ছোটবেলার মজার এক ঘটনা।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১১ই শ্রাবণ |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষা-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




investment-g6c5c68063_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ষড়ঋতু দেশ আমাদের। তাই সিজন এবং প্রতিটা ঋতুর পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরও পরিবর্তন ঘটে।

প্রত্যেক সিজনের নতুন নতুন ফল পাওয়া যায়। দেখা যায় শীতকালে এক ধরনের মজা এবং গ্রীষ্মকালে আরেক এবং বর্ষাকালে অন্য আরেক মজা। বিভিন্ন সিজনে ভিন্ন ভিন্ন ফলমূল দিয়ে ভরে উঠে। গ্রীষ্মকালের সে মধুমাস এখন প্রায় শেষ হতে চলল। আম, জাম, কাঁঠাল, লিচু এই ফলগুলো এখন প্রায় সিজনের শেষ পর্যায়। কিছুদিন পরে এই ফলগুলো আর খুব একটা পাওয়া যাবে না এবং বর্ষাকালের ফল শাকসবজি গুলো বাজারে আসতে শুরু করবে।

যদিও ইতিমধ্যে এখনো বর্ষাকালের ফল শাকসবজি বাজারে আসতে শুরু করেছে। বর্ষাকালে আসলে ওরকম ফল আমার খুব একটা চোখে পড়ে না তবে বর্ষাকালে কয়েকটি ফল আছে যেগুলো আমার প্রিয়। যেমন আমড়া আর লটকন। এক সময় কিন্তু এই লটকনের খুব একটা পরিচিত ছিল না প্রত্যেকের কাছে। তবে সাম্প্রতিক কালে এই লাটকন বেশি জনপ্রিয়তা লাভ করেছে।

যাইহোক, গতকাল হঠাৎ করে লটকন খেতে খেতে একটি বিচি গিলে ফেলেছি। আসলে শুয়ে শুয়ে খাচ্ছিলাম তো তাই কিভাবে যে গলায় ঢুকে গেছে বুঝতেই পারিনি। পরবর্তীতে পানি খেয়ে নিয়েছি । আর এই ঘটনা পরিপ্রেক্ষিতে ছোটবেলার একটা মজার ঘটনা মনে পড়ে গেছে।

ছোটবেলা আগে যখন এরকম বিচি গেলে ফেলতাম ভুলবশত তখন মনে করতাম আমার পেটে বুঝি গাছ উঠবে। আসলে ওই সময় গুলোতে চিন্তাধারা, মানসিকতা এবং ভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন।

ছোটবেলা একবার হয়েছে কি। আমাদের বাড়ির পুকুরের পাশে একটা জাম গাছ ছিল। ওই গাছটা খুবই ছোট এবং পুকুরের দিকে ঝুকে ছিল। যার কারনে দেখা যেত জামগুলো একটু বড় হলে না পাকার আগেই। বাচ্চারা ছেড়েছুড়ে খেয়ে ফেলত। তবে সেই গাছটিতে খুব বেশি জাম হত না অল্পস্বল্প জাম হতো। তবে ওই জাম ছিল অনেকটাই ভিন্ন রকম। এখনকার এই জামগুলোর মত না জামগুলো ছিল গোল গোল এবং আকারে অনেকটাই ছোট। এবং জামগুলো পাকলে কেমন জানি এক গোলাপি রঙের হয়ে যেত। আর স্বাদ ছিল অদ্ভুত এক ধরনের টক মিষ্টি, খেতে মোটামুটি ভালোই ছিল।

তো হঠাৎ একদিন ওই জামগুলো খাওয়ার সময় কথা বলতে বলতে জামের বিচি সহ আমি গিলে ফেলি। আর বিচি গিলার সাথে সাথে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কেননা ওই যে মাথায় ছিল বিচি খেয়ে ফেললে পেট থেকে গাছ বের হবে। আর ওই সময় আমার কিছু দুষ্টু বন্ধুবান্ধব ও ছিল সাথে, তারাও আমার এই বিষয়টি নিয়ে বেশ মজা করছে। তারা মজার ছেলে বলছিল যে, আমার পেট থেকে গাছ বের হলে ওই গাছে জাম ধরবে আর তারাও ওই গাছ থেকে জাম পেরে খাবে। তবে তাদের এই মাজার ছেলের কথাগুলো তা আমি সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছি। আমি ভেবেছি সত্যি তাই হবে আমার সাথে।

সারাটা দিন কান্নাকাটি এবং ভয়ে আমার দিন গিয়েছিল। বড়রা সকলেই বোঝাচ্ছিল তবে আমি যেন কোনভাবেই কোন কিছু বুঝছিলাম না। এরপর আস্তে আস্তে বিচি গিলে ফেলার এই ঘটনাটি আমি ভুলে যাই এবং এর ভয়টাও আমার কেটে যায়। তবে তার পর থেকে আমি বেশ সচেতন থাকতাম যাতে এমন ভুল আর না হয়।

আজ বেশ অনেক বছর পর আবার একটি বিচি গিলে ফেললাম। তাই ছোটবেলার সেই ঘটনাটি মনে পড়ে গেল। আসলে ছোটবেলায় সে সকাল অদ্ভুত চিন্তা ভাবনা গুলো এখনো মনে পড়লে বেশ হাসি পায়। আসলে ওই দিন যদি আমার বিচি গিলে ফেলার কারনে যদি একটি গাছ হতো তাহলে এতদিনে সেই গাছ গুলা কতই না বড় হয়ে যেত। আর সে জামগুলো বিক্রি করে আমি এতো দিনে বড়লোক হয়ে যেতাম। হি হি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

হায় রে ভাই কি আর বলবো! ছেলেবেলায় যে এমন কত বিচি গিলে খেয়ে নিয়েছিলাম তার হিসাবে নেই। কিন্তু যেদিন থেকে শুনলাম যে বিচি খেলে পেটের ভিতরে গাছ হয় সেদিন থেকে আর বিচি খাওয়া হয় না। আপনিও দেখছি আমার মত ছেলেবেলায় এ বিষয়টি নিয়ে অনেক ভয়ে ছিলেন। আর এমন সময় কিন্তু আশে পাশের সব বন্ধুরাই একটু মজা নেওয়ার চেষ্টা করে আর কি। হি হি হি

 3 years ago 

দাদা আপনার ছোটবেলার কাহিনীটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যিই আমাদের ছোটবেলায় চিন্তাভাবনা ছিল খুব অদ্ভুত। আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল আমিও একসময় চিন্তা করতাম পেট থেকে হয়তো গাছ বের হবে হাহাহা। ছোটবেলার ঘটনা গুলো এখন মনে পড়লে ভীষণ হাসি পায় মনে মনে ভাবি ছোটবেলায় কতটা বোকা ছিলাম। আপনার ছোটবেলার কাহিনী করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ দাদা এমন একটি মজার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

হাহাহা, ভাই আপনার এই ঘটনা শুনে আমারও সেই ছোটকালে ঘটনা কথা মনে হয়ে গেল ঠিক একই ঘটনা ঘটেছিল আমার সাথে। আসলে বেশি সময় জাম খেতে গেলে আটি গিলে ফেলি। আর আমরা ছোটকালে এগুলোই বলতাম যে আঁটি গেলে ফেলেছিস তোর পেটে এখন এ চারা গজাবে। হাসির কথা কি জানেন ভাই, একজন কাছের গুটি খেয়ে ফেলেছে, এখন তার ফেটে কি কাছের গুটি জন্মাবে এই নিয়ে হাসির শেষ নেই। এবার বাথরুমে গেছে গিয়ে দেখে যে বাথরুমের সাথে গুটি বেরিয়ে এসেছে। তো ছোটকালে আসলেই অনেক মজার সময় পার পার করেছি আমরা। সেসব স্মৃতিগুলো মনে পড়লে অনেক মজা পায়। আপনার লেখাটা পড়ে আমি খুব হেসেছি ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

এমন যে কত বার হয়েছে আমার সাথে। ছোট বেলায় আগে বড় রাই ভয় দেখাতো। বিচি খেলে নাকি পেট এর ভিতর গাছ হবে। ভয় ও পেতাম খুব। লটকন এর ব্যাপার টা আমার সাথেও হয়েছে অনেক। মাঝে মাঝে তো আমি ইচ্ছে করেই বিচি সহ গিলে ফেলতাম। মজার জিনিশ গিলে ফেলাই শ্রেয়। হাহা। আপনার পোস্ট পড়ে ছোট বেলার কথা মনে পরে গেলো ভাই।

 3 years ago 

আসলে এই ছোট্ট বেলার স্মৃতি বিজড়িত দিনগুলো খুবই মিস করি। আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এটা মনে হয় সবার ক্ষেত্রে ছোটবেলা হয়েছে। যে কোন ফলের বিচি ভুলবশত গিলে ফেললে ভয় পেতাম মনে হয় পেটের ভিতর গাছ হয়ে যাবে। আবার আমার সমবয়সী আমাকে ভয় দেখাতো তুই বাঁচবি না তোর মুখ দিয়ে গাছ বের হবে এগুলো এখন মনে পড়লে হাসি পায়।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে, আমার মনে হয় এই ধরনের ভয় সবারি কাজ করে। কিছুদিন আগে আমার বাবু ও লটকনের বিচি গিলে ফেলেছিল এবং আমি তাকে বলেছি পেটের ভিতরে গাছ হবে সে তো মহা টেনশনে ছিল ভাই। তারপর বেশ কয়েকবার আমাকে প্রশ্ন করেছে আম্মু সত্যিই কি পেটে গাছ হবে। পরে আমি সত্য কথাটি বলে দিয়েছি। আসলেই এই ঘটনাগুলো অনেক মজার। অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36