"না" বলা শিখাটা জরুরী।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ২২শে পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ, শীতকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




man-6054357_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

শুভ সকাল সকলকে। যদিও এখন আর সকাল নেই বেলা অনেকটাই পার হয়ে গেছে। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি যার কারণে দিনটা অনেক লম্বা মনে হচ্ছে। প্রতিদিন যদি সকালে ঘুম থেকে ওঠার এই অভ্যাসটা করা যেত তাহলে জীবনে অনেকটা সুস্থ এবং ভালো থাকা যেত। প্রকৃতির সুন্দর এই সময় গুলো আমরা ঘুমের ঘোরে কাটিয়ে দিই। আমি যেদিন একটু সকালে ঘুম থেকে উঠি সেদিন মনে হয় প্রতিটা দিন আমি সকালে যে করে হোক ঘুম থেকে উঠে যাব কিন্তু আবার পরের দিন আলসেমিতে আর ওঠা হয় না।

যাইহোক, আজ সকাল সকাল জরুরী একটা কাজে বাইরে বেরিয়েছিলাম আর একটু আগেই বাসায় ফিরেছি। আজকে বাহিরে অনেক বেশি ঠান্ডা। এতটা বেলা হয়ে গেছে তারপরও তেমন একটা রোদ উঠে নেই এবং চার দিকটা কুয়াশাতে একেবারে ঢেকে আছে। এই সিজনে প্রথমবারের মতো মনে হয় বাহিরের কুয়াশাটাকে এত কাছ থেকে দেখেছি। আর বেশ ভালই লাগছিল শীতের সকালটাকে দেখতে পেয়ে।

যাইহোক, আজকে আমি আপনাদের সাথে আমাদের জীবনের সবথেকে বড় একটি সমস্যা নিয়ে আলোচনা করব। জানি অনেকের কাছে এটি কোন সমস্যায়ই মনে হবে না। তবে আপনি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন বিষয়টা আমাদের জীবনে কতটুকু সমস্যা সৃষ্টি করে।

আমাদের পুরো জীবনটাই সমস্যায় জর্জরিত। এ সমস্যা গুলোর বেশিরভাগটাই আমরা নিজেরাই নিজেদের ক্ষেত্রে তৈরি করি। হয়তো আমরা ভালোমন্দ বুঝিনা, কিংবা ভুল সিদ্ধান্ত, ভুল পরিকল্পনা এসব কিছুর মাধ্যমেই আমরা সমস্যায় বারবার জর্জরিত হয়ে পড়ি। তাছাড়া আমি মনে করি আমাদের সমস্যায় পড়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে না বলতে শেখাটা । অনেকের মনে প্রশ্ন আসতে পারে "না" বলা এটা আবার কিভাবে সমস্যা সৃষ্টি করে।

কিছু কিছু বিষয় কিংবা কিছু কিছু পরিস্থিতি থাকে যেগুলোতে আমরা সচরাচল " না" বলতে পারি না হয়তো দ্বিধায় কিংবা লজ্জায়। অনেক গুরুজন আছে কিংবা অনেক সনামধন্য ব্যক্তি আছে যাদের ওপর আসলে " না" বলাটা পারা যায় না। আর তখন এই "না" বলতে , না পারাটার কারণে অনেকটাই চাপের মুখে পড়ে যাই। কাজটা আমার দ্বারা সম্ভব না সেটা আমরা নিজেরাই খুব ভালোভাবেই জানি কিন্তু অন্যকে সেটা জানাতে পারছি না কিংবা মুখের উপর না করে দিতে পারছি না, আর এটাই হচ্ছে বড় একটি সমস্যা।

নিজের ইচ্ছের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো যখন চলতেই থাকে তখন মানুষগুলো যদি " না " বলতে পারে তাহলে এভাবেই চলতে থাকবে সব সময় । নিজের ইচ্ছের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিটা সিদ্ধান্ত তে হ্যাঁ করে যাওয়াটা নিতান্তই অন্যের সিদ্ধান্তগুলো নিজের ঘাড়ে নিয়ে নেওয়ার মতোই।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই "না " বলতে পারা শেখাটাও অনেক বড় বিষয়। যে জিনিসটা আমি পারবো না, যে জিনিসটা আমার দ্বারা সম্ভব হবে না সেই জিনিসটাকে মিথ্যা বলে শুধুমাত্র শুধুমাত্র সম্মান বাঁচানোর জন্য হ্যাঁ করে দেওয়াটা আমি মনে করি যৌক্তিক কোন বিষয় নয় ।

না বলতে পারাটা এটা যদি কঠিন কোন কাজ মনে হয় তাহলে অন্যের ইচ্ছায় আপনার সারা জীবন চলতে হবে। যদি নিজের পছন্দ, নিজে ইচ্ছামত চলতে চাই তাহলে এই "না" বলতে পারাটা সহজ করতে হবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি । সকলে ভালো থাকবে সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী দিন আবার ও বিভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের ভেতরের দ্বিধা দ্বন্দ আমাদেরকে একসময় আরও বেশি কষ্ট দেয়। আসলে না বলার মত অবস্থান অনেক সময় থাকে না। কিন্তু বাধ্য হয়ে বলতে হয়। আর সেই ভুলের জন্য পরবর্তীতে পস্তাতে হয়। ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো। আর বর্তমানে ঠান্ডাটা সত্যি অনেক বেশি পড়েছে। কুয়াশাও বেশ ভালোই পড়ে সকালবেলায়।

 3 years ago 

বেশ কয়েকদিন কুয়াশার পর ঢাকায় আজকে ভালোই রোদ উঠেছে। যাই হোক ভাইয়া খুব সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন। আসলে আমরা অনেক সময় না বললে অপরজন কি মনে করবে এই চিন্তা করেই না বলতে পারি না। কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে সরাসরি না বলে দেওয়াটাই যুক্তিযুক্ত ছিল। সম্পর্কের খাতিরে, লজ্জার খাতিরে, শ্রদ্ধার খাতিরে আমরা অনেক সময় না কে হ্যা দিয়ে চালিয়ে দেই। পরবর্তীতে এটি নিয়েই আবার সমস্যায় পড়তে হয়। যাইহোক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আসলে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বলতে হয়। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে হয়তো বা আত্মসম্মানের কথা ভেবে হ্যাঁ বলে দেই কিন্তু এই হ্যাঁ টা কখনোই মনের গহীন থেকে আসে না। কেন জানি আমরা না বলতে পারি না আর না বলতে পারিনা বিধায় আমাদের অনেক সময় অন্যের কথামতো চলতে হয় অন্যের ইচ্ছেমতো থাকতে হয় এই ব্যাপারটা মাঝে মাঝে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি বেশ একটি টপিক্স নিয়ে লিখেছেন আজ ভাই। আসলেই যেন তাই। বেশিরভাগ সময়ে আমরা "না" বলতে পারি না দেখে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অন্যের কথায় অনেক কাজ করি। এই না বলতে না পারার পেছনেও অনেক কারণ থাকে। অনেক সময় লোকে কী বলবে, উনি কি ভাব্বে এসবই প্রধান হয়ে দাঁড়ায়। "না" বলতে না পারলে অন্যের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে চলতে হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হ‍্যা বলে দেওয়া একটা বোকামি বলা চলে। না ভাই এটা একটা বড় সমস্যা । আমি নিজেও খুব একটা না বলতে পারি না আমার গুরুজনদের সামনে। এজন্য অবশ‍্য অনেক সিদ্ধান্তই আমার উপর চাপিয়ে দেওয়া হয়। যেগুলো পরবর্তীতে আমার কষ্টের কারণ হয়ে যায়। এই না বলা শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমার এতোটা বয়স হয়ে গিয়েছে কিন্তু এখন পযর্ন্ত
এটা আমি শিখতে পারিনি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে, সকালের পরিবেশটা বেশ চমৎকারভাবে উপভোগ করা যায়। তবে একদিন উঠলে ৭ দিন ওঠার খবর থাকে না আমার। যাইহোক চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। আমি মনে করি কমবেশি প্রতিটি মানুষের জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। মুরুব্বি বা একেবারে আপন কিছু মানুষ, আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চাপিয়ে দেয় আমাদের কাঁধে। তখন আমরা বাধ্য হয়ে মেনে নেই। কিন্তু এটা মোটেই ঠিক না। আসলে লজ্জা পেলে অনেক সময় ঠকতে হয়। তাই যেটা আমার দ্বারা সম্ভব নয়, সেটা কেউ চাপিয়ে দিতে চাইলে অবশ্যই না করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাসটা চলমান রাখার চেষ্টা করুন ভাই, এতে অনেকটা সময় পাওয়া যায় আসলে সারাদিন! আসলে আমরা মুখের উপরে না বলে দিতে পারি না। এটা আমাদের দূর্বলতা! কোনো একটা কাজ কেউ দিল, আমি পারবো না সেটা, না করে দেয়াই উত্তম! শুধু শুধু প্যারা নিলেই সমস্যা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37