কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি।
আজ -৭ই, অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি তৈরি করেছি কাগজ দিয়ে একটি নিনজা স্টার । এটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে তৈরি করা পর দেখতে খুবই সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে এই ধরনের ছোটখাট জিনিস গুলো কাগজ দিয়ে তৈরি করতে। যাইহোক আজ যেহেতু আর্জেন্টিনার খেলা রয়েছে তাই ভাবলাম আর্জেন্টিনার পতাকার রংয়ের কম্বিনেশন নিয়ে এ নিনজা স্টার টি তৈরি করি তাহলে ব্যাপারটা বেশ জমবে।
আমি ব্যক্তিগতভাবে কোন দলের সাপোর্টার সেটা নাইবা বলি। তবে আমার জানা মতে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আর্জেন্টিনার সাপোর্টার। যাইহোক আজকের খেলাটা বেশ জমে উঠবে। কেননা আর্জেন্টিনা রয়েছে।
কথা না বাড়িয়ে চলুন আমি আজকে এই স্টারটি কিভাবে তৈরি করেছি তা আপনার সাথে শেয়ার করছি। যদিও স্টার টি তৈরী করতে খুবই সহজ তবে শেষের দিকে এসে কাগজগুলো মিলানোটা অনেক ঝামেলা হয়ে গিয়েছিল আমার। অনেক চেষ্টার পর অবশেষে মিলাতে পেরেছি।
প্রয়োজনীয় উপকরণঃ
- কাগজ।
- স্কেল।
- কাঁচি।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে চারকোনা করে কাগজ কেটে নিব।
ধাপ- ২ঃ
- এরপর কাগজটি কোনাকুনি ভাজ করে দুই পাশ থেকে মাঝ বরাবর নিয়ে আসব।
ধাপ- ৩ঃ
- এর পর ভাঁজ করে নেয়া কাগজের উল্টোপিঠের অংশটিকে ভাজ করে নিয়েছে নিচের ছবির মত করে।
ধাপ- ৪ঃ
- এরপর মাঝ বরাবর লম্বা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ- ৫ঃ
- এরপর নিচের দিকে ভাঁজ করে নিয়েছি ঠিক ছবির মত করে।
ধাপ- ৬ঃ
- একই পদ্ধতিতে চারটি কাগজ ভাঁজ করে নেয়া শেষে নিচের ছবির মতো করে একটি সাথে আরেকটি জোড়া দিয়ে দিব।
ধাপ- ৭ঃ
- ব্যাস ভেবেই তৈরি হয়ে গেল কাগজের এই নিনজা স্টার টি।
সকলকে ধন্যবাদ।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এগুলো নিয়ে একটা সময় বেশ হৈ চৈ করতাম, সত্যি বলতে স্কুল জীবনের অনেক স্মৃতি অম্লান হয়ে আছে, যেখানে বেশীর ভাব খেলনাগুলো ছিলো কাগজের তৈরী। বেশ দারুণভাবে তৈরী করেছেন, যারা জানে না আজ তারাও সেটা শিখে নিলো। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর স্টার তৈরি করেছেন। এই স্টার তৈরি করার ধাপগুলো দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাআল্লাহ।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
রঙিন কাগজ দিয়ে খুব সহজে স্টার বানানো যায় আপনার এই স্টার বানানো না দেখলে জানতামই না। যে কেউ দেখলে খুব বানিয়ে ফেলতে পারবে এই স্টার গুলো।
আপনি তাহলে আর্জেন্টিনার সাপোর্টার! পেপারের কালার কিন্তু তাই বলে, হাহাহা। যায়হোক, রঙিন কাগজের নিনজা স্টার কিন্তু সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼🦋
খুব সহজে কাগজের ভাজে কিভাবে নিনজা স্টার তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আলাদা আলাদা অংশগুলোকে একসাথে করে স্টার তৈরি করেছেন। চারটি অংশ কিভাবে লাগিয়ে স্টার তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া আপনি আর্জেন্টিনার সাপোর্টার বুঝতেই পারছি। তাই রঙিন কাগজ দিয়ে নিনজা স্টার তৈরির জন্য এই দুটো রং সিলেক্ট করে নিয়েছেন। আসলে অনেক সময় এই কাজগুলো করতে গেলে যখন শেষের দিকে মেলানো যায় না তখন খুবই কষ্ট লাগে। যাইহোক ভাইয়া শেষমেষ সুন্দরভাবেই কমপ্লিট করতে পেরেছেন। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
ভালোই তো ভাইয়া। অনেকদিন পর আপনার একটি ডাই পোস্ট দেখলাম। সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে তাঁরা তৈরি করেছেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ভাইয়া।