে কাজে আসলেও প্রত্যাশা এই জিনিসটা আমাদের কখনোই কাজে আসে না। তাই প্রত্যাশার এই বিষয়টি যত কম থাকবে ততই ভালো। খুব বেশি প্রত্যাশা করলে পরে দুঃখ পেতে হয়। কারণ আমাদের প্রত্যাশা অনুযায়ী সে কাজটি নাও হতে পারে। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে আপনার সাথে বিষয়টি বোঝানোর চেষ্টা করি,
ধরুন আপনারা দুই ফ্রেন্ড খুবই ক্লোজ। আপনি সব সময় তার বিপদে সাহায্য করে এসেছেন আর তাই আপনিও প্রত্যাশা করেন আপনার বিপদের সময় তাকে পাশে পাবেন। কিন্তু বিষয়টি যদি এমন না হয় অর্থাৎ আপনার বিপদে আপনার বন্ধু যদি পাশে না থাকে তখন নিশ্চয়ই আপনার অনেকটাই মন খারাপ হবে। কারণ আপনার প্রত্যাশা ছিল আপনার বিপদের সময় সে আপনার পাশে থাকবে। এখানে যদি আপনার বন্ধুর আপনার পাশে থাকার এ প্রত্যাশা না থাকতো তাহলে নিশ্চয়ই আপনার খুব বেশি খারাপ লাগত না। কারণ বিষয়টা তো আপনার প্রত্যাশা ছিলনা। কিন্তু আপনি যেহেতু তার উপর প্রত্যাশা করেছেন সেহেতু আপনার খারাপ লাগার কারণটা আরো বেশি হয়ে উঠেছে।
আর তাই বলছি প্রত্যাশা কম করা ভালো আর আশা করা ভালো। কারো প্রতি যত বেশি প্রত্যাশা কম রাখবেন তাতে বেশি ভালো থাকবেন। কারণ সবাই আপনার আশার মূল্য দিবে না।
তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
বেশ ভালো লাগছে মার্কেটের এই ভালো অবস্থা দেখে। সত্যি বলতে প্রত্যাশা গুলো পুরন হতে দেখলে কিন্তু বেশ ভালো লাগে মনের ভিতর । আপনি কিন্তু ভাইয়া দারুন একটি উদাহরন দিয়ে আমাদের কে প্রত্যাশার বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছেন। আর আমিও মনে করি আমাদের প্রত্যাশা একটু কম হওয়াই ভালো। তাতে কিন্তু কষ্ট অনেকটা কম পাওয়া যায়।
ভাইয়া আশার আলো দেখতে পেলাম।মার্কেটের অবস্থা এখন ভালো জেনে খুব ভালো লাগলো। আপনি আজ খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন।পড়ে ভীষণ ভালো লাগলো। এটা ঠিক আশা করা ভালো কিন্তু কারো প্রতি প্রত্যাশা করা উচিত নয়।এতে কষ্টই বাড়ে। কাউকে সাহায্য করলেই সেই মানুষটি আমার উপকার করবে এমন ভাবার কোন কারন নেই।বরং নিজে আশা করবো ভালো কিছু করার।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
মজার বিষয় হলো গত রাত থেকেই মার্কেটের উপরে অবজারভেশনে ছিলাম। রাতে মোবাইলে রেট দেখতে দেখতে মোবাইল হাতে থাকতেই ঘুমিয়ে গেলাম।পরে স্বপ্নে দেখি ৮১টাকা হয়েছে স্টিম।যাইহোক সকালে যদিও ৮১ টাকা দেখলামনা তবে মার্কেটের অবস্থা কিছুটা ভালো দেখতে পেলাম।আর সেটি গড়িয়ে ৩৩ টাকা প্লাস হয়েছিল। তবে এটা ঠিক দীর্ঘদিন পরে রেট-আপ হয়েছে সেজন্য এটাও অনেক ছিল। তবে রেট আর একটু আপ হবে এটি প্রত্যাশা আমারও ছিল। কিন্তু সেটি পরবর্তী কমিয়ে দিয়েছি। কারণ প্রত্যাশা বেশি রাখা ঠিক নয়। যেটা পেয়েছি সেটাও অনেক।বন্ধুর উদাহরণটি যথাযথ ছিল ভাই। ধন্যবাদ আমাদের শেয়ার করার জন্য।
মার্কেটের বর্তমান অবস্থা দেখে আসলেই খুব ভালো লাগছে। আশা করি নতুন বছর মার্কেটের অবস্থা আরও ভালো হবে। যাইহোক আশার মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। এমন কোনো মানুষ নেই যে আশা করে না কোনো কিছুর জন্য। প্রত্যাশা এমন একটা জিনিস, যেটা পূরণ করার জন্য অবশ্যই অন্যের উপর নির্ভরশীল হতে হয়। এটা কোনভাবেই নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। চমৎকার একটি উদাহরণ এর মাধ্যমে আশা এবং প্রত্যাশা সম্পর্কে পুরোপুরি বুঝিয়ে দিলেন ভাই। আশা এবং প্রত্যাশা এর মধ্যে আসলেই অনেক পার্থক্য রয়েছে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক মানুষ আশায় বেঁচে থাকে কিন্তু আমাদের প্রত্যাশা কম রাখতে হবে তাহলেই জীবন সুন্দর। দুই বন্ধুর গল্পটি ভালো ছিল।আশা এবং প্রত্যাশা নিয়ে আপনি বেশ সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন ভাইয়া।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।