কালো জাম মিষ্টি তৈরি রেসিপি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ৭ই শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে "কালো জাম মিষ্টি " তৈরি রেসিপি করব।




1690004896104.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি তৈরির রেসিপি শেয়ার করব।

মিষ্টির মধ্যে কালো জাম আমার খুব বেশি প্রিয়। তাই মাঝেমধ্যে আমার প্রিয় এই কালোজাম মিষ্টি বাসায় তৈরি করা হয়। দোকানে যেকোনো খাবার মুখরচোখ হলেও দেখা যায় তা স্বাস্থ্যকর নয়। তবে এই সকল মুখের খাবারগুলো যখন বাড়িতে বানানো হয় তখন এর গুনাগুন ভরপুর থাকে। প্রায় এক বছর কিংবা তারও অধিক সময় আগে আমি একবার কালোজাম মিষ্টি তৈরি রেসিপি এখানে শেয়ার করেছিলাম। তবে আজ বহুদিন পর আবারও আমি হাজির হয়েছি আমার কালো জাম মিষ্টি রেসিপি নিয়ে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও কালো জাম মিষ্টি তৈরি করলে দেখবেন একেবারে পারফেক্ট হবে। প্রতিবার এভাবেই আমি কালো জাম মিষ্টি তৈরি করি। এমন খেতে দুর্দান্ত হয়।

যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি দিকে যাওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ


  • ডিম।
  • গুড়া দুধ ।
  • লবণ।
  • তেল।
  • ঘি।
  • বেকিং পাউডার ।
  • ময়দা।
  • সুজি।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে প্রয়োজনীয় সকল উপকরণ একসাথে নিয়ে নিব।

IMG_20230713_163401.jpg

ধাপ-২ঃ


এবার আধা চা চামচ বেকিং পাউডার, এক চিমটি লবন, তিন টেবিল চামচ ময়দা ও এক কাপ গুড়া দুধ এই সকল শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব । এবং এর মধ্যে দেড় চামচ ঘি দিয়ে দিব। এরপর গুড়া দুধের সাথে ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিব।

IMG_20230713_163528.jpg

IMG_20230713_163353.jpg

ধাপ-৩ঃ


এবার একটি ডিম দিয়ে দিব। আলতো হাতে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে একটি ডো তৈরি করে নেব।

IMG_20230713_163740.jpg

ধাপ-৪ঃ


এবার হাতে সামান্য ঘি দিয়ে মিষ্টির আকৃতি তৈরি করে নিব।

IMG_20230713_164912.jpg

ধাপ-৫


এরপর কুসুম গরম তেলে মিষ্টি গুলোকে ভেজে নিব।

ধাপ-৬


মিষ্টি গুলো যখন বাদামী রং ধারণ করবে তখন এটিকে নামিয়ে নেব।

IMG_20230713_170805.jpg

IMG_20230713_170155.jpg

ধাপ-৭


এরপর দেড় কাপ চিনির সাথে ৪ কাপ পানি মিশিয়ে একটি পাতলা সিরা তৈরি করে এবং কুসুম গরম মিষ্টি গুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো । ১৫ থেকে ২০ মিনিটের মত মিষ্টি গুলোকে জ্বাল করে নিব।

IMG_20230713_170456.jpg

IMG_20230713_174303.jpg

ধাপ-৮


সিরা গুলো যখন অনেকটাই টেনে যাবে তখন মিষ্টি গুলোকে নামিয়ে নিব।

IMG_20230713_174724.jpg

IMG_20230713_174712.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

আমারও কিন্তু অন্যান্য মিষ্টির তুলনায় কালো জাম অনেক বেশি পছন্দের। আসলে বাড়িতে বানালে যদি দোকানের মত স্বাদ হয়, তাহলে অস্বাস্থ্যকর ভাবে তৈরি করা দোকানের মিষ্টি না খাওয়াই ভালো। তবে আরিফ ভাই একটা জিনিষ এ কষ্ট লাগলো যে, আপনি আমাদের লোভ দেখিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। তবে আমাদের জন্য দু-একটা মিষ্টি পাঠিয়ে দিলেন না। হা হা হা...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মিষ্টি শুধু দোকান থেকে খেয়েছি কিন্তু কোনদিন বাড়িতে তৈরি করা হয়নি আর এভাবে যে মিষ্টি তৈরি করা হয় এটি আমি জানতাম না। তাই আপনার মিষ্টি তৈরি করার প্রত্যেকটি ধাপ আমি খুব ভালোভাবে পড়েছি যাতে আমিও বাড়িতে মিষ্টি তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে কালো জাম মিষ্টি তৈরি রেসিপি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আহা লোভনীয় রেসিপি 😋
কালো জাম মিষ্টি তৈরি করে দেখালেন এবং দেখে যতটুকু বুঝতে পারলাম এটা দূরদান্ত হবে খেতে। বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই রেসিপিটি, আমিও চেষ্টা করবো বাসায় তৈরি করার।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

দোকান থেকে কেনা মিষ্টি খেয়েছি তবে নিজে তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করার মিষ্টি গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কালো জাম মিষ্টি তৈরি করার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কালো জাম আমারও খুব পছন্দের মিষ্টি। কালো জাম প্রতিবার বাইরের দোকান থেকে কিনে খেয়েছি কিন্তু এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে কখনো বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই আমি যখন এই কমেন্টটি করছি তখন খুবই ক্ষুধার্ত। আর আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি। আপনি আজকে কালো জামের মিষ্টি তৈরি রেসিপি করেছেন। এই মিষ্টি দেখে আমার কিন্তুু ক্ষুধাটা আরেকটু বেড়ে গেল। এই কালোজাম মিষ্টি আমি বিশ- পঁচিশটা খেয়ে ফেলতে পারবো। কিন্তুু এখানে মিষ্টি আছে ১৭ টি। আপনি মিষ্টি তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। মিষ্টি তৈরি করার জন্য মিষ্টির সিরা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মিষ্টি ছানাটাও ভালো হবে তৈরি করতে হয় তা না হলে মিষ্টির ভালো হয় না। তবে আপনার মিষ্টি দেখেই বোঝা আছে অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে খেয়ে দেখতে পারলে আরেকটু ভালো লাগতো।😋 😄😄

Posted using SteemPro Mobile

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

কালো জাম মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে আমার।আর বাসায় বানানো হলে তো কথাই নেই।আপনার বানানো কালো জাম গুলো বেশ লোভনীয় হয়েছে ভাইয়া। এখন থেকে গেস্টদের জন্য মিষ্টি কিনে আনতে হবে না।ঘরেই যদি এতো মজার মিষ্টি বানানো যায়।তবে খেয়েও বেশ মজা পাওয়া যাবে। আপনার রেসিপি আমার খুব ভালো লেগেছে। আমিও কালো জাম বাসায় করি।আর খেতে ভীষন মজার র র র হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38