ভোর দেখার সৌন্দর্য এবং ঘুমানোর আনন্দ একসাথে পাওয়া সম্ভব নয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




morning-2243465_1280.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের আগমন ঘটেছে আরো অনেক আগে তবে পুরোপুরি শীতের সেই অনুভূতিটা এখনো পাওয়া যায়নি। ভোরের দিকে উঠলে একটুখানি কুয়াশার দেখতে পাওয়া যায় আর তা না হলে বাকি সময়টাই তাপমাত্রা খুব স্বাভাবিক থাকে। চির চেনা সেই শীতকাল আসতে হয়তো আরো বেশ কিছু সময়ের প্রয়োজন আমাদের এই শহরে। শহরের শীত গুলো এমনই, দেরিতে আসে এবং খুব কম সময়ে চলে যাই। এখানে শীতকালটা একদমই উপভোগ করা যায় না। যাদের সুযোগ আছে আমি বলব চলে যান গ্রামের বাড়িতে এই শীতকালটাকে একটু উপভোগ করতে।

আর হ্যাঁ, শীতের এই সময় গুলোতে একটু চেষ্টা করবেন সাবধানে থাকার। কারণ শীতের এই সময়টাতে ঠান্ডা জনিত রোগবালাই এগুলো সব থেকে বেশি দেখা দেয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ হয়ে পারি অসচেতনামূলক কর্মকাণ্ডের ফলে। একটু সচেতন হলে যদি ভালো থাকা যায় তাহলে সচেতন থাকলেই তো হয়ে যায়।

যাইহোক, আজকের দিনটা আমার কাছে অনেকটাই অন্যরকম মনে হচ্ছে,কারণ আজকে খুব ভোর বেলায় ঘুম থেকে উঠেছি আর ভরে ভরে ঘুম থেকে উঠে পোস্ট রেডি করছি । এই সকালটা আমার খুব বেশি দেখা হয়না ঘুমিয়ে থাকার কারণে। কিন্তু আজ এই সকালটা দেখে দারুন এক ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছে। সত্যিই সকালটা খুবই সুন্দর। পাখির মিছিমিছি শব্দ , হালকা কুয়াশা, আরেকটু শীতলতা সব মিলিয়ে এই ভোরবেলাটা যেন অন্য রকম একটি দিন। এই সুন্দর সকাল গুলো আমার মত বেলা করে ঘুম থেকে উঠা মানুষগুলো জীবনে খুবই কমই এসেছে ।

একটি বিষয় দেখবেন , ভোরের সৌন্দর্য আর ঘুমানোর আনন্দ দুইটি একসাথে কখনোই পাওয়া যায় না। আমরা যদি ভোর বেলার ওই শান্তির ঘুমটা চাই তাহলে আমাদের এই সুন্দর সকালটি দেখা হবে না। আর যদি আমরা এই সুন্দর সকালটিকে উপভোগ করতে চাই তাহলে আমাদের ভোরের শান্তির ঘুমটি হবে না। জীবনে প্রতিটি ক্ষেত্রে আসলে এরকম দুইটি দিক কখনো একসাথে পাওয়া যায় না। আপনাকে একটি পেতে হলে অন্যটি ছাড়তে হবে। এখন এটাই ভাবার বিষয় যে আপনি কোন বিষয়টি ছাড়তে চান আর কোন বিষয়টি আয়ত করতে চান।

যেমন আপনি ইউরোপের কোন একটি দেশে বসে তুষারপাত উপভোগ করতে পারবেন ঠিক আবার একই সময়ে আপনি বাংলাদেশের কুয়াশাগুলোকে উপভোগ করতে পারবেন না। হয় এদিক পাবেন না হলে ওদিক যেকোনো একটি দিক আপনি পাবেন আর কখনো দুইটি দিক একসাথে পাওয়া সম্ভব না।

আমাদের জীবনের লক্ষ্যগুলোও এমন। আপনাকে একটি বিষয়ের উপর লক্ষ্য নির্ধারণ করতে হবে। অনেকগুলা লক্ষ্য আপনি কখনো একসাথে পূরণ করতে পারবেন না। তবে ধাপে ধাপে সেটি পূরণ করা সম্ভব।

জীবনটা বড়ই কঠিন আবার জীবনটা খুবই সহজ। এ কঠিন এবং সহজের মাঝে যেকোনো একভাবে আপনি আপনার জীবনটাকে বরণ করে নিতে হবে। আপনার কাছে যদি মনে হয় জীবনটি কঠিন তাহলে আপনি খুবই পরিশ্রমী হবেন। আর যদি মনে হয় জীবনটা খুবই সহজ তাহলে দুশ্চিন্তামুক্ত থাকবে। অথচ এই দুইটি আপনার জীবনে সমানভাবে উপকারী।

যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবারও ভিন্ন কোন বিষয় নিয়ে, নতুন কোন আলোচনা। আল্লাহাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

আপনি আজকে সকাল সকাল উঠে ভোরবেলাটাকে উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। তো এখানে যেহেতু ভোরে ওটাই বেশি উপকারী তাই আমি এখানে সকালে তাড়াতাড়ি উঠাকে পেফার করবো। যাইহোক আপনি ঠিক বলেছেন যে আমাদের জীবনে একটা কিছু উপভোগ করতে হলে অন্য টাকে ছেড়ে দিতে হয়। আর এটাই স্বাভাবিক কারণ আমরা চাইলে তো আর একই সাথে দুই জায়গায় যেতে পারবো না। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দারুন লিখেছেন ভাই। আসলেই এখন আর তেমন সুযোগ হয়না শীতের সেই কুয়াশা মাখা সকাল উপভোগ করার। এই তো গত বছর ও যা সব উপভোগ করেছি এবার আর কিছুই হবেনা। চাকরী জীবনটা আমাদের অনেক কিছুই পরিবর্তন করে দেয়। নাহলে প্রতি বছর শীতের সময় গ্রামে যাওয়া হতোই। কিন্তু এবার আর তা হবেনা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আপনি দারুণ একটি কথা লিখেছেন ভাই, জীবনটা খুব সহজ, আবার খুব কঠিনও... সহজ করলেই সহজ, কঠিন করলেই কঠিন। আর যারা ভোর বেলার সৌন্দর্যের স্বাদ পেয়েছেন, তারা অবশ্যই ভোর বেলার ঘুমের থেকে ভোর বেলার সৌন্দর্যকেই প্রাধান্য দিবে বলে আমার ধারণা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পুরোপুরি শীতের আগমন এখনো ঘটে নাই ভাইয়া। গ্রামে প্রচন্ড শীত পড়ে, এমন একটা অবস্থা হয়ে যায় যেন বাসা থেকে বের হওয়া যায় না, যেখানেই পা দেবো সেখানেই ঠান্ডা। শীতের সময় তো বাইক চালালে একদিনে ঠান্ডা লেগে যায়, তাই আমাদের সাবধান থাকতে হবে। সব সময় শীতে কাপড় পড়তে হবে। আমিও সকালটা খুব বেশি দেখতে পারি না, ঘুম ভেঙ্গে সোজা অফিস চলে এসেছি খেয়ে-দেয়ে।জি ঠিক বলেছেন, ভোরের বেলার ওই শান্তির ঘুমটা যদি আমরা চায় তাহলে কিন্তু সুন্দর সকালটা উপভোগ করতে পারি না। প্রতিটা জায়গায় একটি পেতে হলে আরেকটি ছাড়তে হবে। প্রতিটি লক্ষ্য আমাদের ধাপে ধাপে পুরূন করতে হবে। লক্ষ্য স্থির রাখতে হবে। জীবনটা অনেক কঠিন কিন্তু আমাদের সহজ করে নিতে হবে। অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া, ভীষণ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া,,গ্রামের শীত যেভাবে উপভোগ করা যায় তেমনভাবে শহরের শীত উপভোগ করা যায় না। আর ভোর দেখার সৌন্দর্য এবং ঘুমানোর আনন্দ একসাথে কখনোই পাওয়া সম্ভব নয়। যেকোনো একটিকে সেক্রিফাইস করতেই হবে। এটা অনেকগুলো উদাহরণের মাধ্যমে আমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এটা তো অবশ্যই জীবনে চলতে হলে তো সেক্রিফাইস করতেই হবে। দুটো বিষয় কখনওই একই সাথে পাওয়া সম্ভব নয়। তাই একটি জিনিসে সফলতা পেতে চাইলে অনায়াসে অন্য জিনিস হতে দূরে সরে আসতে হবে। বেশ দারুন কিছু উদাহরন দিয়ে বিষয়টি আমাদের কে বুঝানোর চেষ্টা করেছেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি একটিকে উপভোগ করতে হলে অন্য একটিকে ছারতে হবে।ভোরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সুন্দর ভোরের ঘুমকে ত্যাগ করতে হবে।ইউরোপের তুষারপাত উপভোগ করতে চাইলে দেশের সৌন্দর্যকে ত্যাগ করতে হবে।ঠিক বলেছেন জিবনটা অনেক কঠিন এবং অনেক সহজ।একক ভাবে কোন কিছু পাওয়া সম্ভব নয়।ধন্যবাদ সুন্দর কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64171.76
ETH 1736.48
USDT 1.00
SBD 0.44