দাদাদের সাথে সাক্ষাৎ।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজ - ২৫ই, চৈত্র |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গত দুইদিন ধরে বেশ গরম পরছে। বোঝাই যাচ্ছে গরমকাল আসন্ন। গতকাল খবরে দেখলাম সামনে কয়েক দিনে গরম আরো বাড়বে। গরম বাড়ার সাথে সাথে কারেন্টের অবস্থাও বেশ খারাপ হয়ে যাচ্ছে। বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। সব মিলিয়ে বেশ ব্যাগতিক অবস্থা। যাহোক এবার আসি মূল কথায়। আজ আমি আপনাদের সাথে কলকাতায় দাদাদের সাথে দেখা করার অনুভূতিগুলো শেয়ার করব।

কলকাতা ভ্রমণ পোস্টের প্রথম পর্বে আমি জানিয়েছিলাম যে, আমরা কলকাতায় বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতে প্রায় দুপুর দুইটা বেজে গিয়েছিল। হোটেলে পৌঁছে আমরা সিম কিনে সর্বপ্রথম দাদাকে ডিসকোডে জানিয়েছিলাম যে আমরা কলকাতাই এসে পৌঁছেছি। দাদা আমাদের একটা মোবাইল নম্বর দিয়েছেন দাদার সাথে যোগাযোগ এর জন্য। কিছুক্ষণ পরে আমি ওই নম্বরে কল করে কনফার্ম হয়, যে হোটেলটিতে আমরা দাদার সাথে দেখা করব সেটি আমাদের এখান থেকে মিনিট ৩০ এর দূরত্বে। আর আমাদের দেখা করার সময় ছিল রাত ৮ টার দিকে। যথারিতি আমরা সাতটার দিকে আমাদের হোটেল থেকে বের হয়ে গেলাম। যেহেতু নতুন জায়গা তাই হাতে সময় নিয়েই বের হলাম। যে হোটেলে দাদার সাথে আমাদের দেখা করার জন্য নির্ধারিত ছিল সেটি ছিল একটি ফাইভ স্টার হোটেল। কলকাতার খুবই বিখ্যাত একটি ফাইভ স্টার হোটেল। অবশেষে রাত আটটার দিকে আমরা দাদার সাথে সাক্ষাৎ করি। দাদার সাথে উইনক্লেস ভাই, ব্ল্যাক ভাই, নিলয় দা ছিলেন।

সত্যি সত্যিই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে দাদা আমার সামনেই আছেন । এতদিনে যেই লোকটার সাথে ডিসকর্ডে স্টিমিটে এত আড্ডা এত কথা বলেছি ইনি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন। সত্যি বলতে তখন আমার নিজেকে বিশ্বাস হচ্ছিল না। দাদার সাথে যখন হ্যান্ডশেক করলাম তখন সত্যিই অনেক ভাল লাগছিল। আসলে ডিস্কোর্ডে বা কমিউনিটিতে দাদাকে আমরা যেমন টা দেখি, সত্যি বলতে দাদা তার থেকেও বেশি অমায়িক । দাদার ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সত্যি উনি অনেক বড় মনের মানুষ, যা আমরা কখনো কল্পনাতেই আনতে পারি না। তবে একটা বিষয়, ছবিতে ওনাকে যতটুক দেখছি তার থেকেও উনি অনেক লম্বা ও ফর্সা একজন মানুষ। তবে সাথে ৮ প্যাক ও আছে মানে বুড়িটাও সমান তালে বাড়ছে দাদার। :)

IMG_20230325_222540.jpg

IMG_20230326_010216.jpg

IMG_20230325_194326.jpg

কিছুক্ষণ আলাপচারিতার পর অবশেষে আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। যেহেতু এটি বুফে ডিনার ছিল আর আইটেম ছিল প্রায় ১৫০ এর উপরে। এরপর আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেলাম। বেশ কয়েকটি নতুন আইটেম ওখানে আমরা টেস্ট করলাম সব মিলিয়ে বেশ ভালো ছিল খাবার দাবার। খাবার-দাবারের মাঝে অনেকক্ষণ ব্লাকস ভাইয়ের সাথে আড্ডা দিলাম।

আসলে ব্ল্যাকস ভাই কে আমরা কমিউনিটিতে যেরকম দেখি বাস্তবে তিনি সম্পূর্ণ অন্যরকম।
আমরা সবাই ভাবি ব্ল্যাকস ভাই একটু গম্ভীর। কিন্তু বাস্তবে উনি খুবই মিসুক একজন মানুষ। আমি উনার সাথে বেশ খানিকক্ষণ আড্ডা ও দিলাম। খুবই ভাল লাগছিল আসলে। আর উইনক্লেস ভাই ও ঠিক তেমনি খুবই ভাল মনের একজন মানুষ।

IMG_20230325_194343.jpg

IMG_20230325_194349.jpg

অবশেষে প্রায় রাত ১১ টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়ে এলাম। যাওয়ার মুহূর্তে দাদার সাথে হ্যান্ডসাক করলাম এবং সবার সাথে কোলাকুলি করলাম। আর কখনো জানিনা দাদার সাথে দেখা করতে পারব কিনা তবে এই স্মৃতিগুলো আমার আজীবন মনে থাকবে। আসলে মাঝে মাঝে চিন্তা করি দাদা আমাদেরকে কলকাতায় যে সম্মান দিয়েছেন আসলেই কি আমরা এই সম্মানের যোগ্য, সত্যিই দাদা অনেক বড় মনের মানুষ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago (edited)

কিছু মুহুর্ত-কিছু স্মৃতি
যায় না কভু মুছা
হৃদয়ের গভীরে থাকে
হয়ে ভালোবাসার মায়া।

সত্যি দাদার সাথে সাক্ষাত এবং সেদিনের সেই মুহুর্তগুলো সর্বদা আলো হয়ে থাকবে হৃদয়ের কোনে, ভালোবাসার কাংখিত রূপদান ছিলো সেই মুহুর্তগুলো।

 3 years ago 

সেই সাথে আরিফ ভাইয়ের তো আরো অন্য কিছু মনে থাকবে। 🤪

 3 years ago 

পাবলিক প্লেসে এসব বলা ঠিক না কিন্তু ভাই :)

 3 years ago 

এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম, মনে করিয়ে দিলেন আবার, হা হা হা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আসলে প্রথমবার দেখা করার অনুভূতিটা একটু অন্যরকমই হয়ে থাকে। সুমন ভাইয়ের পোষ্টের মাধ্যমেও জানতে পারলাম যে দাদার নাকি ভুড়ি আছে আবার আপনিও দেখছি একই কথা বলছেন। তাহলে কি দাদার ভুড়ি একটু বেশি ছিল নাকি।🤪 তবে হ্যাঁ শুধু দাদার ভুড়ির কথা শুনছি তা কিন্তু নয়। আপনাদের কাছ থেকে দাদার প্রশংসা অনেক শুনছি। শুধু দাদার নয় ব্ল্যাকস ভাইয়ের এবং উইন্টলেস ভাইয়ের ও প্রশংসা শুনছি। নিশ্চয় ওনারা খুবই ভালো মনের মানুষ। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে দাদার সাথে দেখা করার এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আসলে দাদাদের সাথে সাক্ষাতের অনুভূতিটা অসাধারণ ছিল। এটি খুবই আনন্দের একটি বিষয়।দাদের দেখতে পেয়েছেন এবং তার সাথে সময় পার করেছেন ১৫০ আইটেম সত্যি অসাধারণ। আর এই দিনটি স্মৃতির পাতায় আজীবন রয়ে যাবে, খুবই ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে।

 3 years ago (edited)

সত্যি ভাইয়া আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো। আসলে দাদার সাথে দেখা করার সৌভাগ্য হয়তো আমাদের কখনো হবে না তবে আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে। সেই সাথে ব্ল্যাকস দাদা, উইনক্লেস দাদা সবার সাথে দেখা হয়েছে এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লেগেছে ভাইয়া। দাদার ভুঁড়ি ছবিতে দেখেই বুঝতে পেরেছিলাম।

 3 years ago 

দাদার সাথে দেখা করার অনুভুতি প্রকাশ করা বেশ কঠিন। তবুও আপনি দাদার সাথে কাটানো সুন্দর মুহুর্তগুলোর অনুভুতি সুন্দরভাবে তুলে ধরেছেন। সুন্দর মুহুর্ত ও সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনারা সিম কিনে দাদার সাথে যোগাযোগ করার পর সেদিন রাতেই দাদা সহ সবার সাথে দেখা হয়েছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। কারণ দাদা এত ব্যস্ত থাকার পরও ফাইভ স্টার হোটেলে আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল এবং সবার সাথে কয়েকঘন্টা সময় কাটিয়েছে। আসলেই দাদার প্রশংসা যত করবো ততই কম হয়ে যাবে। একসাথে বুফে ডিনার করে সবার কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরেছেন। আসলেই এই স্মৃতি আজীবন মনে থাকবে আপনাদের। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দাদার সাথে দেখা করে
মন জুড়ালো যাদের
তারাই সবাই সেই সময়ের
মজাই পেলো স্বাদের
সত্যি ভাইয়া আপনার পোস্টটি পড়ে কিন্তু আমার ও বেশ ভাল লাগলো যে দাদার সাথে আপনাদের বেশ ভাল সময় কেটেছে। আসলে দাদার কথা এক কথায় বলে শেষ করা যাবে না। জাস্ট অসাধারন আমাদের দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63823.94
ETH 1891.42
USDT 1.00
SBD 0.37