রঙিন কাগজ দিয়ে তলোয়ার এর অরিগামি তৈরি।

in আমার বাংলা ব্লগ5 years ago

আজ - ১৯ই অগ্রায়ন | ১৪২৮ , বঙ্গাব্দ |শনিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে কিভাবে রঙিন কাগজ দিয়ে তলোয়ার তৈরি করা যাই তা শেয়ার করব।




IMG_20211203_183023-01.jpeg

সবাই আশা করছি সকলেই ভাল আছেন। আজও চলে এলাম ভিন্নধরনের একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে তলোয়ার এর অরিগামি তৈরি করেছি। আজকেরে এই DIY টি খুবই সহজ এবং তৈরি করতেও তেমন বেশি সময় প্রয়োজন হয়নি। আমি মাঝে মধ্যেই DIY পোস্ট করি তবে আজকের এই DIY টি আমার জীবনে তৈরি করার সবথেকে সহজ একটি DIY বলে আমি মনে করি। আসলে আজকের এই তলোয়ারটি আমি আমার জন্য তৈরি করিনি। এই তলোয়ারটি একটা পুচকুর জন্য বানিয়েছি। আসলে বাচ্চারা এধরনের ছোটখাটো কাগজের জিনিস খুবই পছন্দ করে। আর ওই পুচকুটা তো এই তলোয়ারটি দেখে বেজায় খুশি হয়ে গিয়েছিল। ওকে দেখে বুঝে গেছিল যে এই তলোয়ারটি ওর খুবই পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লেগেছে এই তলোয়ারটি তা অবশ্যই জানাবেন।

তো চলুন কথা না বাড়িয়ে এই তলোয়াটিকে কিভাবে বানিয়েছে শেয়ার করছি-

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি সাদা রঙের কাগজ নিব। কাগজটিকে ১০*১০ সেন্টিমিটার কেটে নিব।

IMG_20211201_114739.jpg

ধাপ- ২ঃ


  • কাগজটির মাঝ বরাবর ভাঁজ করে নিব।

IMG_20211201_114900.jpg

ধাপ- ৩ঃ


  • দুই পাশ থেকে কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নেব।

IMG_20211201_115037.jpg

ধাপ- ৪ঃ


  • আবারো কাগজটির একপাশে আরেকটি ভাঁজ করে নিব।

ধাপ- ৫ঃ


  • অন্যপাশে ও ঠিক একই ভাবে কাগজটিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ৬ঃ


  • কাগজটি ভাঁজ করা শেষে এই রকম দেখতে হয়েছে।

IMG_20211203_174425.jpg

ধাপ- ৭ঃ


  • কাগজটির উপরের অংশের কণাগুলো কেটে দিয়েছি।

ধাপ- ৮ঃ


  • এরপর আরও একটি সাদা কাগজ ৫*১০ সেন্টিমিটার কেটে নিয়েছি।

IMG_20211203_175614.jpg

ধাপ- ৯ঃ


  • কেটে নেওয়া কাগজটিকে পেচিয়ে পেচিয়ে একটি কাঠের ন্যায় তৈরি করে নিয়েছি।

ধাপ- ১০ঃ


  • কাগজ দিয়ে তৈরি করা কাঠিটিকে পূর্বে তৈরি করে রাখা কাগজটির ভিতর দিয়ে দিব।

ধাপ- ১১ঃ


  • এরপর কমলা রঙের ৪*৮ সেন্টিমিটার একটি কাগজ নিব ।

ধাপ- ১২ঃ


  • কাগজটিকে নিচের ছবির মত করে তলোয়ারটি সাথে পেঁচিয়ে নিব।

ধাপ- ১৩ঃ


  • এরপর ৩*৫ সেন্টিমিটারের একটি কাগজ নিব। দাদা এরপর কাগজটির মাঝ বরাবর ভাঁজ করে নিব।

ধাপ- ১৪ঃ


  • এরপর নিচের ছবির মত করে কাগজটিকে ভাঁজ করে নিব।

ধাপ- ১৫ঃ


  • ভাঁজ করা কাগজটিকে কেটে তলোয়ারের মাঝ বরাবর বসিয়ে দিব।

IMG_20211203_182430.jpg

IMG_20211203_182423.jpg

ধাপ- ১৬ঃ


  • এবার নিচের ছবির মত করে কাগজটিকে ভাঁজ করে নিব।

IMG_20211203_182809.jpg

ধাপ- ১৭ঃ


  • ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল কাগজের তৈরি তলোয়ার।

IMG_20211203_183030.jpg

IMG_20211203_183023.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর তোলয়ার তৈরি করেছেন। দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 5 years ago 

ভাই সহজ সব কাজ। কিন্তু সেটা জানতে হবে তো। বড় বিষয় হচ্ছে আপনি যে এত সুন্দর একটি কাজ এত সহজে করে দেখিয়ে দিয়েছেন এটা কিন্তু অনেক বড় বিষয় আমি অনে করি। আর হ্যা এটা ঠিক বলেছেন এটাই একটু অন্যরকম আমাদের জন্য আপনার কাজ গুলি সব মাইন্ড ব্লইং।

 5 years ago 

আরিফ ভাইয়া মানেই নতুন কিছু ডাই প্রজেক্ট। তলোয়ার দিয়ে যুদ্ধে যেতে হবে ভাইয়া😁।খুব ভালো হয়েছে। বানানোর ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 5 years ago 

চলুন যাই🐕‍🦺 😎😎। কিন্তু একটা তলোয়ার নিয়ে যুদ্ধে গেলে তো হেরে যাবো ভাই। 🤔🤔

 5 years ago 

হেরে যাবো কেনো আমাদের বাংলা ব্লগ পরিবার রয়েছে সবাই কে একটি করে বানিয়ে দিবেন😁❤️

দারুন ক্রিয়েটিভিটি।আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন যা বুঝতে খুবই সহজ হয়েছে। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 5 years ago 

অসাধারণ প্রতিভা 😱কাগজের তৈরি তলোয়ার দেখে মনে হচ্ছে, সত্যিকারের তলোয়ার। খুব দারুণ ভাবে আপনি তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে।

 5 years ago 

ওহো,তলোয়ারটি খুবই সুন্দর হয়েছে।যদি ও এটি একটু সহজ টাইপের।তবুও আপনার প্রত্যেকটি কাজ খুবই নিখুঁত ও দক্ষতার সঙ্গে বানানো।যেটা আমার কাছে খুবই ভালো লাগে।পুচকু মনে হচ্ছে অনেক খুশি হয়েছে।ভাইয়া ,তলোয়ার হতে সাবধান, হে হে হে😊😊কালার কম্বিনেশন খুবই ভালো হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

হ্যাঁ খুব সাবধান তলোয়ারটি অনেক ধারালো হাত কেটে যেতে পারে। 😜😜

 5 years ago 

😊😊

 5 years ago 

দারুন একটি আইডিয়া শিখলাম আজকে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে তলোয়ারের অরিগামি তৈরি করেছেন। আইডিয়াটি একদম ইউনিক হয়েছে। সত্যি ভাইয়া আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন ও সেই সাথে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 5 years ago 

কাগজ দিয়ে তলোয়ার তৈরির ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাগজের ভাঁজ গুলো ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

হ্যাঁ এটা ঠিক যে বাচ্চারা এধরনের তলোয়ার দেখলে বেশি খুশি হয়। আপনি সহজ মনে করছেন কিন্তু এইটা অন্যজনের কাছে অনেক কঠিন।আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে তলোয়ার তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38