পরিবার হলো জীবনের শক্তি।

in আমার বাংলা ব্লগ3 years ago




pexels-pixabay-302083.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যেকোনো পরিস্থিতি নিজেকে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। যদিও বিষয়টি অনেক কঠিন তারপরও চেষ্টা করে যেতে হবে ভালো থাকার। কারণ নিজের ভালো থাকা শুধুমাত্র নিজের নয় বরং আপনার আপনজনদের কাছেও অনেক বড় বিষয় । তাই অন্তত অন্য কারো জন্য নয় বরং নিজের পরিবারের জন্য হলো ও নিজেকে ভালো রাখতে হবে এবং ভালো রাখার চেষ্টা করতে হবে। পরিবারের কেউ অসুস্থ হলে যেমন আমাদের ভালো লাগেনা ঠিক তেমনি আমরা ভালো না থাকলে পরিবার ও ভালো থাকতে পারে না।

আপনারা দেখবেন আমি প্রায় সময় পরিবার নিয়ে কথা বলি। কারণ আমার কাছে আমার পরিবারটাই সবথেকে আগে । যদিও পরিবার বলতে আমার ওই কয়েকজন মানুষই কিন্তু এই মানুষগুলো আমার জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত। তাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আমার কাছে মনে হয় পরিবারবিহীন মানুষগুলোর মত এতটা অসহায় আর কেউ হতে পারে না। অনেকের কাছে হয়তো অনেক অর্থ সম্পদ যশখ্যাতি সবকিছু আছে কিন্তু যদি একটি পরিবার না থাকে তাহলে সেই মানুষটা অসম্পূর্ণ। কোন এক সময় সবাই আপনার বিপক্ষে গেলেও পরিবারের মানুষগুলো কখনো বিপক্ষে যাবে না। তারা আপনার ভালোর জন্য সর্বদা চেষ্টা করবে। হয়তো তারা আমাদের ভালো চাই বলে কখনো কখনো আমাদের মতের বিরুদ্ধেও কথা বলে। কিন্তু সেটা অবশ্যই ভালোর জন্য। আপনি যদি বিশ্বাস রাখেন যে আমার পরিবার কখনো আমার খারাপ চাইবে না তাহলে পরিবারের প্রতিটি কথা আপনার কাছে মূল্যবান মনে হবে।

একটি স্কুল যেমন শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়া হতে পারে না তেমনি পরিবারটাও প্রত্যেকটা সদস্য ছাড়া হতে পারে না। সময়ের সাথে সাথে হয়তো পরিবারগুলো ক্ষুদ্র হয়ে যেতে থাকে। বর্তমানে যৌথ পরিবার তো দেখাই যায় না। বছরে ১-২ বার হয়তো পরিবারের সবগুলো মানুষ একত্র হয় আর না হলে নাই। এই যৌথ পরিবার বলে যে কিছু আছে সেটা হয়তো কোন এক সময় মানুষ ভুলেই যাবে। কিন্তু যারা আজও পর্যন্ত এই যৌথ পরিবার ধরে রেখেছেন তারা জানেন পরিবার কত বড় একটি শক্তি।

একটা লাঠি সহজেই ভেঙে ফেলা যায় কিনা দশটা লাঠি একত্র করলে সেটি ভাঙার সাধ্য কারণেই । যৌথ পরিবারগুলোতে যত ঝড় ঝাপটা যা কিছু আসুক না কেন এখানে থাকা প্রত্যেকটা মানুষ কখনোই ভাঙ্গা যায় না। আর একক পরিবার যেখানে সামান্য কোন কারনে অকারনে ঝগড়া বেধে যায় এবং একসময় ভেঙ্গে যায়।

সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল তাই আমাদের পরিবারের সদস্যদের সাথে বন্ডিং গুলো এখন অন্যরকম হয়ে গিয়েছে। দেখা যায় পরিবারের প্রত্যেকটা মানুষ একই ঘরে থাকছে কিন্তু সারাদিনে দু একটা কথাও হচ্ছে না কারো সাথে কারো। হয়তো খাবারের টেবিলে দেখা হয় কথা হয় মাঝেমধ্যে। তা না হলে যে যার মত রুমে বন্দী হয়ে থাকছে। সকলে মিলে মজা আনন্দ করার ওই বিষয়গুলো আর এখন হয় না। বর্তমানে পরিবার কেন্দ্রিক এই সমাজটা দিন দিন বিলুপ্তির পথে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago (edited)

ঠিক বলেছেন ভাইয়া। এখন তো আর যৌথ পরিবার গুলো দেখা যায় না। হাজারে খুঁজেলে মনে হয় একটি পরিবার পাওয়া যায়। দিনে দিনে যৌথ পরিবার গুলো একদম ভেঙ্গে যাচেছ। কিন্তু কি বলবো এখন মানুষের যেন সময় নেই অন্য কারও সাথে কথা বলার। কিন্তু আমরা যদি এমন করে ভাবতে পারি যে দশের লাঠি একের বোঝা তাহলে হয়তো আমাদের জীবনে বেশ আনন্দের পাশাপাশি ফিরে পেতে পারি আমাদের হারিয় যাওয়া যৌথ পরিবার গুলো।

 3 years ago 

আসলেই পরিবার হচ্ছে প্রতিটি মানুষের অনেক বড় শক্তি। কারণ পরিবার ছাড়া একজন মানুষ অসম্পূর্ণ। তবে বর্তমানে যৌথ পরিবার খুবই কম দেখা যায়। কারণ বেশিরভাগ মানুষ স্বার্থপর হয়ে গিয়েছে। যৌথ পরিবারে ঝগড়াঝাটি হয় প্রচুর পরিমাণে। একটা সময় সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। সেজন্য বর্তমানে একক পরিবার সবচেয়ে বেশি দেখা যায়। যাইহোক প্রতিটি পরিবারের সদস্যদের সাথে বন্ডিং ভালো থাকুক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রচুর ধনসম্পত্তির মাঝেও সুখ নেই কথাটি যেমন সত্যি তেমনি পরিবারবিহীন জীবনযাপন করা অনেক কষ্টের।পরিবারের একজন দুইজন যে কয়েকজন সদস্যই থাকুক না কেন সেই মানুষগুলো যেন অন্তরের ভিতরে রয়ে যায়।
তাদের জন্য মায়া ও ভালোবাসা অন্যরকম ই থাকে। বর্তমান সময়ের লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগই যৌথ পরিবার নেই বললেই চলে। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের মন
ও তাদের ধ্যান ধারণা। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39