আগুন পোহানো।
আজ- ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত-কাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
এই শীতকালটা আসলে অন্য সকলের মত আমারও খুব প্রিয় একটি ঋতু। শীতকাল মানে অন্যরকম এক অনুভূতি। এতদিন ঠান্ডা না পড়লেও কয়েকদিন ধরে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ছে তবে রাতের দিকে ঠান্ডার মাত্রাটা আরো কয়েকগুন বেড়ে যায়।
শীতের রাতে খুব একটা বারান্দায় যাওয়া হয়না। তবে ঐদিন রাতে প্রায় দশটা নাগাদ বারান্দায় গিয়েছিলাম আর বারান্দায় যাওয়ার মূল কারণ পাখির খাচা গুলোকে ঘরে ঢুকিয়ে আনতে কেননা রাতের দিকে খুব ঠান্ডা পড়ে আর পাখিগুলো বাহিরে থাকলে ঠান্ডা লাগতে পারে। যাইহোক, বারান্দায় দাঁড়াতেই দেখি ওই দূরে মাঠে আগুন জ্বলছে। আর ছোট ছোট বাচ্চারা সে আগুনে আশেপাশে খুব মজা নিয়ে খেলছে। আর ওদের এই আগুনের চারপাশে খেলা করার এই দৃশ্যটি আমার কাছে এত চমৎকার লেগেছে যে আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ছিলাম।
ওই ছোট বাচ্চাদের মনে কি দারুণ আনন্দ। তাদের এই আনন্দ দেখে যেন আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। এরকম কত করেছি যে শীতের রাতে আগুন জ্বালিয়ে দিয়ে সকলে মিলে বসে হাত গরম করেছি, খেলেছি, কত আড্ডা দিয়েছি। কিন্তু অথচ এখন এই সকল কিছুই যেন অতীত। এখন আর আমরা চাইলে ও এরকম রাস্তা কিংবা খোলা মাঠে বসে আগুন পোহাতে পারিনা।
এ সকল ছোটখাটো জিনিসগুলো আসলে অনেক বড় কোন ঘটনা না হলেও মনের মাঝে অসম্ভব এক ভালোলাগার জন্ম দেয়। বাচ্চা গুলোর চোখে মুখে এত আনন্দ দেখে বোঝা যায় তারা কত খুশি।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে কিছু কিছু ঘটনা দেখলে, চোখের সামনে ছোটবেলার স্মৃতি ভেসে উঠে। ছোটবেলায় আমরাও আগুন পোহাতাম। পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার পোস্ট টি দেখে নিজের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেলো।শীতকালে বাড়ির উঠানে অনেক খড়কুটো দিয়ে আগুন জ্বালানো হতো আমরা সবাি চারপাশে ঘিরে বসে আগুনে হাত পা সেঁকতাম।আর সেই আগুনে কখনো কখনো মিষ্টিআল, গোল আলু এগুলো পুড়িয়ে খেতাম।আগের দিনগুলো সত্যিই খুব মিস করি।আজ অনেক দিন পর সেই স্মৃতি গুলো মনে পড়লো।সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।