বৃষ্টিভেজা প্রকৃতির সাতটি ফটোগ্রাফি।
আজ - ১১ই, শ্রাবণ | ১৪২৯ , বঙ্গাব্দ | বর্ষাকাল | |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমার মতে বসন্তের পরে প্রকৃতি আরো একটি সুন্দর রূপ দেখতে পাওয়া যায় বর্ষাকালে। কেননা বর্ষাকালে বৃষ্টির পানিতে ভিজে গাছের পাতাগুলো যেন আরো সবুজ হয়ে ওঠে, গাছে গাছে গজায় নতুন পাতা। এছাড়াও বৃষ্টির পর পাতাগুলো থেকে টিপ টিপ করে পানি পড়ার এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে।
যাই হোক , গতকাল আমি একটি কাজে বাইরে বেরিয়ে ছিলাম। আর কিছুদূর যেতে না যেতেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। তাই আমি কাছেই একটি মার্কেটে প্রবেশ করি। আর বৃষ্টি থামলে আমি আবার বেরিয়ে পরি। কিন্তু বাইরে বেরিয়ে দেখি টানা এ কয়েক মিনিটের ঝুম বৃষ্টিতে পরিবেশটা একেবারে ভিজে হয়ে গিয়েছে। আর সত্যিই বলতে তখনকার ওই সময়ের পরিবেশটা এতটা মনোরম ছিল যা বলে বোঝানোর মত নয়। আমি তখন যে জায়গাটিতে ছিলাম ওই জায়গাটির পাশেই একটি উদ্যান ছিল তাই ভাবলাম ওখানে গিয়ে এই সুন্দর ভেজা প্রকৃতির কিছু ফটোগ্রাফি করে আসা যাক।
এই ফুলটির নাম তো নিশ্চয়ই আমরা সকলেই জানি। এটার নাম হচ্ছে বাগান বিলাস। এই ফুলটি আমাদের দেশের অতি পরিচিত একটি ফুল। এই ফুলটি ছোটবেলা আমার কাছে কাগজ ফুল নামে পরিচিত ছিল। কেননা এই ফুলের পাপড়ি গুলো কিছুটা কাগজের মতো পাতলা হয়ে থাকে। এই বাগানবিলাস ফুলটি অনেক রঙের হয়ে থাকে তবে আমার কাছে এই লাল রঙের ফুলটিই সবথেকে ভালো লাগে।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
আপনারা হয়তো এই ফটোগ্রাফিটি দেখে ভাবছেন এটি কোন পার্ক কিংবা বাগানের দৃশ্য। কিন্তু মোটেও ব্যাপারটা এমনটি নয়। এটি একটি গেরস্তর এর বাড়ির সামনের গেটের দৃশ্য। অবাক করার মত ফুল ফুটে আছে এই গেটটিতে। বাস্তবে এটি দেখতে এত সুন্দর লাগছিল শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
বৃষ্টিতে ভিজে পাতাগুলোতে বিন্দু বিন্দু জল জমে আছে। এটি দেখতে খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম এর একটি ফটোগ্রাফিক করেনি। যদি ও এটি কোন গাছের পাতা তার নাম আমার জানা নেই।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
এই ফুলটির নাম আমার জানা নেই তবে ফলটি খুবই ছোট এবং দেখতে ও খুব সুন্দর। আপনারা কেউ এই ফুলটির নাম জানলে তা অবশ্যই আমাকে জানাবেন।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
বৃষ্টির কারণে প্রকৃতি কত সুন্দর একটি রূপ ধারণ করেছে তা আপনারা নিশ্চয়ই এই ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পারছেন। বড় বড় গাছ গুলোর পাতায় বৃষ্টির পানি জমে আছে তাই একটু বাতাস হলেই পানিগুলো ঝরে পড়ছে বৃষ্টির মত করে।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
এটি হচ্ছে হাসনাহেনা ফুল। আমার খুব পছন্দের একটি ফুল। এই ফুলের সুগন্ধ আমার খুবই ভালো লাগে।
Device : oneplus 9r
Taken on : 25 July 2022
W3w Location : https://what3words.com/thigh.chaos.teach
সকলকে ধন্যবাদ ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ঠিকই বলেছেন আপনি বসন্তের পরে সবুজ পাতার মনোমুগ্ধকর দৃশ্য বর্ষাকালেই দেখা মেলে জমে থাকা ধুলাবালি এবং রুক্ষ তাকে পেরিয়ে বর্ষা এনে দেয় এক সজীবতা।
আপনার ফটোগ্রাফি গুলা খুবই চমৎকার হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আর কোন কোন ব্যাপারে আপনি এতটা দক্ষ ভাইয়া একটু বলুন তো? যেমন রেসিপি পোস্ট,তেমন ক্রাফট পোস্ট, আবার এখন চমৎকার ফটোগ্রাফি। মুগ্ধ হয়ে গেলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। কোনটা রেখে কোনটাকে সবচেয়ে সুন্দর বলব বুঝতে পারছি না। পরবর্তীতে এমন আরো সুন্দর ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া আপনার জন্য।
ধন্যবাদ, তবে আপনি খুব সুন্দর আর্ট করেন।
আসলেই প্রকৃতির বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ দেখা যায়। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আসলেই মুগ্ধ করার মত। পাতার উপর বৃষ্টির ফোটা ফোটা পানি পড়ে থাকার ফটোগ্রাফিটি দেখে আসলেই মুগ্ধ হলাম। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
আমার নিজেরও ওই ছবিটি সবথেকে বেশি পছন্দের।
আসলে আপনি ঠিকই বলেছেন ভাইয়া বৃষ্টি ছেড়ে গেলে গাছের পাতা থেকে যখন বৃষ্টির পানি টপ টপ করে পড়ে দেখতে খুবই ভালো লাগে। আপনার তোলা সাতটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া।
বৃষ্টির সময় বাহিরে হাতে আসলে খুবই ভালো লাগে। আর আপনি বৃষ্টির সময় খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার তোলা ফুলগুলো ভাই দেখতে চমৎকার লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল আর খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
বৃষ্টিভেজা প্রকৃতি এমনিতেই অনেক সুন্দর তাই চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের কাছে তা প্রকাশ করার।
এই ফুলটির নাম আমারও জানা নেই ভাইয়া। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে সবারই অনেক ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে। বাগান বিলাসের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। এছাড়াও হাসনাহেনা ফুলটি দেখতেও দারুন লাগছে। বৃষ্টি ভেজা হাসনাহেনা ফুলের মাঝে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সে সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️
ছবিগুলোর মধ্যে সবুজ রঙের পাতাটি দেখে সবচাইতে বেশি ভালো লেগেছে। কাল আমারও একই অবস্থা হয়েছিল ভিজে।
বেশ শান্তির ছিল গত কালকের ওয়েদারটা ।
প্রত্যেকটি ফটোগ্রাফি সত্যিই অসাধারণ ছিল ভাইয়া। বৃষ্টি হওয়ার পর প্রকৃতি এমনিতেই খুব সুন্দর লাগে দেখতে। তার পাশাপাশি আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। মুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে। পাতার উপর বৃষ্টির ফোটা জমে থাকার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনার ফটোগ্রাফের হাত অনেক পাকা। এর আগে ও আপনার ফটোগ্রাফি দেখেছি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আপনি। আর আজকে তো বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো অনেক বেশি চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে।