ডিম দিয়ে মজাদার টমেটো ভাজি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ- ৫ই, ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | বসন্তকাল | | শুক্রবার |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে টমেটো ভাজির রেসিপি শেয়ার করব।




1645156602228.jpg



আমরা বাঙালি ভোজন রসিক। বিভিন্ন খাবারকে বিভিন্ন ভাবে উপস্থাপন করতে আমরা ভালোবাসি। আমরা সকলে বাঙালি হওয়া সত্বেও বিভিন্ন অঞ্চল এবং সংস্কৃতি ভেদে খাবার গুলো আলাদা হয়। আর যেসব খাবার গুলোর সাথে এক অঞ্চলের মানুষ কাছে অন্য অঞ্চলের মানুষের পরিচয়ত নাও হতে পারে।

যাই হোক, আজ আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও এই রেসিপি টা আমার কাছে অনেক পরিচিত এবং খুবই প্রিয় একটি রেসিপি । তবে অনেকের কাছে এই রেসিপিটি অপরিচিত হতে পারে। টমেটো ভাজি এটাতো আমরা সকলেই খায় কিন্তু ডিম দিয়ে যে টমেটো ভাজি হয় সেটা আমরা অনেকেই জানি না হয়তো। যাই হোক যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি।

তো চলুন রেসিপি শুরু করি -

প্রয়োজনীয় উপকরণঃ


  • পেঁয়াজ কুচি।
  • মরিচের কুঁচি।
  • লবণ।
  • তেল।
  • ডিম ।
  • ধনিয়া পাতা ।
  • টমেটো।


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

  • প্রথমে একাটা ডিমকে হালকা লবন দিয়ে তেলে ভেঁজে নিব।

ধাপ-২ঃ


  • এরপর একটি পাত্রে তেল গরম করে দিব।

IMG_20220216_143144.jpg


ধাপ-৩ঃ


  • তেল গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব।

IMG_20220216_143332.jpg

ধাপ-৪ঃ


  • কিছুক্ষণ পেঁয়াজগুলো কে তেলে ভেজে নিব এবং স্বাদমতো লবণ দিয়ে দিব।

IMG_20220216_143412.jpg

ধাপ-৫ঃ


  • এরপর পেঁয়াজ নরম হয়ে গেলে এরমধ্যে কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে দিব।

IMG_20220216_143700.jpg

ধাপ-৬ঃ


  • টমেটোগুলো কে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো।

IMG_20220216_143738.jpg

ধাপ-৭ঃ


  • টমেটোগুলো যখন দেখবে নরম হয়ে এসেছে তখন এর মধ্যে পূর্বের ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব।

ধাপ-৮ঃ


  • এরপর ভালোভাবে টমেটোগুলো ভেজে নিব।

IMG_20220216_144443-01.jpeg

ধাপ-৯ঃ


  • টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এবং নরম হয়ে আসলে নামিয়ে নিব। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল ডিম দিয়ে টমেটো ভাজি ।

IMG_20220216_145225.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 
টমেটো দিয়ে ডিম ভাজি আমি প্রায় প্রায়ই বাসায় করে থাকি।এটা সত্যিই মুখরোচক একটি রেসিপি।আপনার রেসিপির প্রতিটি ধাপ ছিল অনন্য।সত্যি খুবই চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনার রেসিপি।আপনার জন্য মন থেকে রইল হাজারো ফুলেল শুভেচ্ছা।

♥♥

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 4 years ago 

ভিন্ন ধরনের রেসিপি ভাইয়া। টমেটো আর ডিম এভাবে ভাজি করে খাওয়া যায় সেটা আমি কখনো চিন্তা করে দেখি নি। আপনার শেয়ার করা ধাপগুলো ফলো করে রেসিপি তৈরি করে দেখবো কেমন লাগে।

 4 years ago 

এভাবে একবার ডিম দিয়ে টমেটো ভাজি করে দেখতে পারেন খেতে অনেক মজা লাগবে।

 4 years ago 

অবশ্যই ভাইয়া কেননা আমার তো অনেক লোভ লেগেছে।

 4 years ago 

ডিম দিয়ে টমেটো ভাজি আসলে অনেক সুস্বাদু। অনেক সময় মানুষের যখন রুচি থাকে না, তখন রুচিবোধের জন্য এই টমেটো দিয়ে ডিম ভাজি টি অনেক বেশি উপকারী।আর আমি বিশেষ করে মাঝে মাঝে কিছু তরকারি দিতে খেতে ভালো লাগেনা। তখন এরকম যদি টমেটো দিয়ে ডিম ভাজি থাকে ওইটা দিয়ে খেয়ে ফেলতে পারি। ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।ভাল থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই থাকবে আপনার জন্য।

 4 years ago 

আপনি দেখছি আমার মত আমিও ঠিক সেম কাজটাই করি। আমার যখন তরকারি দিয়ে খেতে ভালো লাগে না তখন টমেটো ভাজি করে খেয়ে নিই।

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 4 years ago 

ডিম ভাজি আমার এমনি অনেক পছন্দের একটা খাবার। আপনি আবার এর সাথে টমেটো দিয়ে সুন্দর করে একটা ডিম ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিম ভাজির সাথে টমেটো অন্যরকম একটি ভাজি রেসিপি হয়েছে ভাই। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 4 years ago 

এভাবে টমেটো দিয়ে ডিম ভাজি কখনো খাওয়া হয় নি।এভাবে আগে ডিম ভেজে তারপর টমেটো এবং পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালোই লাগবে।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন।আমি একদিন এভাবে ডিম, টমেটো দিয়ে রান্না করে দেখবো।আমার কাছে ভালো লেগেছে রেসিপিটা।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

টমেটো শীতকালের সেরা সবজি আমার অনেক পছন্দের খাবার।তাই নিজেই টমেটো চাষ করছি মাত্র কয়েকটা গাছ রোপণ করছিলাম তাতে অনেক টমেটো হইছে।আপনার রেসিপি খুবই ভালো লাগলো কেননা ডিম আর টমেটো খুবই মজাদার রেসিপি।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 4 years ago 

টমেটো দিয়ে খুবই সুন্দর একটি ডিম ভাজি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর আপনার এই রেসিপিটি দেখার পরে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 
ভাইয়া আপনার টমেটো দিয়ে ডিম ভাজি দেখতে এতটাই লোভনীয় মনে হচ্ছে যে আমি আর লোভ সামলাতে পারছি না। টমেটো এমনেতেই অনেক পছন্দের তার মধ্যে আবার ডিম দিয়ে রান্না ওফ কি সুস্বাদু রেসিপি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66046.22
ETH 1795.83
USDT 1.00
SBD 0.44